জেনে রাখুন, সুস্থ থাকুনটিপস & ট্রিকস

স্তন ক্যানসারের ঝুঁকি কমায় মাশরুম

Share
Share

বিশ্বে নিরামিষভোজীদের কাছে মাশরুম এখন মাংস হিসেবে বিবেচিত। আমাদের শরীরে প্রতিদিন যে পুষ্টি উপাদান প্রয়োজন, মাশরুমে তার প্রত্যেকটি বিদ্যমান। আজ আমরা একজন পুষ্টিবিদের কাছ থেকে মাশরুমের পুষ্টিগুণ সম্পর্কে জানব।

আমাদের দৈনন্দিন প্রোটিনের চাহিদা অনেকাংশে পূরণ করতে সক্ষম। মাশরুমে রয়েছে পটাশিয়াম, যা আমাদের উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে রেখে হার্টকে সুস্থ রাখে। মাশরুমে রয়েছে সিলেনিয়াম, যা আমাদের লিভার ফাংশনকে সুস্থ রাখে এবং ক্যানসারের রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে থাকে।

মাশরুমের সেল ওয়ালে রয়েছে বিটাগ্লুকোন নামে একটি ফাইবার, যা আমাদের ফাইবারের চাহিদা অনেকাংশে পূরণ করে থাকে এবং ফাইবার গ্রহণের ফলে আমাদের কোষ্ঠকাঠিন্য ও কোলনের বিভিন্ন প্রকার রোগ থেকে দূরে রাখতে সহায়তা করে। যে মাশরুমগুলো সূর্যের আলোর সংস্পর্শে উৎপন্ন হয়, তাতে ভিটামিন ডি রয়েছে। ক্যালসিয়াম ও ফসফরাসকে শোষণে সাহায্য করে ভিটামিন ডি। দাঁত ও হাড়ের ক্ষয়রোধ করে ভিটামিন ডি। এ ছাড়া মাশরুমে ভিটামিন বি১২, বি৬ ও ফোলেট রয়েছে, যা আমাদের লোহিত রক্তকণিকা উৎপাদনে সহযোগিতা করে থাকে।

মাশরুমে থাকা ফাইটোকেমিক্যাল টিউমারের বৃদ্ধিতে বাধা প্রদান করে। এখন বিশ্বে যে ভয়ংকর রোগগুলো সৃষ্টি হচ্ছে, তার বেশির ভাগই ফ্যাট এবং বেশি পরিমাণ কার্বোহাইড্রেট গ্রহণ করার কারণে। মাশরুমে ফ্যাট ও কার্বোহাইড্রেট কম থাকায় এটি খেয়ে ডায়াবেটিস রোগীরা গ্লুকোজ লেভেল কম রাখতে পারে এবং এ ধরনের মারাত্মক যে রোগগুলো আছে, তা থেকে আমরা দূরে থাকতে পারি। মাশরুম খেলে ব্রেস্ট ক্যানসারের ঝুঁকি অনেকাংশে কমে যায়।

মাশরুম একটি পুষ্টিগুণে ভরপুর খাবার। আমরা প্রতিদিনের খাদ্যতালিকায় মাশরুমকে সালাদ অথবা সবজি হিসেবে ব্যবহার করতে পারি। এতে করে মাশরুমে যে পুষ্টি উপাদান রয়েছে, তা আমরা শরীরে কাজে লাগাতে পারব।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

ঘুমের সমস্যা: ম্যাগনেসিয়াম ঘাটতি কি আসল কারণ?

বর্তমান ব্যস্ত জীবনে ঘুমের সমস্যা অনেকের কাছেই খুব সাধারণ একটি বিষয় হয়ে...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক...

নারীর নীরব ঘাতক এন্ডোমেট্রিওসিস: লক্ষণ, কারণ, রোগ নির্ণয় ও চিকিৎসা

আমাদের মেয়েদের জরায়ুর সবচেয়ে ভেতরের স্তরের নাম এন্ডোমেট্রিয়াম যেখানে ভ্রুন প্রতিস্থাপিত হয়ে...

নারীর যোনিপথে শুষ্কতা: নীরব কিন্তু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা

যোনিপথের শুষ্কতা (Vaginal Dryness) নারীদের একটি সাধারণ কিন্তু প্রায়ই উপেক্ষিত স্বাস্থ্যসমস্যা। এটি...

খাদ্য নিওফোবিয়া: নতুন খাবারের ভয়ে পুষ্টিহীনতার ঝুঁকি

খাদ্য নিওফোবিয়া (Food Neophobia) হলো নতুন বা অপরিচিত খাবার খেতে ভয় পাওয়া,...

নিম্ন রক্তচাপের রোগীদের রোজায় যে সতর্কতা জরুরি

যাদের লো ব্লাড প্রেশার কিংবা নিম্ন রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের জন্য দীর্ঘ...

ওষুধ খাওয়ার ভুলে অসুস্থতা

জ্বর বা মাথাব্যথা হলেই প্যারাসিটামল, অ্যালার্জির জন্য হিস্টাসিন কিংবা গ্যাসের ট্যাবলেট- এই...

২৫ জানুয়ারি ২০২১

স্তন ক্যানসারের ঝুঁকি কমায় মাশরুম

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV