স্বাস্থ্য সংবাদ

দুবাইয়ের বাংলাদেশের ওষুধ ব্যবসা কিনে নিল রেডিয়েন্ট

রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর হেড অফিস
Share

ওষুধ খাতের কোম্পানি সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বহুজাতিক ওষুধ কোম্পানি জুলফার গালফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে ১৪০ কোটি টাকায় কিনে নিল স্থানীয় ওষুধ উৎপাদনকারী কোম্পানি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

২০০৯ সালে আরএকে ফার্মাসিউটিক্যালস প্রাইভেট লিমিটেডকে কিনে বাংলাদেশে ব্যবসা শুরু করে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বহুজাতিক ওষুধ কোম্পানি জুলফার গালফ ফার্মাসিউটিক্যালস। এ দেশে জুলফার বাংলাদেশ লিমিটেড নামে যাত্রা করে তারা। তবে এখন তাদের ব্যবসাটি কিনে নিল রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড। জুলফারকে কিনতে রেডিয়েন্ট ফার্মাকে অর্থায়ন করছে বেসরকারি খাতের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। ব্যাংকটি রেডিয়েন্টকে ৮৪ কোটি ৫০ লাখ টাকা অর্থায়ন করছে।

এ বিষয়ে জানতে চাইলে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘জুলফার ওষুধ খাতের স্বনামধন্য প্রতিষ্ঠান। এটি রেডিয়েন্ট ফার্মা কিনে নিয়েছে। আমরা এতে অর্থায়ন করছি। এখন বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পেলেই কেনা টাকা জুলফারের কাছে চলে যাবে। জুলফারের মালিকানা বাংলাদেশের প্রতিষ্ঠানের কাছে আসায় ওষুধ খাতের বৈশ্বিক বাজার আরও বড় হবে।’

বর্তমানে জুলফার বাংলাদেশের অ্যান্টিবায়োটিক, অ্যান্টিমাইক্রোবিয়ালস, অ্যান্টি-আলসারেন্টস, অ্যান্টি-ইনফ্লেমেটরি, অ্যান্টিহাইপারটেনসিভ, ওরাল অ্যান্টিডায়াবেটিকস, অ্যান্টিভাইরাল, অ্যানকোলজি, ডার্মাটোলজিকাল ও পুষ্টিকর পরিপূরকসহ ১২০টিরও বেশি পণ্য রয়েছে। গাজীপুরে এটির কারখানা অবস্থিত।

জুলফার গালফ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার বৃহত্তম জেনেরিক ওষুধ প্রস্তুতকারক কোম্পানি। ৪০টিরও বেশি দেশে ওষুধ বিতরণ করে তারা। ১৯৮০ সালে কোম্পানিটি প্রতিষ্ঠিত হয়। ২০০৯ সালে বাংলাদেশে যাত্রা শুরু করে কোম্পানিটি। অন্যদিকে, দেশের বাজারে ওষুধ বিক্রির পরিমাণ বিবেচনায় শীর্ষ ১২ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে রেডিয়েন্ট। স্থানীয় ও আন্তর্জাতিক দুই বাজারের জন্যই পণ্য উৎপাদন করে প্রতিষ্ঠানটি। ২০১৮ সালে প্রতিষ্ঠানটির ওষুধ বিক্রির পরিমাণ ছিল ৬০৯ কোটি টাকা। ২০২০ সালে প্রতিষ্ঠানটির বিক্রির পরিমাণ ৮৬১ কোটি টাকা।

জুলফার বাংলাদেশ কেনার জন্য রেডিয়েন্টসহ স্থানীয় আরও কয়েকটি কোম্পানি আগ্রহী ছিল। এমনকি ভারতীয় প্রতিষ্ঠানও আগ্রহী ছিল। সার্বিক দিক বিচার-বিশ্লেষণ করে রেডিয়েন্ট চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারে। যার অংশ হিসেবে তারা অধিগ্রহণ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

21 January 2021

দুবাইয়ের বাংলাদেশের ওষুধ ব্যবসা কিনে নিল রেডিয়েন্ট

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV