স্বাস্থ্য সংবাদ

করোনার ৫০ লাখ ডোজ ভ্যাকসিন দেশে আসছে আজ

Share
Share

বাংলাদেশ সরকারের চুক্তি অনুযায়ী, ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা অক্সর্ফোড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিড-১৯ টিকার (ভ্যাকসিন) তিন কোটি ডোজের মধ্যে প্রথম ধাপে ৫০ লাখ টিকা আজ সোমবার বাংলাদেশে আসবে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গতকাল রোববার এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এরই মধ্যে আমাদের ২০ লাখ টিকা দিয়েছে ভারত  সরকার। চুক্তি অনুয়ায়ী কাল (আজ) আসবে ৫০ লাখ। এরপর পর্যায়ক্রমে বাকি টিকা আসবে। এসব ভ্যাকসিন সংরক্ষণ করা হচ্ছে। পরের ধাপে টিকা এলে ঢাকাসহ জেলা ও উপজেলা পর্যায়ে কোথায় তা রাখা হবে সেটিও ঠিক করে রাখা হয়েছে।’

সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।

জাহিদ মালেক জানান, আগামী ২৭ জানুয়ারি কুর্মিটোলা হাসপাতালে নার্সদের থেকে ভ্যাকসিন দেওয়া শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই কার্যক্রমের উদ্বোধন করবেন।

‘ভ্যাকসিন কীভাবে প্রয়োগ করা হবে, সেজন্য আমাদের জাতীয় কমিটি আছে। তারা এ সংক্রান্ত প্রস্তুতি শেষ করেছে,’ বলেন স্বাস্থ্যমন্ত্রী।

মন্ত্রী আরো বলেন, ‘ভ্যাকসিন প্রয়োগ নিয়ে কিছু কথাবার্তা হচ্ছে। অনেকে বলছেন ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া হবে। অনেক ওষুধেই পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। তাই এই ভ্যাকসিনে যে সেটি হবে না, তা বলতে পারছি না।’

এ ছাড়া জাহিদ মালেক বলেন, ‘অনেক ভ্যাকসিনেই পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। করোনা ভ্যাকসিনে যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, সেজন্য আমরা প্রতিটি হাসপাতালে তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা রেখেছি।’

ভ্যাকসিন গ্রহণে মানুষকে কীভাবে আশ্বস্ত করা হবে জানতে চাইলে জাহিদ মালেক বলেন, ‘এই পর্যন্ত যতগুলো ভ্যাকসিন পৃথিবীতে রয়েছে, সেগুলোর বিষয়ে খোঁজ নিয়েছি, এসব ভ্যাকসিনের মধ্যে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনে পার্শ্বপ্রতিক্রিয়া কম হয়েছে। ভারত ও যুক্তরাজ্যে লাখ লাখ ভ্যাকসিন প্রয়োগ হয়েছে। তাই এই ভ্যাকসিনের ট্রায়ালের প্রয়োজন নেই।’

স্বাস্থ্যমন্ত্রী জানান, ভ্যাকসিন কাউকে জোর করে দেওয়া হবে না। ভ্যাকসিন স্বাধীনভাবে যে নিতে চায় তাকেই দেওয়া হবে।

মন্ত্রী বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিকনির্দেশনা অনুযায়ী আমরা আগে ফ্রন্টলাইনারদের ভ্যাকসিন দেব। পর্যায়ক্রমে যাদের ভ্যাকসিন লাগবে তাদের সবাইকে ভ্যাকসিন দেওয়া হবে।’

আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘দেশে এখনো বেসরকারিভাবে ভ্যাকসিন আনার অনুমতি দেওয়া হয়নি। যদি কেউ বেসরকারিভাবে ভ্যাকসিন দিতে চায়, সে বিষয়ে আমরা পরে দেখব।’

মানুষের মধ্যে আস্থা তৈরি করার জন্য আগে প্রধানমন্ত্রীকে ভ্যাকসিন নিতে হবে—ডা. জাফরুল্লাহ চৌধুরীর এমন মন্তব্যের বিষয়ে জানতে চাওয়া হলে জাহিদ মালেক বলেন, ‘জাফরুল্লাহ কী বলেছেন, সেটি তাঁর ব্যক্তিগত বিষয়। উনার যদি আগে ভ্যাকসিন লাগে, তাহলে আমরা ব্যবস্থা গ্রহণ করব।’

‘ফ্রন্টলাইনারদের পর আমরাও ভ্যাকসিন নেব,’ বলেন স্বাস্থ্যমন্ত্রী।

দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে শনাক্তের হার কমেছে। গত শনিবার ২৪ ঘণ্টায় ৪৭৩ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩ দশমিক ৪৩ শতাংশ।

এদিকে গত শনিবার ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে আট হাজার ২৩ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে গতকাল রোববার পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সরকারি ও বেসরকারি ২০০ ল্যাবে আরটি-পিসিআর, জিন এক্সপার্ট ও র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার জন্য গতগ শনিবার ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৪৭৮টি এবং পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ১৬৯টি। শনিবার আরো ৪৭৩ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ৩১ হাজার ৭৯৯ জনে পৌঁছেছে

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত

অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যবৃন্দ...

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির এমডি হলেন আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক...

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধে সর্বোচ্চ চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার...

২৫ জানুয়ারি ২০২১

করোনার ৫০ লাখ ডোজ ভ্যাকসিন দেশে আসছে আজ

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV