অতিরিক্ত মেকআপে রয়েছে স্বাস্থ্য-ঝুঁকির আশঙ্কা!

Share

সবাই নিজেকে প্রতিদিন সুন্দর দেখাতে চাই এই ব্যাপারটা স্বাভাবিক। নিজেকে আকষর্ণীয় দেখাতে আমরা অনেকেই প্রতিদিন মেকআপ করি। আর এই মেকআপের কারণে আমরা আমাদের নিজেদের স্বাস্থ্য ঝুঁকি দিন দিন বাড়াচ্ছি কিন্তু সেটা আমাদের অজানা।

শুধু স্বাস্থ্য ঝুঁকি নয় বরং, প্রতিদিনের অতিরিক্ত মেকআপ আপনার শরীরে কিডনি ড্যামেজের মতো রোগ ডেকে আনতে পারে। মেকআপ আপনাকে সুন্দর করার পাশাপাশি নিরব ঘাতক হিসেবে কাজ করে।

বর্তমান বাজারে এতো ধরনের মেকআপ কিট পাওয়া যায়, যেগুলি থেকে চোখ ফেরানো সত্যি সম্ভব নয়। কারণটা তো খুব সহজ। আর এই সব প্রডাক্ট তো তাদের বিজ্ঞাপনে সেই নিশ্চয়তাই দেয়। এগুলো ব্যবহার করলে চোখ থেকে ঠোঁট সবই এত সুন্দর দেখাবে, যে এতে কেউ আপনার থেকে চোখ ফেরাতে পারবে না। তাই তো তাদের প্রতিশ্রুতি অনুযায়ী আমরা সৌন্দর্য বাড়াতে ওইসব প্রসাধনী কিনতে হুমড়ি খেয়ে পড়ি। কিন্তু আমরা জানতেও পারি না, এর কারণে আমাদের শরীরে কতো রোগ বাসা বাঁধে।

আসুন জেনে নেওয়া যাক নিরবে বাসা বাধা সেইসব অজানা ব্যাধিগুলো…

১। ক্যানসার :

কিছু লিপবাম, লিপস্টিক এবং সানস্ক্রিনে বেঞ্জোফেনান নামে এক ধরনের টক্সিক কেমিকেল থাকে। যেটি সূর্যের অতি বেগুনি রশ্মির থেকে ত্বককে বাঁচায়। যদিও বাস্তবে এই কেমিকালটি ক্যানসারের মতো মারণ রোগ হওয়ার পিছনে অন্যতম প্রধান করণ, এমনটাই দাবি গবেষকদের।

২। হাড়ের রোগ :

কেডিয়াম নামে এই কমিকালটি যদি ত্বক ভেদ করে হাড়ে পৌঁছে যায় তাহলে কিন্তু বিপদ! কারণ এর থেকে হতে পারে নানা ধরনের জটিল হাড়ের রোগ।

৩। হরমোনের ক্ষতি :

যে মেয়েরা অতিরিক্ত মেকআপ করে তাদের শরীরে হরমোনের ভারসাম্য ক্ষতিগ্রস্ত হয়, এবং নানা রোগ বাসা বাঁধতে শুরু করে।

৪। বন্ধ্যাত্ব :

একাধিক লিপস্টিক, সানস্ক্রিন এবং ফাউন্ডেশনে এমন কিছু কেমিকাল থাকে যেগুলি শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট করে বন্ধ্যাত্বের কারণ হয়ে দাঁড়ায়।

৫। কিডনি ড্যামেজ :

কেডিয়াম নামে এক ধরনের কেমিকাল ব্যবহার করা হয় একাধিক মেকআপ প্রডাক্টে। এটি কোনো ভাবে যদি শরীরে প্রবেশ করে, তাহলে কিডনির মারাত্মক ক্ষতি হয়। কিছু ক্ষেত্রে তো কিডনি ড্যামেজের মতো বিপদ ডেকে আনতে পারে এই উপাদানটি।

৬। মাথা ঘোরা :

নেলপলিশ, চুলের ডাই প্রভৃতিতে টলুইন নামে এক ধরনের বিষাক্ত কেমিকেল থাকে যেটির কারণে মাথা ঘোরা, এমনকি ক্রনিক মাথা যন্ত্রণার মতো সমস্যা হওয়ার আশঙ্কা থাকে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা দেওয়া গেলে হাম রোগ নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

Related Articles

শুধু হাঁটলেই হবে না, সঠিকভাবে হাঁটাও জরুরি

ওজন কমানোর অন্যতম সহজ ও কার্যকর উপায় হলো নিয়মিত হাঁটা। এটি ক্যালোরি...

শিশুর পুষ্টি শিক্ষা: শুধু বই নয়, রান্নাঘরও হোক শ্রেণিকক্ষ

শিশুকে স্বাস্থ্যকর খাবার সম্পর্কে শেখানোর প্রচলিত পদ্ধতিতে ‘কী খেতে হবে’ এই প্রশ্নটিই...

স্তন ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক ৩ ব্যায়াম, নিয়মিত অভ্যাস করুন আজ থেকেই

নারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর একটি হলো স্তন ক্যানসার।...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

বিপাকক্রিয়া ঠিক রাখতে আপনার প্রতিদিনের জীবনযাপন কেমন হওয়া উচিত?

বিপাকক্রিয়া বা মেটাবলিজম শরীরের ভেতরের একটি চলমান প্রক্রিয়া। খাবার থেকে শক্তি তৈরি,...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

21 September 2019

অতিরিক্ত মেকআপে রয়েছে স্বাস্থ্য-ঝুঁকির আশঙ্কা!

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV