রেসিপি

পশুর হাট ও অ্যানথ্রাক্স সতর্কতা

Share

অ্যানথ্রাক্স ব্যাকটেরিয়া ঘটিত একটি রোগ। ব্যাকটেরিয়াটির নাম ব্যাসিলাস অ্যানথ্রাসিস। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এটি একধরনের গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। সাধারণত যেসব প্রাণী ঘাস খায় যেমন_ছাগল, ভেড়া, গরু এই রোগে আক্রান্ত হয়। তবে আক্রান্ত প্রাণীর সংস্পর্শে এলে মানুষও আক্রান্ত হতে পারে। সাধারণত মানুষ থেকে মানুষে এই রোগ ছড়ায় না।
যেহেতু আক্রান্ত প্রাণীর সংস্পর্শ থেকে মানুষ অ্যানথ্রাঙ্ আক্রান্ত হতে পারে, তাই কিছু সতর্কতা নেওয়া জরুরি। যে পশু অ্যানথ্রাঙ্ আক্রান্ত হয়েছে, তার সংস্পর্শে না যাওয়াই বুদ্ধিমানের কাজ। বলা হয়, আক্রান্ত পশুর দুধ খেলেও অ্যানথ্রাঙ্ হতে পারে। এমনকি আক্রান্ত পশুর চামড়া, হাড় ও পশম দিয়ে তৈরি পণ্য থেকেও অ্যানথ্রাঙ্ হতে পারে। মূল কথা হলো, অ্যানথ্রাঙ্ জীবাণুর স্পোর মানুষের শরীরে প্রবেশ করলে এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকির মধ্যে থাকে।
কোরবানির পশুর হাটে গিয়ে বা বাড়িতে পশু রাখার সময় তাই বাড়তি কিছু সতর্কতা নেওয়া যেতে পারে। যেমন_একধরনের মাছি আছে (গ্রামে ডাঁশ নামে পরিচিত), যা গরু-ছাগলকে কামড়ায়, এটা যদি আক্রান্ত পশু কামড়ানোর পর মানুষকে কামড়ালে অ্যানথ্রাঙ্ হতে পারে। সাধারণত এই মাছি মানুষকে কম কামড়ায়। তবুও গরু-ছাগলের হাটে যতটা সম্ভব শরীর ঢেকে যাওয়াই ভালো।
অ্যানথ্রাঙ্ জীবাণুর স্পোর শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করলেও অ্যানথ্রাঙ্ হতে পারে। তবে এভাবে খুব বেশি অ্যানথ্রাঙ্ হয় না। তবুও সতর্কতা হিসেবে মাস্ক ব্যবহার করে গরু-ছাগলের হাটে যেতে পারেন।
তবে অ্যানথ্রাঙ্ নিয়ে আতঙ্কিত হবেন না। পশুর হাটে যথেষ্ট তদারকি থাকে এবং ইতিমধ্যে দেশে অ্যানথ্রাঙ্ পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে। তাই পশু কিনতে হাটে যাওয়া বিপদের কারণ হওয়ার কথা নয়।
ডা. শামীমুর রহমান
বিএসএমএমইউ, ঢাকা

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

শীতের মৌসুমে ওজন কমাবে পাঁচ স্বাস্থ্যকর স্যুপ

শীতকাল বাঙালি ভোজন রসিকদের বড় আনন্দের মাস। হরেক রকম পিঠা, গরম গরম...

পূজায় ফুলকো লুচির রেসিপি

পূজা আসলেই লুচি আর আলুর দম নামটা এমনেতেই চলে আসে। তবে অনেকেই...

সহজে তৈরি করুন বাটার বিস্কুট

সন্ধ্যায় চা-কফির সঙ্গে পরিবেশনের জন্য ঘরেই তৈরি করতে পারেন হালকা কোনো খাবার।...

ঈদে মাংস খেয়েও সুস্থ থাকুন

কোরবানির ঈদে হিসেব না করে মাংস খাওয়া হয়। তবে যাদের উচ্চ রক্তচাপ...

চামড়া ছাড়ানো ও সংরক্ষণ

কোরবানীর পশুর চামড়া ছাড়াতে না জানার কারনে অনেক চামড়া নষ্ট হয়ে যায়।...

কোরবানির স্থান পরিষ্কার তো?

- জবাই করার জায়গা আগে থেকেই পরিষ্কার করে নিন, যাতে রোগ জীবাণু...

সুস্থ গরু চেনার উপায়

ভারত থেকে আসে কোরবানির অনেক পশু। অ্যানথ্রাঙ্রে জন্য ভারত সরকার তাদের দেশের...

13 November 2010

পশুর হাট ও অ্যানথ্রাক্স সতর্কতা

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV