চামড়া ছাড়ানো ও সংরক্ষণ

Share

কোরবানীর পশুর চামড়া ছাড়াতে না জানার কারনে অনেক চামড়া নষ্ট হয়ে যায়। তাই কোরবানীর পশুর চামড়া কিভাবে ছাড়াবেন সে সম্পর্কে অ্যানিমেল হেলথ অ্যান্ড অ্যাডমিনের পরিচালক ডা. আব্দুল বাকী জানালেন-
– জবাই করার পূর্বে পশুকে ভালোভাবে গোসল করিয়ে নিতে হবে যাতে দেহে কোনো ময়লা না থাকে। জবাই করার দুই ঘণ্টা পূর্বে পশুকে প্রচুর পানি খাওয়াতে হবে। এতে চামড়া ছাড়ানো সহজ হবে।
– চামড়া ছাড়ানোর জন্য বাঁকানো ছুরি ব্যবহার করতে হবে।
– দেহ নিস্তেজ হয়ে গেলে পশুকে চিৎ করে শুইয়ে দু পাশে ঠেস দিতে হবে।
– ধারালো ছুড়ির অগ্রভাগ দিয়ে জবাই করার স্থান থেকে গলা, সিনা ও পেটের মাঝখান দিয়ে অণ্ডকোষ পর্যন্ত সোজাসুজি চামড়া কেটে নিতে হবে। একইভাবে সামনের দু পায়ের হাটু থেকে সিনা পর্যন্ত চামড়া কেটে সিনার ওপর দিয়ে কাটা দাগের সঙ্গে মিলাতে হবে।
– ছোট পশুকে গাছে ঝুলিয়ে চামড়া ছাড়াতে হবে।

চামড়া সংরক্ষণের নিয়ম
– চামড়া ভালোভাবে পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হবে।
– চামড়ায় লেগে থাকা অতিরিক্ত গোশত, চর্বি, ঝিলি্ল ভালোভাবে ছুরি দিয়ে উঠিয়ে ফেলতে হবে।
– চামড়ার গোশতের পিঠ উপরের দিকে রেখে হাত দিয়ে মুঠি মুঠি লবণ ছিটিয়ে দিতে হবে। প্রথমবার লবণ চুষে নিলে আর আবার লবণ ছড়িয়ে দিতে হবে।
– প্রতিটি গরুর চামড়ার জন্য ৫-৭ কেজি এবং ছাগল বা ভেড়ার চামড়ার জন্য ১.৫-২ কেজি লবণ দরকার হবে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৫০

প্রতিদিনই বাড়ছে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। চলতি বছরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুর সংখ্যা...

Related Articles

শীতের মৌসুমে ওজন কমাবে পাঁচ স্বাস্থ্যকর স্যুপ

শীতকাল বাঙালি ভোজন রসিকদের বড় আনন্দের মাস। হরেক রকম পিঠা, গরম গরম...

পূজায় ফুলকো লুচির রেসিপি

পূজা আসলেই লুচি আর আলুর দম নামটা এমনেতেই চলে আসে। তবে অনেকেই...

সহজে তৈরি করুন বাটার বিস্কুট

সন্ধ্যায় চা-কফির সঙ্গে পরিবেশনের জন্য ঘরেই তৈরি করতে পারেন হালকা কোনো খাবার।...

ঈদে মাংস খেয়েও সুস্থ থাকুন

কোরবানির ঈদে হিসেব না করে মাংস খাওয়া হয়। তবে যাদের উচ্চ রক্তচাপ...

কোরবানির স্থান পরিষ্কার তো?

- জবাই করার জায়গা আগে থেকেই পরিষ্কার করে নিন, যাতে রোগ জীবাণু...

সুস্থ গরু চেনার উপায়

ভারত থেকে আসে কোরবানির অনেক পশু। অ্যানথ্রাঙ্রে জন্য ভারত সরকার তাদের দেশের...

মাংস ভালো থাকুক

কোরবানির মাংস আমরা সবাই কম-বেশি সংরক্ষণ করি। কিন্তু সঠিক পদ্ধতি না জানার...

13 November 2010

চামড়া ছাড়ানো ও সংরক্ষণ

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV