স্বাস্থ্য সংবাদ

৯০ ভাগ কিডনি রোগী অর্থাভাবে চিকিৎসা পান না

Share

বাংলাদেশের ২ কোটিরও বেশি মানুষ কিডনি রোগে ভুগছেন। তবে এ চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় ১০ শতাংশ রোগীও তা চালিয়ে যেতে পারেন না। ফলে অর্থাভাবে কিডনি রোগীর ৯০ শতাংশই মারা যান বিনাচিকিৎসায়।

গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল বৈঠকে এ তথ্য তুলে ধরা হয়।

বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি (ক্যাম্পস) এর আয়োজন করে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিষ্ঠানের সভাপতি ও বিআরবি হাসপাতালের কিডনি বিভাগের চিফ কনসালট্যান্ট অধ্যাপক ডা. এমএ সামাদ।

তিনি বলেন, ‘বিশ্বব্যাপী কিডনি রোগের প্রকোপ বাড়ছে। বতর্মানে ৮৫ কোটি মানুষ এ রোগে ভুগছেন। আর প্রতি বছর ৪১ লাখ মানুষ কিডনি রোগে মারা যান। তবে একটু সচেতন হলে ৫০ থেকে ৬০ শতাংশই প্রতিরোধ করা সম্ভব। এ জন্য প্রাথমিক অবস্থায় তা শনাক্ত করে চিকিৎসা নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘কিডনি রোগের প্রধান কারণ ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল। এসব রোগের ওষুধ গরিবদের জন্য বিনামূল্যে দেওয়ার জন্য সরকারে কাছে দাবি জানাচ্ছি। আর কিডনি বিকলের চিকিৎসা অনেক ব্যয়বহুল হওয়ায় তা বহনে গরিবদের জন্য ভর্তুকি প্রদানসহ সবাইকে স্বাস্থ্যবীমার আওতায় আনা দরকার। এ ছাড়া নিয়মিত ব্যায়াম, ওজন নিয়ন্ত্রণে রাখা, ধূমপান না করা, পরিমিত সুষম খাবার খাওয়া, কাঁচা লবণ পরিহার করে সুস্থ জীবনধারা চর্চা জরুরি।’

কিডনি ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. হারুন-উর-রশিদ বলেন, ‘উন্নত দেশে মোট কিডনি ট্রান্সপ্লান্টেশনের ২০ থেকে ২৫ শতাংশ নিকটাত্মীয়দের মাধ্যমে হয়। অথচ বাংলাদেশে শতভাগই নিকটাত্মীয়দের মধ্য থেকে ডোনার হওয়ার আইন রয়েছে, যা পরিবর্তন দরকার। দুর্ঘটনায় বা অকালে এবং রোগ-শোকে মৃত্যুবরণকরীদের কিডনিগুলো সংগ্রহ করে বিকল রোগীদের সংযোজন করতে পারলে কিডনি চিকিৎসায় অনেক অগ্রগতি হবে। এখন বছরে ২০০ থেকে ২৫০ কিডনি ট্রান্সপ্লান্ট হয়। মৃত ব্যক্তিদের কিডনি সংগ্রহ করে জীবিত রোগীদের সংযোজন করা গেলে সেটা দেড় থেকে দুই হাজারে নিয়ে যাওয়া সম্ভব।’

বৈঠকে প্যানেল আলোচক হিসেবে অংশ নেন বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. রফিকুল আলম, স্বাস্থ্যসেবা বিভাগের য্গ্মু সচিব মো. সাইফুল্লাহিল আজম, সোনালী ব্যাংক লিমিটেডের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ, হলি ফ্যামিলি রেডক্রিসেন্ট মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মেজর জেনারেল অধ্যাপক ডা. এইচআর হারুন, ক্রিকেটার গাজী আশরাফ হোসেন লিপু ও চলচ্চিত্র অভিনেতা মো. নিরব হোসেন।

 

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

10 March 2019

৯০ ভাগ কিডনি রোগী অর্থাভাবে চিকিৎসা পান না

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV