স্বাস্থ্য সংবাদ

অল্প বয়সে ডায়াবেটিস : ফাস্ট ফুড শিশুদের ডায়াবেটিস বাড়ায়

Share

ডায়াবেটিস শুধু বড়দের রোগ নয়, শিশুরাও এতে আক্রান্ত হয়। এক্ষেত্রে প্রথম পদক্ষেপ হওয়া উচিত ডায়াবেটিস প্রতিরোধের চেষ্টা করা। টাইপ-২ ডায়াবেটিসের একটি বড় কারণ শিশুদের অত্যধিক ওজন বৃদ্ধি। ফাস্টফুড ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। এ ব্যাপারেও দৃষ্টি দিতে হবে।
এত সতর্কতার পরও ডায়াবেটিস হওয়ার ঝুঁকি অনেকটাই থেকে যায়। এ রোগের অন্যতম লক্ষণ হলো_ ঘনঘন প্রস্রাব। জিহ্বা শুকনো থাকার পরও ঘনঘন প্রস্রাব ডায়াবেটিসেই হয়। এছাড়া পিপাসা, বারবার ক্ষুধা বোধ, দুর্বলতা, ওজন কমে যাওয়া, ক্লান্তি, অমনোযোগিতা, উৎসাহের অভাব ইত্যাদি হতে পারে। এসব লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। প্রথমেই পুষ্টিবিদ ও বিশেষজ্ঞ চিকিৎসকের সহায়তায় একটি খাদ্য তালিকা তৈরি করে নিন। খাদ্য নিয়ন্ত্রণের ওপর ডায়াবেটিস নিয়ন্ত্রণ অনেকটা নির্ভরশীল।
খাবার নিয়ন্ত্রণের পাশাপাশি সন্তানের পর্যাপ্ত শরীর চর্চার ব্যবস্থা করতে হবে। শুয়ে-বসে, টিভি দেখে, কম্পিউটার গেম্স খেলে সময় কাটানোর চেয়ে বাইরের খেলাধুলার দিকে সন্তানকে আকৃষ্ট করতে হবে। এসবের পাশাপাশি চিকিৎসকের পরামর্শমতো টাইপ-২ ডায়াবেটিসের জন্য মুখে খাওয়ার ট্যাবলেট এবং টাইপ-১ ডায়াবেটিসের জন্য ইনসুলিন ইনজেকশন দিতে হয়। শিশুদের ডায়াবেটিসে হঠাৎ রক্তে গল্গুকোজ কমে যাওয়ার ঝুঁকি থাকে। তাই ইনসুলিন দেওয়ার পর পর্যাপ্ত খাবার দিতে হবে। স্কুলের শিক্ষকদেরও এ ব্যাপারে অবহিত করতে হবে। সম্ভব হলে স্কুলে একটি গল্গুকোমিটার রাখা উচিত এবং দুই-একজন শিক্ষককে রক্তে গল্গুকোজের মাত্রা দেখে ইনসুলিন প্রয়োগের পদ্ধতি শিখিয়ে দেওয়া যেতে পারে।
ডায়াবেটিস আক্রান্ত শিশুর খাওয়া-দাওয়া এবং জীবনাচরণে খুব বেশি কঠোরতা আরোপ করবেন না। ডায়াবেটিক শিশুর সঙ্গে স্বাভাবিক আচরণ করুন এবং তাকে অন্য ছেলেমেয়ের সঙ্গে মিশতে দিন। যেসব শিশু ডায়াবেটিসে আক্রান্ত তাদের সঙ্গেও মিশতে দিন। ডায়াবেটিস কোনো ভয়ঙ্কর রোগ নয়। এই রোগ নিয়ন্ত্রণে রেখে সারাজীবন সুস্থভাবে কাটিয়ে দিচ্ছেন, এমন হাজারো দৃষ্টান্ত রয়েছে। তাই সন্তানের ডায়াবেটিস নিয়ে অযথা হতাশ ও উদ্বিগ্ন হবেন না।

ডা. আবু সাঈদ শিমুল

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

বিএমইউতে যোগ দিলেন নবনিযুক্ত ভিসি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী দায়িত্ব গ্রহণ করেছেন। রোববার (৫ এপ্রিল) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন...

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

Related Articles

বিসিপিএসের সাইকিয়াট্রি অনুষদের নতুন মেম্বার সেক্রেটারি ডা. সাইফুন নাহার

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) ফ্যাকাল্টি অব সাইকিয়াট্রির মেম্বার সেক্রেটারি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

25 December 2010

অল্প বয়সে ডায়াবেটিস : ফাস্ট ফুড শিশুদের ডায়াবেটিস বাড়ায়

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV