বিবিএসের প্রতিবেদন : মাতৃমৃত্যু কমলেও বেড়েছে শিশুমৃত্যুর হার

Share

বাংলাদেশে সামগ্রিকভাবে শিশুমৃত্যুর হার বেড়েছে। দেশে পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ শিশু মারা গেছে ২০২২ সালে। ওই বছর এক থেকে চার বছর বয়সি প্রতি ১ হাজার শিশুর মধ্যে মৃত্যুর হার ১ দশমিক ৮ শতাংশ। তবে কমেছে মাতৃমৃত্যুর হার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স-২০২২ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মঙ্গলবার (১৩ জুন) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ভবনে এ প্রতিবেদন প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয় : ২০২২ সালে আগের চেয়ে শিশুমৃত্যু বেড়েছে। ছেলেদের তুলনায় নারী শিশুমৃত্যুর হার বেশি। তবে কমেছে মাতৃমৃত্যুর সংখ্যা।

বিবিএসের প্রতিবেদন বলছে, ২০২২ সালে জন্ম নেওয়া প্রতি ১ হাজারের মধ্যে ৩১ শিশু মারা গেছে। এর আগের তিন বছরে এ সংখ্যা ছিল ২৮। আর ২০১৮ সালে ছিল ২৯। মেয়েদের চেয়ে ছেলে শিশুমৃত্যুর হার বেশি। ২০২২ সালে প্রতি ১ হাজারে মারা গেছে ৩৩ ছেলেশিশু। একই সময়ে মেয়েশিশুর মৃত্যুসংখ্যা ২৯। পাঁচ বছরের কম বয়সি শিশুমৃত্যুর হার শহরের তুলনা গ্রামে বেশি। ২০২২ সালে শহরে যেখানে প্রতি হাজারে ২৯ শিশুর মৃত্যু হয়েছে, সেখানে গ্রামে মৃত্যু হয়েছে ৩২ শিশুর। ২০২২ সালে প্রতি ১ লাখে মাতৃমৃত্যু হয়েছে ১৫৬ জনের; যা ২০২১ সালে ছিল ১৬৮ জন।

প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন। সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (চলতি দায়িত্ব) মহাপরিচালক পরিমল চন্দ্র বসু।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা দেওয়া গেলে হাম রোগ নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

Related Articles

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজ (শনিবার) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

13 June 2023

বিবিএসের প্রতিবেদন : মাতৃমৃত্যু কমলেও বেড়েছে শিশুমৃত্যুর হার

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV