স্বাস্থ্য সংবাদ

শিশু বিকাশ কেন্দ্রের ৩৫ চিকিৎসক ও ২৩ মনোবিজ্ঞানীর পদ বাতিল

Share

ব্যয় সংকোচনের কৌশলের অংশ হিসেবে শিশু বিকাশ কেন্দ্রের ৩৫ চিকিৎসক ও ২৩ মনোবিজ্ঞানীর পদ বাতিল করেছে অর্থ মন্ত্রণালয়। একই সঙ্গে বাতিল করা হয়েছে সব অফিস ব্যবস্থাপক ও পরিচ্ছন্নতা কর্মীর পদও।

ফলে অপরিহার্য স্বাস্থ্যকর্মী বাদ দিয়ে কেবলমাত্র ১২ জন মনোবিজ্ঞানী ও ৩৫ জন থেরাপিস্টের পদ রাখা হয়েছে। তবে তাদেরকেও আউটসোর্সিংয়ের আওতায় আনা হয়েছে। সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

শিশু বিকাশ কেন্দ্রের ইতিহাস ও সেবা
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শারীরিক ও মানসিক চিকিৎসাসেবার লক্ষ্যে ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে শিশু বিকাশ কেন্দ্র চালু হয়।
বর্তমানে দেশের ২৪টি মেডিকেল কলেজ হাসপাতাল ও ১১টি জেলা সদর হাসপাতালে এসব কেন্দ্র রয়েছে।

এখানে অটিজম, ডাউন সিনড্রোম, সেরিব্রাল পালসি, এডিএইচডি, খিঁচুনি, শেখার অক্ষমতা ও বাক সমস্যায় ভোগা শিশুদের নিয়মিত সেবা দেওয়া হয়।
কর্মকর্তাদের দাবি

শিশু বিকাশ কেন্দ্রের কর্মকর্তারা তিনটি দাবি জানিয়েছেন—
১. ১৫ মাসের বকেয়া বেতন পরিশোধ।
২. সমস্ত জনবল ডিপিপিতে অন্তর্ভুক্তিকরণ।
৩️. রাজস্বখাতে আত্মীকরণ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধ্যাপক কামাল উদ্দিন আহম্মেদ চৌধুরী বলেছেন, “চিকিৎসক ও মনোবিজ্ঞানীর পদ কমিয়ে দিলে সেবাটি কার্যত বন্ধ হয়ে যাবে। এটি সরকারের ভুল সিদ্ধান্ত।”

ঢাকা মেডিকেল কলেজের সাবেক অধ্যাপক ডা. ইফ্ফাত আরা শামসেদ বলেন, শিশু বিকাশের চিকিৎসা একটি মাল্টি-ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, যেখানে চিকিৎসক, মনোবিজ্ঞানী ও থেরাপিস্ট—এই তিনজন মিলে একটি পূর্ণাঙ্গ টিম গঠন করেন। এর মধ্যে কোনো পদ বাদ দিলে সেবার মান ব্যাহত হবে।

খুলনার শিশু বিকাশ কেন্দ্র থেকে সেবা নেওয়া এক অভিভাবক জানান, নিয়মিত থেরাপি ও পরামর্শের কারণে তাঁর সন্তানের অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর (এইচএসএম) ডা. মো. জয়নাল আবেদীন টিটো বলেন, “আমাদের প্রস্তাব ছিল সবগুলো পদ বহাল রাখা। এগুলো অত্যাবশ্যক সেবা।”

বিশেষজ্ঞ ও সেবা-প্রাপ্ত পরিবারগুলো মনে করছেন, সরকারের এ সিদ্ধান্ত শিশু বিকাশ কেন্দ্রের কার্যকারিতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সেবার সুযোগ কমিয়ে দেবে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

14 September 2025

শিশু বিকাশ কেন্দ্রের ৩৫ চিকিৎসক ও ২৩ মনোবিজ্ঞানীর পদ বাতিল

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV