বাংলাদেশ মেডিকেলে প্রমাণভিত্তিক চিকিৎসা পদ্ধতির প্রশিক্ষণ কর্মশালা শুরু

Share

প্রমাণভিত্তিক চিকিৎসা পদ্ধতির গুরুত্ব ও ব্যবহার বাড়াতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) শুরু হয়েছে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালের কনফারেন্স রুমে কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম। কর্মশালায় বিশেষজ্ঞরা প্রমাণভিত্তিক চিকিৎসার ওভারভিউ, তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ, প্রাসঙ্গিক পরিসংখ্যান এবং ক্লিনিক্যাল অডিট বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করবেন।

রিসোর্স পারসন হিসেবে থাকছেন অধ্যাপক ডা. মো. মোজাম্মেল হক, ব্রি. জেনারেল (অব.) মো. আহসান হাবিব, অধ্যাপক ডা. নুরুন নাহার খানম, ডা. দীন-ই-মুজাহিদ মোহাম্মদ ফারুক ওসমানী। কর্মশালায় প্যালিয়েটিভ মেডিসিন, কমিউনিটি অফথালমোলজি, শিশু কার্ডিওলজি, মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি, ওরাল এন্ড ম্যাক্সিলোফিশিয়াল সার্জারি, ফার্মাকোলজি, অবস এন্ড গাইনী এবং ইন্টারন্যাল মেডিসিন বিভাগের ৩০ জন শিক্ষক ও চিকিৎসক অংশ নিচ্ছেন।

কর্মশালায় সভাপতিত্ব করছেন ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ডা. নুরুন নাহার খানম এবং সঞ্চালনা করছেন অতিরিক্ত পরিচালক ডা. দীন-ই-মুজাহিদ মোহাম্মদ ফারুক ওসমানী।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার চেয়েও বড় সংকট বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহার ও অব্যবস্থাপনা। আমাদের যা...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করেছে। ডেনমার্কের ওষুধ কোম্পানি নভো নরডিস্কের সঙ্গে...

Related Articles

ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি জোরদার, ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ এবং জরুরি...

থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে রক্ত পরীক্ষার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে বর-কনের রক্ত পরীক্ষা করে তাদের ক্যারিয়ার (বাহক) অবস্থা...

১ জানুয়ারি থেকে চালু হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট

দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা সাভারের বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট আগামী ১...

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজ (শনিবার) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

14 September 2025

বাংলাদেশ মেডিকেলে প্রমাণভিত্তিক চিকিৎসা পদ্ধতির প্রশিক্ষণ কর্মশালা শুরু

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV