প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

ঢামেকে একসঙ্গে ৬ সন্তানের জন্ম দিলেন নারী

Share
Share

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে একসঙ্গে তিন ছেলে ও তিন মেয়ের জন্ম দিয়েছেন প্রিয়া নামে এক নারী। ওজন কম হওয়ায় তিনজনকে ঢাকা মেডিকেলের এনআইসিইউ এবং বাকি তিনজনকে একটি বেসরকারি হাসপাতালে রাখা হয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ঢামেকের ২১২ নম্বর ওয়ার্ডে ছয় সন্তানের জন্ম দেন তিনি। রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিয়েছেন মোকসেদা আক্তার প্রিয়া (২৩) নামে এক নারী। সকাল ৯টার দিকে স্বাভাবিক প্রসবের মাধ্যমে তিন ছেলে ও তিন মেয়ে নবজাতকের জন্ম হয়।

পরিবার সূত্রে জানা যায়, নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার খাজুরিয়া গ্রামের বাসিন্দা প্রিয়ার স্বামী মো. হানিফ একজন প্রবাসী, যিনি বর্তমানে কাতারে অবস্থান করছেন। গর্ভধারণের ২৭ সপ্তাহ পর্যন্ত প্রিয়া এলাকায় চিকিৎসা নিচ্ছিলেন। সেখানেই আল্ট্রাসনোগ্রামের মাধ্যমে জানা যায়, তার গর্ভে পাঁচটি শিশু রয়েছে।

গত ৯ সেপ্টেম্বর তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তার বড় বোন লিপির বাসায় আসেন এবং সেখান থেকে মনোয়ারা হাসপাতালে চিকিৎসা নেন। গত শনিবার রাতে পেটে ব্যথা ওঠায় দ্রুত তাকে ঢাকা মেডিকেলের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়।

প্রিয়ার ননদ ফারজানা আক্তার জানান, ‘সকাল ৯টার দিকে একে একে ছয়টি শিশুর জন্ম হয়। নবজাতকরা অপরিপক্ক হওয়ায় তাদের অবস্থা বেশ সংকটাপন্ন। ঢাকা মেডিকেলের নবজাতক আইসিইউতে তিনজনকে রাখা হয়েছে, আর বাকি তিনজনকে বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে বেড না থাকার কারণে। ’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক বিভাগের মেডিকেল অফিসার ডা. নিলুফার ইয়াসমিন বলেন, ‘প্রিয়া ২৭ সপ্তাহেই প্রসব করেছেন। নবজাতকরা অপরিপক্ক, তাদের ওজন ৬১৫ থেকে ৯০০ গ্রামের মধ্যে। তাদের মধ্যে দুই নবজাতকের অবস্থা আশঙ্কাজনক। বেড খালি হলে বাকিদেরও ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

এ ঘটনায় পরিবারে যেমন বিস্ময়ের সৃষ্টি হয়েছে, তেমনি নবজাতকদের সুস্থতার জন্য উদ্বেগও বেড়েছে। নবজাতকদের সুস্থতা কামনায় সবার দোয়া চেয়েছেন স্বজনরা।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত

অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যবৃন্দ...

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির এমডি হলেন আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক...

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধে সর্বোচ্চ চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার...

১৪ সেপ্টেম্বর ২০২৫

ঢামেকে একসঙ্গে ৬ সন্তানের জন্ম দিলেন নারী

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV