নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

বিশ্বব্যাপী কমেছে করোনায় সংক্রমণ ও মৃত্যু

Share
বিশ্ব করোনা পরিস্থিতি -corona virous
Share

২৪ ঘণ্টার ব্যবধানে বিশ্বব্যাপী কমেছে করোনাভাইরাস সংক্রশণ ও মৃত্যু। করোনা মহামারি শুরুর পর থেকে এ রোগে দৈনিক আক্রান্ত, মৃত্যু ও সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের সংখ্যা প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স এ তথ্য জানিয়েছে।

ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, রবিবার বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ২৫ হাজার ৬১৯ জন এবং এ রোগে মারা গেছেন ৬ হাজার ৬০২ জন। আগের দিন শনিবার করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিলো ৪ লাখ ৮৬ হাজার ১২২ এবং মৃতের সংখ্যা ছিলো ৭ হাজার ৯১৩।

অর্থাৎ, শনিবার থেকে রবিবার-২৪ ঘণ্টার ব্যবধানে বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা কমেছে ৬০ হাজার ৫০৩ এবং মৃতের সংখ্যা কমেছে ১ হাজার ৩১১ জন। একই সময়সীমায় কমেছে সুস্থতার হারও। রবিবার করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪ লাখ ৩৫ হাজার ৪৯৪ জন। আগের দিন শনিবার এই সংখ্যা ছিলো ৪ লাখ ৮০ হাজার ২৪৯ জন। ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা কমেছে ৪৪ হাজার ৬৫৫ জন।

রববিার করোনায় সর্বোচ্চসংখ্যক আক্রান্তের ঘটনা ঘটেছে ভারতে ও এ রোগে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাশিয়ায়। ভারতে এই দিন করোনায় আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৫২১ জন এবং মারা গেছেন ২১৮ জন। অন্যদিকে, একই দিন রাশিয়ায় করোনায় মারা গেছেন ৭৯৩ জন এবং এ রোগে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৬৪৫ জন।

এছাড়া অন্যান্য যেসব দেশে করোনায় আক্রান্ত ও ‍মৃতের সংখ্যা বেশি দেখা গেছে সে দেশসমূহ হলো- শুক্রবার যুক্তরাষ্ট্র ব্যতীত অন্যান্য যেসব দেশে করোনায় নতুন আক্রান্ত রোগী ও ‍মৃত্যুতে উচ্চহার লক্ষ্য করা গেছেন সে দেশসমূহ হলো – যুক্তরাজ্য (নতুন আক্রান্ত ৩৭ হাজার ১১, মৃত্যু ৬৮), যুক্তরাষ্ট্র (নতুন আক্রান্ত ৩৫ হাজার ৫৭৪, মৃত্যু ৩৬৭), ইরান (নতুন আক্রান্ত ২৫ হাজার ৮৭০, মৃত্যু ৬১০ ), ফিলিপাইন (নতুন আক্রান্ত ২০ হাজার ১৯, মৃত্যু ১৭৩), মালয়েশিয়া (নতুন আক্রান্ত ২০ হাজার ৩৯৬, মৃত্যু ৩৩৬) এবং তুরস্ক (নতুন আক্রান্ত ১৯ হাজার ৩৯১, মৃত্যু ২৬৯)।

বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগী আছেন ১ কোটি ৮৯ লাখ ৩০ হাজার ৫৫৮ জন। এই রোগীদের মধ্যে মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ১ কোটি ৮৮ লাখ ২৫ হাজার ৬৪ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ১ লাখ ৫ হাজার ৪৯৪ জন।

ওয়ার্ল্ডোমিটার্সের পরিসংখ্যান বলছে, মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ২২ কোটি ১৫ লাখ ১৮ হাজার ৩৮৩ জন এবং মারা গেছেন মোট ৪৫ লাখ ৮১ হাজার ২৮৬ জন। এর পাশপাশি, বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ১৯ কোটি ৮০ লাখ ৬ হাজার ৫৫৭ জন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত

অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যবৃন্দ...

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির এমডি হলেন আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক...

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে রাজধানীর মিরপুরে নারী ও বন্ধ্যাত্ব রোগীদের...

গর্ভকালীন জটিলতা: ১০টা প্রশ্নের সহজ উত্তর (Q&A)

গর্ভকালীন সময়ে অনেকেই বিভিন্ন শারীরিক পরিবর্তন ও জটিলতা নিয়ে চিন্তায় থাকেন। কোনটা...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

০৬ সেপ্টেম্বর ২০২১

বিশ্বব্যাপী কমেছে করোনায় সংক্রমণ ও মৃত্যু

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV