প্রতি ১৪ মিনিট বসে থাকার পার এক মিনিটের ব্যায়াম

Share

প্রতি ১৪ মিনিট বসে থাকার ক্ষতিকর প্রভাব কাটাতে বা পুষিয়ে নিতে পারে এক মিনিটের ব্যায়াম করার পরামর্শ দিচ্ছেন গবেষকরা। আর এটা করলে লম্বা সময় ধরে ব্যায়াম করা বা হাঁটাহাঁটির প্রয়োজন পড়বে না।

ব্যায়াম করার সময় যারা বের করতে পারছেন না তাদের জন্য গবেষণায় বেরিয়ে এসেছে সুসংবাদ।

গবেষকদের দাবি, ১৪ মিনিট বসে থাকার প্রভাবকে সামলে নিতে পারে মাত্র এক মিনিটের ভারি ব্যায়াম। অর্থাৎ মাত্র পাঁচ মিনিট ভারি ব্যায়াম করলে তা এক ঘণ্টা বসে থাকার ক্ষতি পুষিয়ে দিতে পারবে।

নতুন এই গবেষণা করেছেন বস্টন ইউনিভার্সিটি অফ স্কুল অফ মেডিসিন’য়ের গবেষকরা। মোট দুই হাজার অংশগ্রহণকারী অংশ নেয় এই গবেষণায়।

‘কার্ডিওপালমোনারি এক্সারসাইজ টেস্টস (সিপিইটিএস)’ এবং ‘ফিটনেস ওয়্যারেবল’য়ের এক সপ্তাহের তথ্যের পর্যালোচনার ভিত্তিতে এই গবেষণা করা হয়।

দেখা গেছে, মানুষ হাঁটা বা দৌড়ানোর মতো ব্যায়ামের পেছনে যত বেশি সময় দেবে আর যত কম বসে থাকবে ততই তাদের শারীরিক অবস্থার উন্নতি হবে।

হৃদস্পন্দন বাড়ে এমন ব্যায়াম এক মিনিট করা প্রায় তিন মিনিট হাঁটার সমতুল্য। পাশাপাশি ১৪ থেকে ১৫ মিনিট বসে থাকা বা দাঁড়িয়ে থাকার কারণে শরীরের যতটুকু ক্ষতি হয় সেটাও পূরণ হয়ে যায়।

এই গবেষণার সহকারী লেখক, ‘কার্ডিওলজিস্ট’ ড. ম্যাথিউ নেওর বলেন, “আমাদের বিশ্বাস এই গবেষণা বিভিন্ন ধরনের শারীরিক পরিশ্রমের মধ্যে সম্পর্ক খুঁজে বের করা এবং শারীরিক সুস্থতার মাত্রা নির্ণয়ের মাধ্যমে সার্বিক সুস্বাস্থ্য বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করবে।”

এই গবেষণার ওপর ভিত্তি করে ওয়েলঅ্যান্ডগুড ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে আরও জানানো হয়, প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা বসে কাজ করার কারণে শরীরের ওপর যে প্রভাব পড়ছে তা পুষিয়ে দেওয়া যাবে কয়েক মিনিটের ব্যায়াম থেকে। তবে শরীরচর্চাটা হতে হবে ভারি।

ডা. নেওর বলেন, “শারীরিকভাবে স্বাস্থ্যবান থাকা একজন মানুষের সার্বিক সুস্বাস্থ্যের একটা বড় অংশ। আমাদের গবেষণা শারীরিক পরিশ্রম ও শারীরিক সুস্বাস্থ্য এই দুইয়ের মধ্যে সম্পর্ক নিয়ে কাজ করেছে।”

তবে গবেষণার পরিক্রমায় এটাও দেখা গেছে যে নিয়মিত শরীরচর্চা বিভিন্ন দূরারোগ্য ব্যধির ঝুঁকি নির্মূল করে। যেমন- হৃদরোগ, ডায়াবেটিস, ক্যান্সার।

তাই প্রতিটি মানুষের উচিত নিয়মিত শরীরচর্চা করা। আর শরীরচর্চা নিয়ে আরও জ্ঞান অর্জনের চেষ্টা করা।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা দেওয়া গেলে হাম রোগ নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

Related Articles

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজ (শনিবার) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে...

স্তন ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক ৩ ব্যায়াম, নিয়মিত অভ্যাস করুন আজ থেকেই

নারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর একটি হলো স্তন ক্যানসার।...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

03 September 2021

প্রতি ১৪ মিনিট বসে থাকার পার এক মিনিটের ব্যায়াম

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV