Connect with us

স্বাস্থ্য সংবাদ

রাজধানীতে চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু

Published

on

রাজধানীর মগবাজারের পেয়ারাবাগের একটি বাসায় ডা. জেহানুল আলিম (৫৫) নামে এক চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তবে স্বজনদের দাবি, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ডা. জেহানুল স্বাস্থ্য অধিদফতরের প্রোগ্রাম ম্যানেজার ছিলেন। ১০ মাস আগে তাকে ওএসডি করা হয়।

সোমবার (২১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে মগবাজার পেয়ারাবাগের বাসায় এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন। জেহানুলের বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায়। বাবার নাম মৃত এম এ ওয়াহাব। একমাত্র মেয়ে ও স্ত্রী নিয়ে তিনি পেয়ারাবাগ রেলগেট এলাকার একটি বাসার চতুর্থ তলায় থাকতেন।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আবদুল খান জানান, আজ সোমবার দুপুরে চিকিৎসক জিহানুল আলিমকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বেলা পৌনে তিনটার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক মো. আলাউদ্দিন বলেন, ‘আমরা চিকিৎসক জিহানুল আলিমকে মৃত অবস্থায় পেয়েছি। তাঁর গলায় কালো দাগ রয়েছে। মৃত্যুর কারণ জানার জন্য ময়নাতদন্ত হবে।’

হাতিরঝিল থানার এসআই (উপপরিদর্শক) এনামুল হক জানান, চিকিৎসক জিহানুল আলিমের মৃত্যুর কারণ এখনো জানা সম্ভব হয়নি। তবে তিনি মগবাজারের পেয়ারাবাগ এলাকায় থাকতেন বলে জানা গেছে। পুরো ঘটনা তদন্ত করা হচ্ছে।

Advertisement

জেহানুলের স্ত্রী ফারহানা ফেরদৌস বলেন, সকালে সবাই বাসায় ছিলেন। হঠাৎ করেই সকাল সাড়ে এগারোটার দিকে একটি রুমে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে দেখতে পাই। পরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।

ফারহানা আরও জানান, জেহানুল ১০ মাস ধরে ওএসডিতে ছিলেন। এ কারণে সবসময় বিষন্নতায় ভুগতেন। বিষন্নতা থেকেই সে গলায় ফাঁস দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। অন্য কোনো বিষয় আছে কি না- তা বলতে পারেনি স্বজনরা।

Continue Reading
Advertisement
Advertisement
প্রধান খবর14 minutes ago

প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক লায়লা আরজুমান্দ আর নেই

বাংলাদেশ পেরিনেটাল সোসাইটির সাবেক সভাপতি ও দেশের অন্যতম প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক (মেজর) ডা. লায়লা আরজুমান্দ বানু আর নেই (ইন্না...

প্রধান খবর4 hours ago

বিএমইউ শিশু বিভাগের চেয়ারম্যান ডা. মো. আতিয়ার রহমান

দীর্ঘ রাজনৈতিক প্রতিহিংসা ও প্রশাসনিক প্রতিবন্ধকতা কাটিয়ে অবশেষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) শিশু বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা....

নির্বাচিত6 hours ago

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে এনডিএফ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জামায়াত সমির্থত চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ)...

Advertisement