চীনের সিনোভ্যাকের সঙ্গে আলোচনা!

Share

দেশে টিকা সংকটের মুহূর্তে চীনের সিনোফার্মা কোম্পানির সঙ্গে ক্রয় চূড়ান্ত করে ফেলেছিল সরকার। কিন্তু একজন সরকারি কর্মকর্তা ওই টিকার দাম প্রকাশ করে দেওয়ায় সেটি অনিশ্চিত হয়ে পড়ে। এই প্রেক্ষাপটে দ্বিতীয় আরেকটি চীনা কোম্পানি সিনোভ্যাকের সঙ্গে আলোচনা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

বুধবার (৯ জুন) রাতে তিনি সাংবাদিকদের বলেন, ‘সিনোভ্যাককে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন দিয়েছে। বাংলাদেশও ইমার্জেন্সি অথরাইজেশনের অনুমতি দিয়েছে। সিনোভ্যাকের সঙ্গে আমরা এ সপ্তাহেই আলোচনা শুরু করবো।’

চীনের একটি কোম্পানি বিভিন্ন দেশে যৌথ উৎপাদন নিয়ে কাজ করছে জানিয়ে তিনি বলেন, আমরাও জানি বাংলাদেশের বিভিন্ন ওষুধ কোম্পানির মোটামুটি সক্ষমতা আছে। সুতরাং অনেকগুলো অপশন নিয়ে কাজ করছি।

পররাষ্ট্র সচিব বলেন, ছয় লাখ টিকা চীন থেকে আগামী ১৩ জুন আসবে বলে আশা করছি। টিকা সংগ্রহের জন্য কথাবার্তা চলছে। আমরা আমাদের কাগজপত্র তাদের পাঠিয়েছি এবং অপেক্ষা করছি উত্তরের জন্য।

মাসুদ বিন মোমেন আরও বলেন, রাশিয়ার সঙ্গেও আলোচনা হচ্ছে। আমরা ভেবেছিলাম এ সপ্তাহে তাদের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা হবে। কিন্তু আমরা এখনও আমাদের রাষ্ট্রদূতের কাছ থেকে তারিখের অপেক্ষায় আছি।

যুক্তরাষ্ট্রের কাছ থেকে অ্যাস্ট্রাজেনেকার টিকা পাওয়ার বিষয়ে তিনি বলেন, তাদের কাছে উদ্বৃত্ত টিকা আমরা চেয়েছি। এটি পাওয়ার ক্ষেত্রে তাদের কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন আছে কিন্তু আমি জানি না এত দেরি কেন হচ্ছে?

তিনি বলেন, এ টিকার স্বল্প সময় পরে অকার্যকর হয়ে পড়ে এবং সেজন্য শেষ মুহূর্তে দিলে কতটুকু লাভ হবে সেটির বিবেচনার বিষয়। অ্যাস্ট্রাজেনেকার টিকা জাপানসহ আরও কয়েকটি দেশের কাছে চাওয়া হয়েছে। তাদের সঙ্গে আলোচনা চলছে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা দেওয়া গেলে হাম রোগ নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

Related Articles

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজ (শনিবার) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে...

স্তন ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক ৩ ব্যায়াম, নিয়মিত অভ্যাস করুন আজ থেকেই

নারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর একটি হলো স্তন ক্যানসার।...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

10 June 2021

চীনের সিনোভ্যাকের সঙ্গে আলোচনা!

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV