স্বাস্থ্য সংবাদ

ভারতে বেসরকারি হাসপাতালে টিকার সর্বোচ্চ দাম নির্ধারন

Share

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ডের সর্বোচ্চ দাম নির্ধারণ করে দিয়েছে প্রতি ডোজ ৭৮০ রুপি, রাশিয়ার তৈরি স্পুৎনিক ভি প্রতি ডোজ ১ হাজার ১৪৫ রুপি এবং কোভ্যাক্সিনের টিকার প্রতি ডোজ বিক্রি করতে পারবে ১ হাজার ৪১০ রুপিতে।

বেসরকারি হাসপাতালগুলোতে টিকার দাম বেঁধে দিয়েছে ভারত সরকার। সবচেয়ে কম মুনাফা করে প্রতি ডোজ টিকার সর্বোচ্চ দাম হাসপাতালগুলোতে নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার।

এনডিটিভির খবরে বলা হয়, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ডের সর্বোচ্চ দাম নির্ধারণ করে দিয়েছে প্রতি ডোজ ৭৮০ রুপি, রাশিয়ার তৈরি স্পুৎনিক ভি প্রতি ডোজ ১ হাজার ১৪৫ রুপি এবং কোভ্যাক্সিনের টিকার প্রতি ডোজ বিক্রি করতে পারবে ১ হাজার ৪১০ রুপিতে।

এই দামের মধ্যেই দেড় শ রুপির সার্ভিস চার্জ এবং ট্যাক্স অন্তর্ভুক্ত থাকবে বলেও জানায় দেশটির সরকার।

দাম বেঁধে দেয়ার পর সরকার সংশ্লিষ্ট সংস্থাকে সঠিক দামে টিকা বিক্রি করা হচ্ছে কি না, তা নজরদারি করতে বলে। কোনো হাসপাতাল যদি এর বেশি দামে টিকা বিক্রি করে তাহলে সেসব হাসপাতালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথাও বলে দেয় দেশটির সরকার।

গত সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটিতে টিকাকরণের নীতি ঘোষণা করে। যা ২১ জুন যোগ দিবস থেকে কার্যকর হবে।

সরকার বলছে, তারা উৎপাদিত টিকার ৭৫ শতাংশ সংগ্রহ করবে। অন্য ২৫ শতাংশ রাজ্যগুলো সরাসরি সংগ্রহ করবে। বেসরকারি হাসপাতালগুলো সেখান থেকে ২৫ শতাংশ টিকা কিনতে পারবে।

তবে সরকার পরিচালিত প্রতিষ্ঠানগুলোতে কেন্দ্র থেকেই বিনা মূল্যে টিকা সরবরাহ করা হবে বলে ঘোষণা দেন প্রধানমন্ত্রী মোদি।

জাতির উদ্দেশে দেয়া ভাষণে সোমবার নরেন্দ্র মোদি জানান, নতুন টিকা নীতিতে রাজ্যগুলোকে জনসংখ্যার নিরিখে ভাগ করা হবে। এ ছাড়া কোন রাজ্যে করোনা সংক্রমণের প্রাবল্য কত, টিকাকরণ কত দূর এগিয়েছে, এসব দেখা হবে। কোনোভাবেই যাতে টিকা নষ্ট না হয়, সেদিকেও নজর দেবে কেন্দ্র।

নির্দেশিকায় বিনা মূল্যে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে টিকা দেবে কেন্দ্র। আর সেই টিকা রাজ্য সরকার সংশ্লিষ্ট রাজ্যের বাসিন্দাদের বিনা মূল্যে দেবে। সরকারি টিকাকরণ কেন্দ্রগুলো থেকে টিকা দেয়া হবে।

বেসরকারি হাসপাতালগুলো টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠান থেকে মোট উৎপাদনের ২৫ শতাংশ সরাসরি কিনতে পারবে। এ জন্য ন্যাশনাল হেলথ অথরিটির প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের পেমেন্ট করতে হবে। প্রত্যন্ত এলাকার বেসরকারি হাসপাতালগুলোতে যাতে টিকা পৌঁছে যায়, সেই বিষয়ে গুরুত্ব দেয়া হচ্ছে বলেও জানানো হয়।

ভারতে কোভিড-১৯ আক্রান্ত হয়ে ইতিমধ্যে ৩ লাখ ৫২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সংক্রমণের সংখ্যা এখনও বেড়ে চলেছে। তাই সংক্রমণ রোধে বিনা মূল্যে টিকা দেয়ার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

দেশে হামের ভয়াবহতা: দুই দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

দুই দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যুহারও * ২০ দিনে সন্দেহজনক হামে ৯৮ শিশুর মৃত্যু। * নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১৬। *...

Related Articles

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

09 June 2021

ভারতে বেসরকারি হাসপাতালে টিকার সর্বোচ্চ দাম নির্ধারন

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV