সাদা পেঁয়াজের উপকারিতা

Share

রান্নার অন্যতম উপাদান পেঁয়াজ। গবেষকদের মতে, ভিটামিন সি, ফ্ল্যাভোনয়েডস ও ফাইটোনিউট্রিয়েন্টস সমৃদ্ধ পেঁয়াজ। পেঁয়াজে ফ্ল্যাভোনয়েডসের উপস্থিতি স্ট্রোক ও হৃদরোগের ঝুঁকি কমায়।

এ ছাড়া পেঁয়াজে রয়েছে ফাইবার, ফলিক অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান, যা স্বাস্থ্যের জন্য উপকারী।

ভারতের জীবনধারা ও স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই প্রতিবেদনে আরো জানিয়েছে, ষোড়শ শতাব্দীতে চিকিৎসকেরা নারীর বন্ধ্যত্ব রোধে পেঁয়াজ খাওয়ার কথা বলতেন। রক্তের সুগার লেভেলে ভারসাম্য আনতে পেঁয়াজ কার্যকর। তিন ধরনের পেঁয়াজ রয়েছে—লাল, সাদা ও হলুদ। আজ আমরা সাদা পেঁয়াজের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে জানব—

ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণ

সাদা পেঁয়াজে থাকা ক্রোমিয়াম ও সালফার ব্লাড সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে। সাদা পেঁয়াজ নিয়মিত ও পরিমিত খেলে ডায়াবেটিস থেকে সুরক্ষা দেয়। এ ছাড়া সাদা পেঁয়াজে রয়েছে ক্যানসারের বিরুদ্ধে লড়াইকারী উপাদান।

হজমে সহায়তা

সাদা পেঁয়াজে রয়েছে উচ্চমাত্রায় আঁশ ও প্রিবায়োটিকস, যা হজমপ্রক্রিয়ার উন্নতি করে।

ক্যানসারের বিরুদ্ধে লড়াই করে

অ্যালিয়াম গোত্রের সবজির মধ্যে রয়েছে ক্যানসারের বিরুদ্ধে লড়াইকারী উপাদান। যেমন—সাদা পেঁয়াজে রয়েছে সালফার ও ফ্ল্যাভোনয়েড অ্যান্টিঅক্সিডেন্ট, যা ক্যানসাররোধী উপাদান। পেঁয়াজে আরো রয়েছে ফিসেটিন ও কোরেসটিন, ফ্ল্যাভোনয়েড অ্যান্টিঅক্সিডেন্ট; যা টিউমারের বৃদ্ধি প্রতিরোধ করে।

হাড়ের স্বাস্থ্যে

সাদা পেঁয়াজের আরেকটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য উপকারিতা হলো, এটি নারীর হাড়ের ঘনত্ব বাড়ায়। তা ছাড়া সাদা পেঁয়াজ অক্সিডেটিভ স্ট্রেস কমায়। অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বাড়িয়ে হাড়ের ক্ষয়রোধ করে।

হৃদযন্ত্রের স্বাস্থ্যে

সাদা পেঁয়াজে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্টসহ এমন কিছু উপাদান, যা প্রদাহ কমায়; কোলেস্টেরলের মাত্রা কমায় এবং হার্টের স্বাস্থ্যের উন্নতি করে। এ ছাড়া এতে থাকা অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান উচ্চরক্তচাপ কমায়।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

সাদা পেঁয়াজে থাকা সেলেনিয়াম শরীরের ইমিউন লেভেলকে শক্তিশালী করে। সেলেনিয়াম ভাইরাস ও অ্যালার্জিজনিত অবস্থা থেকে সুরক্ষায় সাহায্য করে।

ঘুমের উন্নতিতে

কিছু গবেষণায় দেখা গেছে, সাদা পেঁয়াজে এল-ট্রিপটোফান নামক উপাদানের উপস্থিতির কারণে ঘুমের মান বাড়ায়। এটি চাপ কমিয়ে ভালো ঘুমে সাহায্য করে।

চুলের স্বাস্থ্যে

সাদা পেঁয়াজের রস চুল পড়া রোধে সাহায্য করে। এটি চুলের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনে এবং খুশকির হাত থেকে রক্ষা করে। এ ছাড়া অকালে চুল সাদা হয়ে যাওয়া থেকে সুরক্ষা দেয় সাদা পেঁয়াজ।

সাদা পেঁয়াজের আরো গুণ রয়েছে। এটি সর্দি থেকে সুরক্ষা দেয়, ত্বকের সংক্রমণ রোধেও সহায়ক। তা ছাড়া মানসিক চাপ কমিয়ে শরীরকে সুস্থ রাখে সাদা পেঁয়াজ।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা দেওয়া গেলে হাম রোগ নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

Related Articles

শুধু হাঁটলেই হবে না, সঠিকভাবে হাঁটাও জরুরি

ওজন কমানোর অন্যতম সহজ ও কার্যকর উপায় হলো নিয়মিত হাঁটা। এটি ক্যালোরি...

শিশুর পুষ্টি শিক্ষা: শুধু বই নয়, রান্নাঘরও হোক শ্রেণিকক্ষ

শিশুকে স্বাস্থ্যকর খাবার সম্পর্কে শেখানোর প্রচলিত পদ্ধতিতে ‘কী খেতে হবে’ এই প্রশ্নটিই...

বিপাকক্রিয়া ঠিক রাখতে আপনার প্রতিদিনের জীবনযাপন কেমন হওয়া উচিত?

বিপাকক্রিয়া বা মেটাবলিজম শরীরের ভেতরের একটি চলমান প্রক্রিয়া। খাবার থেকে শক্তি তৈরি,...

27 January 2021

সাদা পেঁয়াজের উপকারিতা

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV