Connect with us

শিক্ষা ও ক্যাম্পাস

রামেবির ফার্স্ট প্রফে সেরা রামেকের মাঈশা

Published

on

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সিএমইউ) অধিভুক্ত ১৫টি মেডিকেল কলেজের এমবিবিএস ফার্স্ট প্রফেশনাল পরীক্ষায় সেরা ফলাফল করেছেন রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) শিক্ষার্থী ফারিয়া রহমান মাঈশা।

শনিবার (১৬ মার্চ) রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর প্রকাশিত এমবিবএস ফার্স্ট প্রফেশনাল পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, রামেবির অধীনে ফার্স্ট প্রফে অংশগ্রহণ করা ১৭৭৯ জন শিক্ষার্থীর মধ্যে একমাত্র অনার্স মার্কধারী শিক্ষার্থী ফারিয়া রহমান মাইশা। তিনি এনাটমিতে অনার্স মার্ক পেয়েছেন। ফারিয়া রহমান রাজশাহী মেডিকেলের ৬৩তম ব্যাচের শিক্ষার্থী।

রামেক থেকে এমবিবিএস ফার্স্ট প্রফেশনাল পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ২৩৫ জন শিক্ষার্থী। এরমধ্যে কৃতকার্য শিক্ষার্থী সংখ্যা ২০৫ জন, অকৃতকার্য শিক্ষার্থী ৩০ জন। তবে সব কিছু ছাপিয়ে বরাবরের মতোই রামেবির অধীনে ফার্স্ট প্রফেশনাল পরীক্ষায়ও কৃতিত্বপূর্ণ ফলাফল করেছেন রাজশাহী মেডিকেলের শিক্ষার্থীরা।

Continue Reading
Advertisement
Advertisement
প্রধান খবর2 days ago

প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক লায়লা আরজুমান্দ আর নেই

বাংলাদেশ পেরিনেটাল সোসাইটির সাবেক সভাপতি ও দেশের অন্যতম প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক (মেজর) ডা. লায়লা আরজুমান্দ বানু আর নেই (ইন্না...

স্বাস্থ্য সংবাদ3 days ago

ঢামেক আইডিএসের নতুন সভাপতি ডা. ফয়সাল, সম্পাদক ডা. নাবিল

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির (আইডিএস) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মোস্তফা আমীর ফয়সাল, আর সাধারণ সম্পাদক...

প্রধান খবর3 days ago

বিএমইউ শিশু বিভাগের চেয়ারম্যান ডা. মো. আতিয়ার রহমান

দীর্ঘ রাজনৈতিক প্রতিহিংসা ও প্রশাসনিক প্রতিবন্ধকতা কাটিয়ে অবশেষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) শিশু বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা....

Advertisement