Connect with us

স্বাস্থ্য জিজ্ঞাসা/প্রশ্নোত্তর

ত্বক, যৌন, অ্যালার্জিবিষয়ক বিশেষজ্ঞের উত্তর

Published

on

প্রশ্ন : আমার দীর্ঘদিন থেকে মুখের ত্বকে কালো দাগ। এতে আমি অসুন্দর হয়ে পড়েছি। মলম লাগিয়ে অবস্থার উন্নতি হয়নি। -মিসেস সালমা, বারিধারা, ঢাকা

উত্তর : আপনার রোগটি সম্ভবত মেছতা। আপনি কিছু সতর্কতা অবলম্বন করে চলবেন। যেমন- সূর্য রশ্মি ও রান্না ঘরের তাপ থেকে দূরে থাকবেন। কসমেটিকস ও পাউডার যথাসম্ভব কম ব্যবহার করবেন। কসমেটিকস চিকিৎসায় মেছতার আরোগ লাভ সম্ভব। এতে কোনো পার্শ্বক্রিয়া নেই।

প্রশ্ন : গত কয়েকবছর ধরে আমার মাথার চুল পড়ে গিয়ে টাক সৃষ্টি হয়েছে। মাথায় কি চুল গজানো সম্ভব? -রহিম, বিক্রমপুর

উত্তর : টাক মাথায় চুল গজানোর এখন অনেক আধুনিক চিকিৎসা রয়েছে। কোনো পার্শ্বক্রিয়া ছাড়াই পিআরপি’র মাধ্যমে চুল গজানো সম্ভব।

প্রশ্ন : আমি নব বিবাহিত। বয়স ৩১। আমি স্ত্রীর সঙ্গে মেলামেশায় ব্যর্থ হচ্ছি। আমার দ্রুত স্খলন হয়ে যাচ্ছে। আমি দুর্বলতা বোধ করছি। – রাকিব, কচুয়া, চাঁদপুর

Advertisement

উত্তর : আপনার সমস্যাটি মানসিক অথবা পুরুষত্বহীনতা। আপনার দেহের সেক্স-হরমোন এনালাইসিস প্রয়োজন। একজন যৌনরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। তিনি আপনার স্থায়ী চিকিৎসা দিতে সক্ষম হবেন।

প্রশ্ন : দীর্ঘদিন থেকে আমি সোরিয়াসিস রোগে ভুগছি। চিকিৎসা নিয়েও রোগ ভালো হচ্ছে না। -মো. সালমান খান, নওগাঁ, রাজশাহী

উত্তর : সোরিয়াসিস জটিল প্রদাহজনিত রোগ। পৃথিবীতে আজ অবধি এ রোগের কোনো স্থায়ী চিকিৎসা পদ্ধতি আবিষ্কৃত হয়নি। তবে রোগটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

Continue Reading
Advertisement
Advertisement
প্রধান খবর4 days ago

প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক লায়লা আরজুমান্দ আর নেই

বাংলাদেশ পেরিনেটাল সোসাইটির সাবেক সভাপতি ও দেশের অন্যতম প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক (মেজর) ডা. লায়লা আরজুমান্দ বানু আর নেই (ইন্না...

স্বাস্থ্য সংবাদ4 days ago

ঢামেক আইডিএসের নতুন সভাপতি ডা. ফয়সাল, সম্পাদক ডা. নাবিল

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির (আইডিএস) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মোস্তফা আমীর ফয়সাল, আর সাধারণ সম্পাদক...

প্রধান খবর4 days ago

বিএমইউ শিশু বিভাগের চেয়ারম্যান ডা. মো. আতিয়ার রহমান

দীর্ঘ রাজনৈতিক প্রতিহিংসা ও প্রশাসনিক প্রতিবন্ধকতা কাটিয়ে অবশেষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) শিশু বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা....

Advertisement