জেনে রাখুন, সুস্থ থাকুনটিপস & ট্রিকস

জিভের কালো দাগ দূর করার ঘরোয়া উপায়

Share

জিভ দিয়ে আমরা খাবারের স্বাদ বুঝি। একে স্বাস্থ্যের সূচকও বলা হয়। চিকিৎসকের কাছে গেলে তিনি জিভ পরীক্ষা করে দেখেন। জিভের রং দেখেও চিকিৎসক শারীরিক সুস্থতার ইঙ্গিত পান। তাই জিভের যত্ন নেওয়া জরুরি।

ভারতের জীবনধারা ও স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, পরিষ্কার না করলে জিভে খাবার জমে ব্যাকটেরিয়া তৈরি হয় আর ব্যাকটেরিয়ার কারণে স্বাস্থ্য খারাপ হতে পার। মৃত কোষ, ব্যাকটেরিয়া, খাবার ভালোভাবে পরিষ্কার না হওয়া ইত্যাদি কারণে জিভে কালো দাগ দেখা দেয়। আসুন, জেনে নিই জিভের কালো দাগ দূর করার ঘরোয়া উপায়—

অ্যালোভেরা জেল
অ্যালোভেরা কোলাজেন কাঠামোর উন্নতি করে দাগ দ্রুত নিরাময় করতে সহায়তা করে। জিভের কালো দাগে অ্যালোভেরা জেল লাগালে দাগ ধীরে ধীরে চলে যাবে। অ্যালোভেরা জুসও খেতে পারেন।

দারুচিনি ও লবঙ্গ
দারুচিনি ও লবঙ্গ জিভের কালো দাগ দূর করতে কার্যকর। দুই টুকরো দারুচিনি ও চারটি লবঙ্গ নিন। এক গ্লাস পানিতে ভালো করে ফুটিয়ে ঠাণ্ডা করুন। তারপর সেই পানি দিয়ে কুলকুচি করুন। দিনে দুবার করলে জিভের কালো দাগ দূর হবে।

নিম
নিম ব্যাকটেরিয়া সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে। এটি প্রাকৃতিক দাগ দূর করতে সহায়ক। কয়েকটি নিমপাতা এক কাপ পানিতে ভালো করে ফুটিয়ে সেই পানি দিয়ে মুখ ধুলে জিভের দাগ চলে যাবে। দিনে দুবার কুলকুচি করুন। ভালো ফল মিলবে।

নরম টুথব্রাশ
দিনে দুবার নরম টুথব্রাশ দিয়ে হালকাভাবে জিভে ঘষুন। এটি করলে জিভে থাকা ব্যাকটেরিয়া ও মৃত ত্বকের কোষ দূর হবে। প্রতিবার খাওয়ার পর জিভ ও দাঁত ব্রাশ করা প্রয়োজন।

আনারস
আনারসে ব্রোমেলিন থাকে, যা কালো দাগ দূর করে এবং জিভকে মৃত ত্বকের কোষ থেকে মুক্তি দেয়। প্রতিদিন আনারস খেলে জিভের কালো দাগ থেকে মুক্তি পাওয়া যায়।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

বিএমইউতে যোগ দিলেন নবনিযুক্ত ভিসি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী দায়িত্ব গ্রহণ করেছেন। রোববার (৫ এপ্রিল) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন...

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

Related Articles

নারীর নীরব ঘাতক এন্ডোমেট্রিওসিস: লক্ষণ, কারণ, রোগ নির্ণয় ও চিকিৎসা

আমাদের মেয়েদের জরায়ুর সবচেয়ে ভেতরের স্তরের নাম এন্ডোমেট্রিয়াম যেখানে ভ্রুন প্রতিস্থাপিত হয়ে...

নিম্ন রক্তচাপের রোগীদের রোজায় যে সতর্কতা জরুরি

যাদের লো ব্লাড প্রেশার কিংবা নিম্ন রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের জন্য দীর্ঘ...

20 February 2021

জিভের কালো দাগ দূর করার ঘরোয়া উপায়

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV