প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

টিকা নিতে আমেরিকা থেকে লোকজন বাংলাদেশে আসছে: পররাষ্ট্রমন্ত্রী

Share
Share

ঢাকা- মহাখালী শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে করোনা ভ্যাকসিন নিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব আল জাজিরার প্রতিবেদন এবং করোনা ভ্যাকসিন প্রসঙ্গে কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা জেনে তাজ্জব হবেন, আমেরিকা থেকে কিছু মানুষ বাংলাদেশে করোনার ভ্যাকসিন নিতে আসছেন। আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম আপনারা আমেরিকা থেকে দেশে আসছেন কেন? তখন তারা বলেন আমেরিকায় কত দিন পরে ভ্যাকসিন পাওয়া যাবে? তাই এই সময় আমরা দেশেও আসলাম এবং ভ্যাকসিনও নিলাম।

তারা প্রবাসী, এক মাসের জন্য ছুটি নিয়ে দেশে এসেছেন।

করোনার ভ্যাকসিন প্রসঙ্গ উল্লেখ করে ড. মোমেন বলেন, অনেক উন্নত দেশ এখনো ভ্যাকসিন পাচ্ছে না। প্রতিটা লোককে আমরা ভ্যাকসিন দিতে চাই, কারণ প্রধানমন্ত্রী বিশ্বাস করেন, একটা লোকও যদি অসুস্থ থাকেন, তাহলে এই রোগ নির্মূল হবে না। আমরা খুব শিগগিরই বাংলাদেশ থেকে করোনা ভাইরাস নির্মূল করবো’।

করোনা নিয়ে বিদেশি মিডিয়া মিথ্যাচার করছে বলে অভিযোগ করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, নেত্র নিউজ ও আল জাজিরা বলেছিল, ‘করোনায় ৫০ থেকে ১ কোটি মানুষ মারা যাবে বাংলাদেশে। কিন্তু বাস্তবতা কি তাই? তাদের এসব বানোয়াট মিথ্যাচার বন্ধ করা উচিত।’

দেশে গত ২৭ জানুয়ারি করোনার টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ৭ ফেব্রুয়ারি শুরু হয় গণটিকাদান। এরই মধ্যে সরকারি-বেসরকারি অনেক জ্যেষ্ঠ কর্মকর্তা টিকা নিয়েছেন।

এখন পর্যন্ত দেশে প্রায় ১৬ লাখ মানুষ টিকা নিয়েছে। তাদের মধ্যে পাঁচ শতাধিক মানুষের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ডেন্টাল হেলথ সোসাইটির পক্ষ থেকে নতুন মহাপরিচালককে ফুলের শুভেচ্ছা

বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ নবনিযুক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। গত ১২ মার্চ...

জিন নয়, দীর্ঘায়ু নির্ধারণে বেশি প্রভাব ফেলে খাদ্যাভ্যাস: গবেষণা

দীর্ঘজীবন অনেকেই ভাগ্য বা বংশগত জিনের ওপর নির্ভরশীল বলে মনে করেন। অনেকে বলেন, ‘আমাদের পরিবারে সবাই আগে মারা গেছে, তাই আমারও তাড়াতাড়ি যাওয়ার...

Related Articles

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক...

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধে সর্বোচ্চ চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার...

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে...

হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৫০

প্রতিদিনই বাড়ছে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। চলতি বছরে রাজশাহী মেডিকেল কলেজ...

৬৬ শতাংশ যুবক জানেনই না শরীরে ডায়াবেটিস বহন করছেন

প্রথাগতভাবে ডায়াবেটিসকে প্রাপ্তবয়স্কদের রোগ হিসেবে দেখা হতো, কিন্তু এখন এটি শিশু, কিশোর...