স্বাস্থ্য সংবাদ

জিসান কিডনির জটিল রোগে ভুগছে চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়ান

Share

॥ ই-হেলথ২৪ রিপোর্টার ॥  প্রিয় দেশবাসী, দ্বিতীয় শ্রেণীর মেধাবী ছাত্র মোঃ জিসানের জীবন বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। সে কিডনির জটিল সমস্যায় আক্রান্ত। বর্তমানে সে ঢাকা শিশু হাসপাতালের ১ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

বর্তমানে প্রতিদিন শুধু ইনজেকশনের জন্য খরচ হচ্ছে প্রায় ৫ হাজার টাকা। দীর্ঘ ৪ বছর ধরে শিশুটির চিকিৎসা চলছে। চিকিৎসার পেছনে এ পর্যন্ত প্রায় ৬ লাখ টাকা ব্যয় হয়েছে। তাকে সুস্থ করে তুলতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ জন্য প্রয়োজন আরও প্রায় ৫ লাখ টাকা।

কিন্তু শিশুটির মাতা-পিতার পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। ধামরাইয়ের কুনি কুশরা গ্রামে তাদের বাড়ি। শিশুটির পিতা লিটন মিয়া একজন দিনমজুর। চিকিৎসার পেছনে সহায়সম্পত্তি হারিয়ে নিঃস্ব হয়ে গেছে পরিবারটি।

এমতাবস্থায়, শিশু জিসানের চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছে তার অসহায় মাতা-পিতা।

একটি ফুটফুটে শিশুর চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে ০১৮৩০৪৫৭৪১৪।

আর সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবে-মোঃ লিটন মিয়া, রূপালী ব্যাংক লিঃ, কুশরা শাখা, ধামরাই, সাভার, হিসাব নং ৫৯৬১।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

বিএমইউতে যোগ দিলেন নবনিযুক্ত ভিসি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী দায়িত্ব গ্রহণ করেছেন। রোববার (৫ এপ্রিল) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন...

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

Related Articles

বিসিপিএসের সাইকিয়াট্রি অনুষদের নতুন মেম্বার সেক্রেটারি ডা. সাইফুন নাহার

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) ফ্যাকাল্টি অব সাইকিয়াট্রির মেম্বার সেক্রেটারি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

21 June 2012

জিসান কিডনির জটিল রোগে ভুগছে চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়ান

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV