বেশি বয়সে সন্তানের বাবা হলে সন্তানেরা দীর্ঘদিন বেঁচে থাকে

Share

॥ ই-হেলথ২৪ ডেস্ক ॥  যুক্তরাষ্ট্রের নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ব বিভাগের ড্যান আইজেনবার্গ ও তাঁর সহযোগীরা গবেষণা করেছেন, সন্তান নেওয়ার ক্ষেত্রে যেসব বাবা কমবেশি ৪০ বছর বয়স পর্যন্ত অপেক্ষা করেন, সম্ভবত তাঁদের সন্তানদের জন্য তাঁরা এক অনন্য সুযোগ করে দেন। তাঁদের সন্তানেরা দীর্ঘদিন বেঁচে থাকে। এমনকি যেসব ব্যক্তি বেশি বয়সে সন্তানের বাবা হয়েছেন, তাঁদের নাতিদের ক্ষেত্রে এই সুফল পাওয়া যেতে পারে।

মানবদেহের বংশগতির ধারক ডিএনএকে আশ্রয়দানকারী ক্রোমোজোমের শেষ প্রান্তে থাকে একধরনের অবয়ব, যাকে বলা হয় ‘টেলোমের’। সাধারণভাবে টেলোমের যত ছোট, আয়ুষ্কালও তত কম বলে ধরে নেওয়া হয়। টেলোমেরগুলো ক্রোমোজোমের শেষ প্রান্তকে ক্ষয়ে যাওয়া থেকে রক্ষা করে। কিন্তু অধিকাংশ কোষেই এই টেলোমেরগুলো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ছোট হতে থাকে। তবে বিজ্ঞানীরা দেখতে পেয়েছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শুক্রাণুর ভেতরের টেলোমেরগুলো বড় হতে থাকে। তাই পুরুষ যত দেরিতে বাবা হয়, টেলোমেরগুলো ততই বাড়ার সুযোগ পায়।

আইজেনবার্গ ও তাঁর সহযোগীরা ফিলিপাইনে এক হাজার ৭৭৯ তরুণের ডিএনএ নিয়ে গবেষণা করেছেন। ওই তরুণেরা উত্তরাধিকার সূত্রে কী ধরনের টেলোমের পেয়েছে, তা বের করতে তাদের রক্ত পরীক্ষা করা হয়। এতে দেখা গেছে, জন্মের সময় এসব তরুণের মধ্যে যাদের বাবার বয়স চল্লিশের কাছাকাছি থেকে পঞ্চাশের কিছুটা ওপরে ছিল, তাদের টেলোমেরগুলো অপেক্ষাকৃত লম্বা।
সূত্র- বিবিসি

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা দেওয়া গেলে হাম রোগ নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

Related Articles

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজ (শনিবার) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

15 June 2012

বেশি বয়সে সন্তানের বাবা হলে সন্তানেরা দীর্ঘদিন বেঁচে থাকে

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV