নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

আইইডিসিআরে ফোন করে করোনার লক্ষণ জানালেন সিঙ্গাপুরফেরত প্রবাসী!

Share
Share

কুমিল্লার চান্দিনা উপজেলায় সিঙ্গাপুর থেকে আসা এক প্রবাসীর মধ্যে করোনাভাইরাসের লক্ষণ দেখা দিয়েছে। এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে ওই যুবকসহ উপজেলাবাসী।

প্রবাসী ওই ব্যক্তির নমুনা সংগ্রহে মহামারী রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর)এক সদস্য বুধবার বিকাল সাড়ে ৩টায় চান্দিনা এসে নমুনা সংগ্রহের পর সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন।

জানা গেছে, বুধবার সকালে প্রবাসী যুবক আইইডিসিআরের নির্ধারিত নম্বর ফোন করে তার সমস্যা জানান। আইইডিসিআর থেকে জেলা সিভিল সার্জনের কাছে ফোন আসে। জেলা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খবর আসার পর তৎপর হয়ে উঠে প্রশাসন।

ওই যুবক বলেন, আমি ২০১০ সালে সিঙ্গাপুর যাই। ২০১৯ সালের মে ছুটিতে এসে বিয়ে করে আবার আগস্ট মাসে সিঙ্গাপুর চলে যাই। ৬ মার্চ আমি সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আসার পর বিমানবন্দরে আমাকে চেক করে একটি কার্ড দেয়। গত ৩দিন যাবত আমার জ্বর, সর্দি ও গলা ব্যথা থাকায় আমি বুধবার সকালে ওই কার্ডে থাকা নম্বরে ফোন করে বিষয়টি জানাই।

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আহসানুল হক বলেন, ওই যুবকের সঙ্গে আমার কথা হয়েছে। তার যে সমস্যা তাতে ধারণা করা হচ্ছে করোনাভাইরাসের লক্ষণ রয়েছে। তাকে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছি। ঢাকা থেকে আইইডিসিআরের একজন সদস্য এসে নমুনা সংগ্রহ করেছে। রিপোর্ট হাতে পাওয়ার আগে করোনাভাইরাসের বিষয়টি নিশ্চিত নয়। এটা সন্দেহ মাত্র।

এদিকে সকাল থেকে এ ঘটনা শোনার পর এলাকায় বেশ আতঙ্ক সৃষ্টি হয়েছে। প্রবাসীর বিষয়ে জানতে কামারখোলা গ্রামের একাধিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করলে ওই বাড়িতে কেউ যেতে রাজি হয়নি।

চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নেহাশীষ দাশ বলেন, এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। যতক্ষণ না পর্যন্ত করোনাভাইরাস নিশ্চিত না হয়। এছাড়া প্রবাসী যুবককে ঘরে থাকার নির্দেশ দিয়েছি।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত

অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যবৃন্দ...

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির এমডি হলেন আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক...

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে রাজধানীর মিরপুরে নারী ও বন্ধ্যাত্ব রোগীদের...

গর্ভকালীন জটিলতা: ১০টা প্রশ্নের সহজ উত্তর (Q&A)

গর্ভকালীন সময়ে অনেকেই বিভিন্ন শারীরিক পরিবর্তন ও জটিলতা নিয়ে চিন্তায় থাকেন। কোনটা...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

১১ মার্চ ২০২০

আইইডিসিআরে ফোন করে করোনার লক্ষণ জানালেন সিঙ্গাপুরফেরত প্রবাসী!

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV