নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

কভিড-১৯ কে এখন মহামারী বলা যায়: ডব্লিউএইচও

Share

প্রায় সব মহাদেশের শতাধিক দেশে ছড়িয়ে ১ লাখের বেশি মানুষকে আক্রান্ত এবং ৪ হাজারের বেশি মানুষের মৃত্যুর কারণ হওয়ায় কভিড-১৯ রোগকে এখন মহামারী বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

নভেল করোনাভাইরাস সংক্রমণের সর্বশেষ পরিস্থিতি নিয়ে বুধবার জেনিভায় নিয়মিত সংবাদ সম্মেলেন একথা বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পরিচালক মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসাস।

তিনি বলেন, “আমাদের এখনকার মূল্যায়ন হচ্ছে, কভিড-১৯ রোগকে মহামারী বলা যেতে পারে।”

পরিস্থিতির উপর নিবিষ্ট নজর রাখার কথা জানিয়ে তেদ্রোস বলেন, “তা (করোনাভাইরাস) যেভাবে, যেহারে ছড়াচ্ছে, তাতে আমরা ভীষণ উদ্বিগ্ন।”

গত ডিসেম্বরের একবারে শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে যে নতুন ধরনের করোনাভাইরাসের সংক্রমণ ঘটে, তার ফলে সৃষ্ট রোগকে পরে কভিড-১৯ নাম দেয় ডব্লিউএইচও। তার আগে ওই ভাইরাস নভেল করোনাভাইরাস নামে পরিচিতি পায়।

উৎসস্থল উহান থেকে দ্রুতই চীনের অন্য শহরে ছড়িয়ে পড়ে। এরপর ছড়াতে থাকে অন্য দেশগুলোতেও।

ফেব্রুয়ারি নাগাদ নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়ে এন্টার্কটিকা বাদে বিশ্বের সব মহাদেশে।

বুধবার নাগাদ বিশ্বের ১২১টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে নভেল করোনাভাইরাস, আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৫ হাজার ৫৯৯ জন।

কভিড-১৯ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬০৫ জন। এর মধ্যে ৩ হাজার ১৫৮ জনই চীনের নাগরিক।

শুরুতে চীনের ব্যাপক বিস্তার ঘটলেও এখন ইউরোপের দেশগুলোতে দ্রুত ছড়াচ্ছে নভেল করোনাভাইরাস। ইতালিতে ৮২৭ জনের মৃত্যু ঘটেছে, আক্রান্তের সংখ্যা বাড়ছে ফ্রান্স, স্পেনসহ অন্য দেশগুলোতে।

করোনাভাইরাসের দ্রুত ছড়ানোয় গত ৩০ জানুয়ারিই সর্বোচ্চ সতর্কতা জারি করেছিল ডব্লিউএইচও।

এখন মহামারীর মতো বলার কারণ হিসেবে সংস্থাটির কর্মকর্তারা রয়টার্সকে বলেন, করোনাভাইরাসের ফলে সৃষ্ট রোগকে মহামারী ঘোষণার মতো ক্যাটাগরি ডব্লিউএইচওর নেই। ডব্লিউএইচও ইনফ্লুয়েঞ্জার প্রকোপকে মহামারী ঘোষণা করতে পারে, কিন্তু কভিড-১৯ ফ্লু জাতীয় রোগের মধ্যে পড়ে না।

ডব্লিউএইচ কর্মকর্তারা বলছেন, মহামারী শব্দটি আসলে পরিস্থিতি বোঝানোর একটি কথা মাত্র।

স্বাস্থ্য বিজ্ঞানের ভাষায়, যখন কোনো রোগ একই সময়ে বিশ্বের বিভিন্ন দেশে সংক্রমিত হয়, তখন তাকে ‘প্যানডেমিক’ বা মহামারী বলা হয়। একে বলা যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে।

তার আগের ধাপকে বলা হয় ‘এপিডেমিক’; যখন কোনো রোগ বড় কোনো ভৌগলিক এলাকা নিয়ে ছড়ায়. তখন অবস্থা বোঝাতে এই শব্দটি ব্যবহার করা হয়।

তবে কোনো রোগের বিস্তারকে কখন প্যানডেমিক, কখন এপিডেমিক বলা যাবে, তার সুনির্দিষ্ট কোনো মানদণ্ড নেই।

আবার অনেক চিকিৎসা বিজ্ঞানীর এই শব্দবন্ধগুলো নিয়েও রয়েছে আপত্তি। তাদের ভাষ্য, এই শব্দগুলো যতটা না স্বাস্থ্য সম্পর্কিত, তার চেয়ে বেশি রাজনৈতিক।

তেদ্রোস বলেন, একে মহামারী বলার মানে এই নয় যে ডব্লিউএইচও আগে যে পরামর্শ দিয়ে আসছিল, তা বদলে ফেলতে হবে।

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে যথেষ্ট পদক্ষেপ না দেখে আরও উদ্বেগ প্রকাশ করেন ডব্লিউএইচওর নির্বাহী প্রধান।

“আমরা প্রতিদিনই দেশগুলোকে বলে আসছি, ব্যবস্থা নিন জরুরি ভিত্তিতে, দ্রুত,” বলেন তিনি। তবে সে অনুযায়ী সব দেশের সাড়া মিলছে না বলে হতাশার সুর ফুটে ওঠে তেদ্রোসের কণ্ঠে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

12 March 2020

কভিড-১৯ কে এখন মহামারী বলা যায়: ডব্লিউএইচও

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV