স্বাস্থ্য সংবাদ

পুরুষের জন্য জন্মনিরোধক পিল তৈরির সম্ভাবনা

Share
Share

শুক্রাণু উৎপাদনে ভূমিকা রাখে এমন একটি জিন চিহ্নিত করেছেন যুক্তরাজ্যের এডিনবরার চিকিৎসা বিজ্ঞানীরা। তাঁরা বলছেন, এর ফলে ভবিষ্যতে পুরুষের জন্য জন্মনিরোধক বড়ি তৈরি করা সম্ভব হতে পারে।

‘কাটনাল-১’ নামে ওই জিন সুস্থ শুক্রাণু তৈরিতে ভূমিকা রাখে। ইঁদুরের ওপর গবেষণা চালিয়ে দেখা গেছে, শুক্রাণু তৈরির চূড়ান্ত পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জিনটি।
গবেষকেরা আরও বলছেন, ‘কাটনাল-১’কে প্রতিরোধ করে এমন ওষুধই হতে পারে একধরনের জন্মনিরোধক।

জিনটি চিহ্নিত করার খবরে শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের প্রজনন বিশেষজ্ঞ অ্যালান পেইসি বলেন, ‘এমন একটি ওষুধ আসলেই খুব দরকার।’

অন্যদিকে স্কটল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয়ের গবেষক লি স্মিথ বলেন, ‘আমরা পরীক্ষা করে এই জিনকে শনাক্ত করার একটা পথ খুঁজে বের করতে পারলে হরমোনবিহীন জন্মনিরোধক তৈরি করতে পারব।’

বিজ্ঞানীরা আশা করছেন, একই কৌশল মানুষের ক্ষেত্রেও প্রয়োগ করা যাবে এবং কোনো রকম স্থায়ী ক্ষতি না করে শুক্রাণু তৈরি বন্ধ করা সম্ভব হবে।

উল্লেখ্য, বর্তমানে পুরুষের জন্য জন্মনিরোধক হিসেবে মূলত কনডম ও ভ্যাসেকটমি নামের অস্ত্রোপচার এই দুই পদ্ধতি ব্যবহূত হয়।
সূত্র- বিবিসি

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত

অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যবৃন্দ...

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির এমডি হলেন আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক...

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধে সর্বোচ্চ চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার...

২৯ মে ২০১২

পুরুষের জন্য জন্মনিরোধক পিল তৈরির সম্ভাবনা

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV