স্বাস্থ্য সংবাদ

আর্সেনিকে একই পরিবারে আক্রান্ত ১১ : মৃত্যু ১

Share

॥ ই-হেলথ২৪ প্রতিবেদক ॥  মাগুরার জেলার শ্রীপুর উপজেলার হোগলডাঙ্গা গ্রামের নলকূপের পানি খেয়ে একই পরিবারের ১১ ব্যক্তি আর্সেনিক আক্রান্ত হয়েছে। এর আগে এই পরিবারের একজন আর্সেনিকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে বলে পরিবারের সদস্যরা জানান। এ রোগে আক্রান্ত একজনের ডান পা কেটে ফেলা হয়েছে। ক্যান্সার হয়েছে একজনের। অন্যদের অবস্থাও আশঙ্কাজনক।

আক্রান্তদের কাছ থেকে জানা গেছে, ১৯৮৫ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত বাড়িতে স্থাপিত একটি নলকূপের পানি খেয়ে পরিবারের কয়েকজন আর্সেনিকে আক্রান্ত হয়। পরে মাগুরা সদর হাসপাতালে পানি পরীক্ষার পর তাতে ২০০ ভাগ আর্সেনিক ধরা পরে। এর আগে পরিবারের অপর দুসদস্য আবুল কালাম ও বাহারুলও এই রোগে মৃত্যুবরণ করতে পারে বলে আক্রান্তদের ধারণা।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ২০০৫, ২০০৭ ও ২০১০ সালে আসেনিকের জরিপ করা হয় সে জরিপে এই পরিবারের ১১ জন ব্যক্তি আর্সেনিকে আক্রান্ত বলে চিহ্নিত করা হয়। আক্রান্তরা হলেন_ গোলাম তহুর (৫২), সোহেল রানা (২৬), সরোয়ার (৬০), শরাফত (৫৬), ফুলবানু (৫০), আবু জাফর (৪৮), শহীদুল (৪৬), রাবেয়া (৪৫), ফিরোজ (৩৫), আছিয়া (৪০) ও হিটু (২৫)। এদের মাঝে গোলাম তহুর, শহীদুল, হিটু ও ফিরোজ পুরনো বাড়িতে থাকেন।

এদিকে ২০১২ সালের ২২ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মীদের জরিপে উপজেলায় আরো ৭ জন আর্সেনিক আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়। তারা হলেন সব্দালপুরের সিদ্দিকুর রহমান ও মিশারুল ইসলাম, শ্রীকোলের মোর্শেদ ও রিজিয়া, বিলনাথুর গ্রামের শিল্পী খাতুন, বড় উদাস গ্রামের রাজিয়া ও মহেশপুর গ্রামের রুবিয়া।
 
তবে এই সব রোগী শনাক্ত করলেও স্থানীয় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গত ৩ বছর তাদের কোনো চিকিৎসা দেওয়া হয়নি বলে আক্রান্তরা অভিযোগ করেন। একারণে এসব রোগীর দুর্ভোগ দিন দিন বেড়েই চলছে।

ইতিমধ্যে ক্যানসারে রূপ নিয়েছে এই পরিবারের একজনের। অন্যজনের পা কেটে ফেলতে হয়েছে। আক্রান্ত অন্যদেরও সারা শরীরে ফোড়া জাতীয় লাল দাগ হয়ে গেছে। এ নিয়ে পরিবারটিতে চরম আতঙ্ক বিরাজ করছে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

বিএমইউতে যোগ দিলেন নবনিযুক্ত ভিসি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী দায়িত্ব গ্রহণ করেছেন। রোববার (৫ এপ্রিল) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন...

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

Related Articles

বিসিপিএসের সাইকিয়াট্রি অনুষদের নতুন মেম্বার সেক্রেটারি ডা. সাইফুন নাহার

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) ফ্যাকাল্টি অব সাইকিয়াট্রির মেম্বার সেক্রেটারি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

16 May 2012

আর্সেনিকে একই পরিবারে আক্রান্ত ১১ : মৃত্যু ১

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV