স্বাস্থ্য সংবাদ

জ্বরে ভূগার পরে সুস্থতার জন্য কি করবেন

Share
Share

জ্বরে ভূগার পরে সুস্থতার জন্য কি করবেন
জ্বরে ভূগার পরে সুস্থতার জন্য কি করবেন
॥ ই-হেলথ২৪ রিপোর্ট ॥  জ্বর এলে শরীরে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা অনুভূত হয়। এ তাপমাত্রা বৃদ্ধির কারণে দেহ থেকে পানি ও লবণ এবং ঘাম শ্বাসের মাধ্যমে বেরিয়ে যায়। এর ফলে রোগী পানিস্বল্পতা বা ডিহাইড্রেশনে ভোগেন এবং অধিক বিপাকীয় কার্যকলাপের জন্য দেহ থেকে ক্যালরি বা শক্তি প্রচুর ক্ষয় হয়।

এ সময় শরীরের ওজনও কমে যেতে পারে। ফলে শরীর দুর্বল, অবসাদগ্রস্ত হয়ে পড়ে এবং খাওয়ার রুচিও কমে যায়। বেশিরভাগ ক্ষেত্রে জ্বর সারার পর উপর্যুক্ত উপসর্গ দেখা যায় বলে একে ক্রনিক ফ্যাটিগ সিনড্রোম বলে। এ অবস্থা কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত চলতে পারে। একে জ্বরের কনভ্যালিসিন পিরিয়ড বলে। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠার জন্য কিছু স্বাস্থ্যবিধি মেনে চলা প্রয়োজন।

১) জ্বরে যেহেতু কম-বেশি স্বাস্থ্যহানি ঘটে, তাই সম্পূর্ণ ভালো হতে পুষ্টিকর খাবারের প্রতি লক্ষ্য রাখা উচিত।

২) জ্বরের সময় এবং জ্বর সেরে যাওয়ার পরও জ্বরভেদে প্রায় ১ মাস সময় পর্যন্ত পানি, পানীয় (ডালের পানি, ডাবের পানি, বেভারেজ, শরবত, ফলের রস) ও ওরস্যালাইন প্রতিদিন পান করতে হয়।

৩) সুষম খাবার বিশেষ করে প্রোটিন (মাছ, মাংস, ডিম, দুধ, ডাল) ও কার্বোহাইড্রেট বেশি পরিমাণে খেতে হয়। এর ফলে ধীরে ধীরে রুচি ফিরে আসে এবং শরীর স্বাভাবিক হয়ে ওঠে।

৪) ম্যালেরিয়া ও কালাজ্বরের রোগীদের বেশিরভাগ সময় রক্তশূন্যতা দেখা যায়। এ রোগীদের প্রোটিনের পরিমাণ কমে যায় (হাইপো-অ্যালবুনিমিয়া) এ জন্য পায়ে পানি আসে। তাই তাদের পুষ্টিকর খাবার, প্রোটিন ও আয়রনজাতীয় খাবার বেশি খেতে হয়। এ ধরনের জ্বরের রোগীদের অনেক সময় রোগ নির্ণয় হতে দেরি হয় এবং চিকিৎসা চললেও সুস্থ হতে বেশ কয়েক মাস (২-৩ মাস) লেগে যায়।

৫) টিবি বা যক্ষ্মার (ফুসফুস ছাড়াও দেহের যেকোনো অঙ্গে হতে পারে) রোগীরা স্বাস্থ্যহীনতায় ভোগে। চিকিৎসা চলাকালে খাওয়ার রুচি ফিরে আসে, তখন পুষ্টিকর খাদ্য বিশেষ করে প্রোটিন বেশি খেতে হবে। বর্তমানে টিবির ওষুধের মান ভালো, যা তেমন স্বাস্থ্যহানি ঘটায় না, তাই পুষ্টিকর খাবার খেতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই।

৬) অ্যামিবিক লিভার এবসেস বা লিভারে পুঁজ জমা রোগীদেরও অনেকদিন ধরে গায়ে গায়ে জ্বরে ভোগে। এদের পায়ে পানি আসতে পারে। প্রোটিন খাওয়ার প্রতি জোর দিতে হয়।

জ্বর সারার পরের কয়েকটি দিন বা কনভ্যালিসিন পিরিয়ডে অন্তত ৪-৭ দিন সম্পূর্ণ বিশ্রামে থাকা ভালো। এতে ফ্যাটিগ বা অবসাদগ্রস্ততা কিছুটা কাটে।

যাদের রাতে রাতে জ্বর থাকে বা ফ্লু জাতীয় অসুস্থতা বা ইনফ্লুয়েঞ্জা হয়, তাদের উপরের ও নিচের ঠোঁটে ফোসকা (অনেকে একে জ্বর-ঠোসা বলে) হতে পারে। একে
হারপিস সিমপ্লেক্স ভাইরাস ওয়ান বলে, যা হারপিস ল্যাবিলাস ভাইরাস দিয়ে হয়। ৫-৭ দিনে সাধারণত এ ফোসকা শুকিয়ে যায় এবং শুকালে ওই অংশ ফেটে গিয়ে রক্তক্ষরণ হতে পারে। তাই ব্যথা বা অস্বস্তি এড়ানোর জন্য গি্লসারিন বা লিকুইড প্যারাফিন ঠোঁটের এই অংশে লাগানো যায়।

তবে ফ্লু ছাড়াও মেনিনজাইটিস, নিউমোনিয়া, ম্যালেরিয়া ও প্রস্রাবে ইনফেকশন (পায়েলোনেফ্রাইটিস) থেকে এ ফোসকা উঠতে পারে। তাই সঠিক রোগ নির্ণয়ের জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো।

তথ্য- অধ্যাপক (ডা.) এইচ এ এম নাজমুল আহসান
বিভাগীয় প্রধান, মেডিসিন বিভাগ
ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

চেন্নাইয়ে বাংলাদেশি শিশুর শরীরে ‘স্মার্ট কক্লিয়ার ইমপ্লান্ট’ স্থাপিত

ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো চিলড্রেন’স হাসপাতাল সফলভাবে তামিলনাড়ুর প্রথম ‘Cochlear Nucleus Nexa™️’ ইমপ্লান্ট সার্জারি সম্পন্ন করেছে। বিশ্ব শ্রবণ দিবস (৩ মার্চ) উপলক্ষ্যে আয়োজিত এই...

ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১১ মার্চ) দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া এক বিশেষ ভিডিও...

Related Articles

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধে সর্বোচ্চ চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার...

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে...

হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৫০

প্রতিদিনই বাড়ছে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। চলতি বছরে রাজশাহী মেডিকেল কলেজ...

৬৬ শতাংশ যুবক জানেনই না শরীরে ডায়াবেটিস বহন করছেন

প্রথাগতভাবে ডায়াবেটিসকে প্রাপ্তবয়স্কদের রোগ হিসেবে দেখা হতো, কিন্তু এখন এটি শিশু, কিশোর...

চক্ষু সেবার উন্নয়নে কাউন্সিল গঠনের দাবি

স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সঙ্গে অপটোমেট্রিস্টদের বৈঠক

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণেই স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে...

ডা. আরিফের উদ্যোগে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

দন্ত চিকিৎসক মো. আরিফুর রহমানের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার...

১২ এপ্রিল থেকে শুরু ঢাকায় হামের বিশেষ টিকাদান

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় জরুরি পদক্ষেপ হিসেবে আগামী ১২ এপ্রিল থেকে ঢাকা...