নির্বাচিত

চোখে ওষুধ দেওয়ার আগে

Share
Share

– রোগীকে জানতে হবে তার চোখের কোনো ড্রপে অ্যালার্জি আছে কি না? আগের অ্যালার্জির ইতিহাস থেকে সেই ড্রপের নাম ডাক্তারকে চিকিৎসা নেওয়ার আগেই জানানো প্রয়োজন।
– চোখের রোগ ব্যতীত অন্য কোনো রোগ আছে কি না (যেমন_ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, হৃদরোগ, হাঁপানি, বাতরোগ ইত্যাদি), তা ডাক্তারকে জানানো প্রয়োজন।
– চোখের চুলকানি বা অ্যালার্জির চিকিৎসা হিসেবে কখনো কখনো ডাক্তার স্বল্প সময়ের জন্য স্টেরয়েড আইড্রপ ব্যবহারের পরামর্শ দেন। এতে রোগী অনেক আরাম বোধ করে। কিন্তু ডাক্তারের পরামর্শ ব্যতীত এ ড্রপ মাসের পর মাস ব্যবহারের ফলে রোগীর চোখে ছানি রোগ ও চাপ বেড়ে গিয়ে (গ্লুকোমা) অন্ধ হয়ে যেতে পারে।
– চোখে সমস্যা হলে অনেকেরই ওষুধের দোকান থেকে অ্যান্টিবায়োটিক ড্রপ কিনে চোখে ব্যবহারের প্রবণতা রয়েছে। এতে চোখের রোগ প্রতিরোধ ক্ষমতা দিন দিন কমে যায় ও ঘন ঘন চোখে ইনফেকশন হতে পারে, যা পরবর্তী সময়ে ওষুধ প্রয়োগেও নিয়ন্ত্রণ করা যায় না।
– যারা গ্লুকোমা রোগের জন্য চোখের ড্রপ ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে কিছু সাবধনতা আবশ্যক। কারণ বিটাব্লকার জাতীয় চোখের ড্রপ, যেমন_টিমোলোল মেলিয়েট, হাঁপানি রোগীর শ্বাসকষ্ট বাড়িয়ে দেয় ও হৃদরোগীদের অনেক মারাত্মক সমস্যা সৃষ্টি করতে পারে। সে ক্ষেত্রে হাঁপানি, হৃদরোগীদের গ্লুকোমা রোগের চিকিৎসায় অন্য গ্রুপের ওষুধ ব্যবহার প্রয়োজন। এ ছাড়াও ওষুধ প্রয়োগের পর নেত্রনালিতে কিছুক্ষণ চাপ দিয়ে রাখলে ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া অনেকাংশে কম হয়।
– যাদের অ্যাংগেলক্লোজার গ্লুকোমা রয়েছে, কোনো কারণে তাদের চোখে যদি হোমাট্টপিন বা এট্টপিন জাতীয় ওষুধ দেওয়া হয়, সে ক্ষেত্রে চোখে প্রচণ্ড ব্যথা হয়ে চোখের দৃষ্টিশক্তি কমে যেতে পারে।
– যাদের চোখের ভেতর প্রদাহ বা ইউভাইটিস রয়েছে, সে ক্ষেত্রে পাইলোকারপিন ও ল্যাটানোপ্রস্ট জাতীয় ওষুধ ব্যবহার করা যায় না। এতে চোখের প্রদাহ বেড়ে যায়।
– আঘাতের কারণে অথবা অন্য যেকোনো কারণে যদি কর্নিয়ায় ঘা হয়, সে ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ব্যতীত স্টেরয়েড ড্রপ ব্যবহার করলে কর্নিয়ার ঘা বেড়ে গিয়ে ছিদ্র হয়ে যেতে পারে। এতে চোখ চিরতরে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এ ছাড়াও শুষ্ক চোখ, কর্নিয়ার অ্যাব্রাশন, ভিটামিন এ-র অভাবজনিত রোগে স্টেরয়েড ব্যবহার করা ঠিক নয়।

———————-
ডা. শামস মোহাম্মদ নোমান
চক্ষু বিশেষজ্ঞ
চট্টগ্রাম চক্ষু হাসপাতাল, চট্টগ্রাম

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির এমডি হলেন আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক...

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে রাজধানীর মিরপুরে নারী ও বন্ধ্যাত্ব রোগীদের...

গর্ভকালীন জটিলতা: ১০টা প্রশ্নের সহজ উত্তর (Q&A)

গর্ভকালীন সময়ে অনেকেই বিভিন্ন শারীরিক পরিবর্তন ও জটিলতা নিয়ে চিন্তায় থাকেন। কোনটা...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

ঘুমের সমস্যা: ম্যাগনেসিয়াম ঘাটতি কি আসল কারণ?

বর্তমান ব্যস্ত জীবনে ঘুমের সমস্যা অনেকের কাছেই খুব সাধারণ একটি বিষয় হয়ে...

০৩ এপ্রিল ২০১২

চোখে ওষুধ দেওয়ার আগে

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV