Home স্বাস্থ্য সংবাদ ‘সচেতন না হলে ডেঙ্গুর বিস্তার আরও বেশি হতে পারে’
স্বাস্থ্য সংবাদ

‘সচেতন না হলে ডেঙ্গুর বিস্তার আরও বেশি হতে পারে’

Share
Share

সচেতন না হলে ডেঙ্গুর বিস্তার আরও বেশি হতে পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

ডিএমএফআর মলিকুলার ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টারে মাসব্যাপী বিনামুল্যে ডেঙ্গু শনাক্ত ও পরামর্শ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এসব কথা বলেন। রাজধানীর সোবহানবাগের ডিএমএফআর মলিকুলার ল্যাব ও ডায়াগনস্টিক সামাজিক দায়বদ্ধতায় মাসব্যাপী বিনামুল্যে ডেঙ্গু শনাক্তে রক্ত পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ দেবে।

ডেঙ্গুর প্রকোপের কারণে দেশের প্রায় সব হাসপাতালগুলোতে রোগীদের ভিড় সামলাতে হিমশিম অবস্থা থাকায় বিনামূল্যে জ্বরের রোগীদের ডেঙ্গু শনাক্তে এগিয়ে এসেছে রাজধানীর ডিএমএফআর মুলিকুলার ল্যাব ও ডায়াগনস্টিক।

ইউরোপের ই ডব্লিউ বিলা মেডিকো ও কনকর্ড ফার্মাসিউটিক্যাল লিমিটেডর সহায়তায় আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত বিনামুল্যে ডেঙ্গু শনাক্তে পরীক্ষা ও পরার্মশ চলবে।

ডিএমএফআর মলিকুলার ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টার দেশের প্রথম রিজেনারেটিভ ল্যাব। ইতোমধ্যে এই ল্যাব বিশ্বমানের প্রযুক্তির মাধ্যমে ক্যান্সার ছাড়াও বিভিন্ন রোগ ও রোগের ঝুকিঁ নির্ণয়ে কাজ করেছে। জাতীয় স্বার্থে ডেঙ্গু শনাক্তে বিনামূল্যে চিকিৎসা সেবায় অংশ নিচ্ছে ডিএমএফআর মুলিকুলার ল্যাব ও ডায়াগনস্টিক।

রাজধানীর মিরপুর রোড়ে সোবহানবাগ নাভানা নিউব্যারি প্লেস-৪/১এ সপ্তমতলা এই ঠিকানায় ডিএমএফআর মুলিকুলার ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টারে আগামী ৫ সেপ্টম্বর পর্যন্ত বিনামুল্যে এই সেবা পাওয়া যাবে।

Share

Don't Miss

রোগীর মন জয় করাই নার্সদের প্রথম দায়িত্ব : বিএমইউ উপাচার্য

রোগীর আস্থা অর্জন ও অসন্তুষ্টি দূর করাই একজন নার্সের সবচেয়ে বড় দায়িত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো....

মেডিসিন-ফিজিওথেরাপির সমন্বয়ে সম্মিলিত চিকিৎসা পদ্ধতির আহ্বান

দেশে প্রতিবছর স্ট্রোক, হার্ট অ্যাটাক, পক্ষাঘাতগ্রস্ততা এবং শারীরিক প্রতিবন্ধকতায় বহু মানুষ আক্রান্ত হচ্ছেন। তবে শুধু হাসপাতালে ওষুধনির্ভর চিকিৎসা গ্রহণের পরও এসব রোগী অনেক...

Related Articles

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বিসিএস হেলথ ফোরাম নেতাদের সাক্ষাৎ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মঙ্গলবার থেকে সব মেডিকেল কলেজে ক্লাস ও পরীক্ষা বন্ধ

মঙ্গলবার (১০ মার্চ) থেকে দেশের সব সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ক্লাস-পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত...

‘নাগরিকদের জন্য ডিজিটাল স্বাস্থ্য কার্ড চালু করা হবে’

দেশের জনগনের জন্য ডিজিটাল স্বাস্থ্য (ই-হেলথ) কার্ড চালু করা হবে। বিশেষভাবে স্থানীয়...

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য এফ এম সিদ্দিকী

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. এফ...