স্বাস্থ্য সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে দেশজ চিকিৎসা জনপ্রিয় করতে হবে: শিল্প প্রতিমন্ত্রী

Share
Share

এডিস মশা নিয়ন্ত্রণ ও ডেঙ্গু জ্বরের চিকিৎসায় বিকল্প উপায় হিসেবে দেশজ চিকিৎসা পদ্ধতি, যেমন- ইউনানি বা আয়ুর্বেদিক পদ্ধতিকে কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।

তিনি বলেছেন, দেশজ চিকিৎসা পদ্ধতিগুলো জনপ্রিয় করতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। চীন, হংকং, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়াসহ পৃথিবীর অনেক দেশেই স্থানীয় চিকিৎসা পদ্ধতিগুলো স্বাস্থ্যসেবায় উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। আমাদের দেশজ চিকিৎসা পদ্ধতিও শরীরের জন্য উপকারী।

মঙ্গলবার (০৬ আগস্ট) রাজধানীর মিরপুরে অবস্থিত সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে ডেঙ্গু জ্বরের পরীক্ষা, সমন্বিত চিকিৎসা ও পরামর্শ কার্যক্রমের জন্য ডেঙ্গু হেল্প ডেস্ক কর্নার এবং ভেষজ গাছ বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর (অল্টারনেটিভ মেডিক্যাল কেয়ার) ডা. হাবিবুর রহমান।

অনুষ্ঠানে হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. জাহিদ সমাজী মশা নিয়ন্ত্রণ ও ডেঙ্গু জ্বরের চিকিৎসায় ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতির কার্যকারিতা তুলে ধরেন।

এসময় ডেঙ্গুর চিকিৎসার জন্য হাসপাতালটিতে আগত রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য চিকিৎসকদের প্রতি আহবান জানান শিল্প প্রতিমন্ত্রী।

এনএস১, আইজিজি, আইজিএম ও সিবিসির মতো ডেঙ্গু রোগ শনাক্তকরণ পরীক্ষাগুলো সহমর্মিতার সঙ্গে করে যেনো তাৎক্ষণিকভাবে রিপোর্ট দেওয়া হয়, সে জন্য হাসপাতালটির সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়ে কামাল আহমেদ মজুমদার বলেন, রোগীর যথাযথ সেবার লক্ষ্যে এই হাসপাতালে জনবল বৃদ্ধি করা হবে।

তিনি বলেন, সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজের ছাত্রছাত্রীরা যাতে পরিপূর্ণ জ্ঞান লাভ করতে পারে, সে বিষয়ে কলেজ কর্তৃপক্ষকে আরও মনোযোগী হতে হবে।

প্রতিমন্ত্রী বিনামূল্যে ডেঙ্গু জ্বরের পরীক্ষা, সমন্বিত চিকিৎসা ও পরামর্শ কার্যক্রম এবং ভেষজ চারা বিতরণের উদ্যোগ গ্রহণ করায় কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং মিরপুরের বিভিন্ন এলাকায় নিম, তুলসীসহ অন্যান্য ভেষজ গাছ লাগানোর জন্য নিজের ব্যক্তিগত পক্ষ থেকে ৫০ হাজার টাকা সহায়তা হিসেবে দেন।

স্বাধীনতা দেশজ চিকিৎসক পরিষদের সভাপতি ডা. আজম দৌলত আল মামুন ও মহাসচিব ডা. একেএম মামুনুর রশীদ চৌধুরী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র জামাল মোস্তফা এ সময় উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত

অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যবৃন্দ...

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির এমডি হলেন আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক...

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধে সর্বোচ্চ চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার...

০৬ আগস্ট ২০১৯

ডেঙ্গু প্রতিরোধে দেশজ চিকিৎসা জনপ্রিয় করতে হবে: শিল্প প্রতিমন্ত্রী

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV