প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

পুতুলকে ‘অনির্দিষ্টকালের ছুটিতে পাঠাল’ বিশ্ব স্বাস্থ্য সংস্থা: হেলথ পলিসি ওয়াচ

Share
Share

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আঞ্চলিক পরিচালকের পদ থেকে ‘অনির্দিষ্টকালের ছুটিতে’ পাঠানোর খবর দিয়েছে স্বাস্থ্য খাতের সাংবাদিকদের নেটওয়ার্ক— হেলথ পলিসি ওয়াচ।

শনিবার দেশের বেশির ভাগ সংবাদমাধ্যমে খবরটি আসে হেলথ পলিসি ওয়াচের বরাতে। তবে এ খবরের সত্যতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিজেরা যাচাই করেত পারেনি।

২০২৩ সালের নভেম্বরে ভারতের নয়াদিল্লিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক কমিটির ৭৬তম অধিবেশনে সংস্থাটির দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত হন পুতুল। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব নেন।

হেলথ পলিসি ওয়াচ বলছে, আঞ্চলিক পরিচালকের এ পদ থেকে পুতুলকে ১১ জুলাই (শুক্রবার) ‘অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানো’ হয়েছে।

অটিজম নিয়ে কাজ করেন-এমন পরিচিতি পাওয়া পুতুলের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) দুটি মামলা করার পর তাকে ছুটি পাঠানোর এ খবর সামনে এল।

হেলথ পলিসি ওয়াচ বলছে, এক অভ্যন্তরীণ ই-মেইলে পুতুলকে ছুটিতে পাঠানোর কথা জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়াসুস। ওই মেইলে তিনি বলেছেন, সায়মা ওয়াজেদ শুক্রবার থেকে ছুটিতে থাকবেন। তার জায়গায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন সংস্থার সহকারী মহাপরিচালক ক্যাথরিনা বেম।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের দপ্তর ভারতের দিল্লিতে। সংস্থাটির সঙ্গে বাংলাদেশ সরকারকে এই কার্যালয় হয়েই যোগাযোগ করতে হয়।

দায়িত্ব পাওয়ার পর থেকে পুতুল সেখানেই আছেন। আর গত ৫ অগাস্ট গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তার মা শেখ হাসিনাও আছেন দিল্লিতে।

গেব্রিয়াসুস ১৫ জুলাই বেমকে নয়াদিল্লি গিয়ে পুতুলের দায়িত্ব নিতে বলেছেন বলেও হেলথ পলিসি ওয়াচের খবরে বলা হয়েছে।

গত বছরের অগাস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ ওঠে।

শেখ হাসিনা ‘ক্ষমতার অপব্যবহার করে’ তার মেয়ে পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পাইয়ে দিয়েছেন কি না, সেই প্রশ্নও ওঠে।

এমনকি গত জানুয়ারিতে দুদকের পক্ষ থেকে বলা হয়, তারা পুতুলের নিয়োগের বিষয়টি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে গত অক্টোবরে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বলা হয়, তারা পুতুলকে বাদ দিয়ে সংস্থাটির সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চায়।

৩০ অক্টোবরের ওই সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকার তরফে বলা হয়েছে, তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে একটি চিঠি দিয়েছে।

চিঠিতে সরকার বলেছে, বাংলাদেশ যেন সরাসরি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে যোগাযোগ করতে পারে, তাদের যেন পরিচালকের মাধ্যমে যোগাযোগ করতে না হয়।

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

চেন্নাইয়ে বাংলাদেশি শিশুর শরীরে ‘স্মার্ট কক্লিয়ার ইমপ্লান্ট’ স্থাপিত

ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো চিলড্রেন’স হাসপাতাল সফলভাবে তামিলনাড়ুর প্রথম ‘Cochlear Nucleus Nexa™️’ ইমপ্লান্ট সার্জারি সম্পন্ন করেছে। বিশ্ব শ্রবণ দিবস (৩ মার্চ) উপলক্ষ্যে আয়োজিত এই...

ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১১ মার্চ) দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া এক বিশেষ ভিডিও...

Related Articles

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধে সর্বোচ্চ চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার...

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে...

হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৫০

প্রতিদিনই বাড়ছে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। চলতি বছরে রাজশাহী মেডিকেল কলেজ...

৬৬ শতাংশ যুবক জানেনই না শরীরে ডায়াবেটিস বহন করছেন

প্রথাগতভাবে ডায়াবেটিসকে প্রাপ্তবয়স্কদের রোগ হিসেবে দেখা হতো, কিন্তু এখন এটি শিশু, কিশোর...

চক্ষু সেবার উন্নয়নে কাউন্সিল গঠনের দাবি

স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সঙ্গে অপটোমেট্রিস্টদের বৈঠক

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণেই স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে...

ডা. আরিফের উদ্যোগে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

দন্ত চিকিৎসক মো. আরিফুর রহমানের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার...

১২ এপ্রিল থেকে শুরু ঢাকায় হামের বিশেষ টিকাদান

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় জরুরি পদক্ষেপ হিসেবে আগামী ১২ এপ্রিল থেকে ঢাকা...