নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

বিএমইউর ডেন্টাল অনুষদের ডিন ডা. সাখাওয়াৎ হোসেন

Share

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ডেন্টাল অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাখাওয়াৎ হোসেন।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা যায়।

আদেশে বলা হয়, জানয়ারি ও জুলাই ২০২৫ সেশনের অনুষ্ঠিত পরীক্ষা ও অন্যান্য জরুরি কার্যক্রম পরিচালনার জন্য ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাখাওয়াৎ হোসেনকে তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে ডেন্টাল অনুষদের ডিন পদে নিয়োগ দেওয়া হলো।

ডা. সাখাওয়াৎ হোসেন সায়ন্থ ২০০০ সালে ঢাকা ডেন্টাল কলেজ থেকে বিডিএস এবং ২০০৭ সালে বিএমইউ থেকে ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারিতে এমএস ডিগ্রি অর্জন করেন। দেশে-বিদেশে তার বেশ কয়েকটি বৈজ্ঞানিক গবেষণাপত্র উপস্থাপনার অভিজ্ঞতা রয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তার প্রকাশিত প্রবন্ধের সংখ্যা ৩০টিরও বেশি।

চিকিৎসা শিক্ষার পাশাপাশি ডা. সায়ন্থ একজন কবি ও লেখক। তার অনেকগুলো প্রকাশিত গ্রন্থ রয়েছে, যার মধ্যে পাঁচটি কাব্য, একটি উপন্যাস, রাজনৈতিক বিষয়ের উপর তিনটি এবং মানবাধিকার সম্পর্কিত কয়েকটি বই দেশের খ্যাতিমান প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে। একই সঙ্গে ডা. সাখাওয়াৎ হোসেন একজন টেলিভিশন উপস্থাপক, রাজনৈতিক বিশ্লেষক এবং কলামিস্টও। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ২০২৪ সালের জুলাই মাসে তাকে গ্রেপ্তার করা কারান্তরীণ রাখা হয়। গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতনের পরে তিনি মুক্তি পান।

ডা. সাখাওয়াৎ হোসেন সায়ন্থ ১৯৭৬ সালে শরীয়তপুর সদরের পালং থানায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল থেকে মাধ্যমিক ও ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। ব্যক্তিগত জীবনে ডাক্তার সায়ন্থ দুই সন্তানের জনক। তিনি বাংলাদেশ ডেন্টাল সোসাইটি, বাংলাদেশ ওরাল ক্যান্সার সোসাইটি, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুয়া) এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) আজীবন সদস্য।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

13 July 2025

বিএমইউর ডেন্টাল অনুষদের ডিন ডা. সাখাওয়াৎ হোসেন

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV