জেনে রাখুন, সুস্থ থাকুননির্বাচিত

হার্ট ও স্মৃতিশক্তি বৃদ্ধি করে যে খাবারগুলো

Share

শুধু মন সুস্থ রাখা নয়, অ্যালঝাইমার্স বা স্মৃতিশক্তি কমা ও হার্টের অসুখ ঠেকাতেও এই ডায়েট খুবই ভাল। পুষ্টিবিজ্ঞানে এর নাম মাইন্ড ডায়েট। বিজ্ঞানীদের মতে, যারা নিয়মিত এই ডায়েট খান, তাদের মধ্যে অ্যালঝাইমার অসুখের আশঙ্কা প্রায় ৫৩ শতাংশ কমে। আর যারা মাঝে মাঝে খান, তাদের কমে প্রায় ৩৫ শতাংশের মতো।

স্ট্রেস–টেনশন–হতাশা কাটাতেও বেশ কাজে আসে। শুধু তা-ই নয়, বিজ্ঞানীরা জানিয়েছেন, এই ডায়েট খেলে রক্তচাপও ঠিক থাকে। কোলেস্টেরল–ট্রাইগ্লিসের মাত্রা কম থাকে। তাই যাদের এই সব রোগ বা রোগের প্রবণতা আছে, তারা এই ডায়েট খেতে পারেন। ওজন কম রাখতেও এই ডায়েটের ভাল ভূমিকা আছে আর পাবেন উজ্জ্বল ত্বক। এছাড়া এই খাবার খেতে পারলে হার্টও বেশ ভাল থাকে।

কী আছে ডায়েটে:

এই ডায়েট বানানো হয়েছে হার্টের বন্ধু ও রক্তচাপ কমাতে পারে এমন সব উপকারী খাবার দিয়ে। তাই যথাসম্ভব প্রাকৃতিক খাবার খেতে হয়। বাদ দিতে হয় মিষ্টি, প্রক্রিয়াজাত খাবার, অস্বাস্থ্যকর ফ্যাট ও রেডমিট। আর লবণ তথা সোডিয়াম কম আছে যা প্রেশার বাড়ায় না এমন খাবার খেতে হবে। এই ডায়েটে ১০ ধরনের স্বাস্থ্যকর খাবার খেতে হয়, যেমন

সবজি, সবুজ শাক, বেরি বিশেষ করে ব্লু বেরি, বাদাম, বিনস, ব্রাউন রাইস, আটা,ওটস ইত্যাদি। এছাড়া মাছ, চিকেন, ডিম, অলিভ অয়েল।

বাদ দিতে হয় ৫টি অস্বাস্থ্যকর খাবার। যেমন ভাজা ও ফাস্ট ফুড, রেড মিট, চিজ, মাখন, ফল বাদে সব রকম মিষ্টি খাবার।

খাওয়ার নিয়ম:

সাদা ভাত–রুটি–সিরিয়াল অল্প অল্প করে কমান। সাদা চাল বা ময়দার বদলে ব্রাউন রাইস বা আটার রুটি খান, সাদা পাউরুটির বদলে খান ব্রাউন ব্রেড। তাও আগে দুটো খেলে এখন খাবেন একটা।

প্লেট ভরে স্যালাড খান, লেবু বা অল্প অলিভ অয়েল মিশিয়ে। বাদ দিন হাই ক্যালোরির খাবার ও সবজি খান প্রতিদিন। সম্ভব হলে অলিভ অয়েল দিয়ে সতে করে।

# প্রায় প্রতিদিন কোনো না কোনো বাদাম খান। পরিমাণে ২৫ গ্রামের মতো।

# সপ্তাহে ৩–৪ দিন ৩/৪ কাপ বিনস খান।

# ডিম, ৭৫–১০০ গ্রাম চিকেন ও বেরি কম করে সপ্তাহে দুইবার।

# সপ্তাহে অন্তত এক দিন মাছ খান। ৭৫–১০০ গ্রাম। তৈলাক্ত ও সামুদ্রিক হলে ভাল।

# অস্বাস্থ্যকর খাবার সপ্তাহে এক দিনের বেশি নয়।

# মাখন খান দিনে এক চামচেরও কম।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

দেশে হামের ভয়াবহতা: দুই দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

দুই দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যুহারও * ২০ দিনে সন্দেহজনক হামে ৯৮ শিশুর মৃত্যু। * নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১৬। *...

Related Articles

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে

সারাদেশের স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ‘ই-হেলথ কার্ড’ এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন...

01 August 2019

হার্ট ও স্মৃতিশক্তি বৃদ্ধি করে যে খাবারগুলো

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV