Share

ওজন সমস্যায় অনেকেই বিভিন্ন রকম পদ্ধতি নিয়ে থাকেন। কেউ কেউ ব্যায়ামের দিকে নজর রাখেন আবার কেউ কেউ খাবার নিয়ন্ত্রণ করে স্লিম থাকতে চান।

খাবার নিয়ন্ত্রণের ফলে শরীর দুর্বল হবার সম্ভাবনা থাকে। তাই আপনাকে খাবার লিস্টে রাখতে হবে যেসব খাবার ফ্যাট না বাড়িয়ে শরীরের শক্তি ঠিক রাখে সেগুলো। এক্ষেত্রে ফলমূল এবং বাদাস জাতীয় খাবার সর্বোত্তম।

অনেকের মনেই প্রশ্ন জাগে ওজন কমাতে ফল না বাদাম কোনটার উপর বেশি ভরসা রাখবেন। বিশেষজ্ঞরা বলছেন ফল ও বাদাম দুটোই ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য নির্দিষ্ট ভূমিকা রাখে।

বাদাম যেমন বেশ কিছুক্ষণের জন্য পেট ভরিয়ে রাখে, তাই উল্টাপাল্টা স্ন্যাকস খাওয়ার প্রবণতা কমে। তেমনই ফলের মধ্যে থাকা ফাইবার ওজন কমাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে।

তবে মনে রাখবেন, ফল হোক বা বাদাম কেউই তাড়াতাড়ি ওজন কমাতে পারে না। এগুলো আপনাকে সুস্থ শরীর দেওয়ার পাশাপাশি ধীরে ধীরে ওজন কমিয়ে আনে।

ফলের মধ্যে থাকা প্রাকৃতিক মিষ্টত্ব আমাদের সুগার ক্রেভিংস নিয়ন্ত্রণে রাখে। তাই মিষ্টি খাওয়ার প্রবণতা কমে। কিন্তু ফলের মধ্যে থাকা প্রাকৃতিক মিষ্টত্ব ব্লাড সুগার লেভেল বাড়ায় না। তবে ফলের রস নয়, গোটা ফল খান।

বাদামে আছে প্রচুর পরিমাণ পলি ও মনোস্যাচুরেটেড ফ্যাট। খারাপ কোলেস্টরল কমাতে সাহায্য করে বাদাম। কাজু, অ্যামন্ড ও আখরোট ওজন কমাতে সবচেয়ে উপকারী।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

দেশে হামের ভয়াবহতা: দুই দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

দুই দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যুহারও * ২০ দিনে সন্দেহজনক হামে ৯৮ শিশুর মৃত্যু। * নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১৬। *...

Related Articles

নারীর নীরব ঘাতক এন্ডোমেট্রিওসিস: লক্ষণ, কারণ, রোগ নির্ণয় ও চিকিৎসা

আমাদের মেয়েদের জরায়ুর সবচেয়ে ভেতরের স্তরের নাম এন্ডোমেট্রিয়াম যেখানে ভ্রুন প্রতিস্থাপিত হয়ে...

নিম্ন রক্তচাপের রোগীদের রোজায় যে সতর্কতা জরুরি

যাদের লো ব্লাড প্রেশার কিংবা নিম্ন রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের জন্য দীর্ঘ...

01 August 2019

ওজন কমায় ফল ও বাদাম

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV