ত্বকের ভালোর জন্য নিজের মুখে চড় মারতে হবে!

Share

আমরা ত্বকের বিষয়ে সবচেয়ে বেশি সচেতন। ত্বক ভালো ও কোমল রাখতে আমরা ত্বকে ফুলের টোকাও দেই না। আর সেই ত্বকে কি না নিজেই চড় মারতে হবে(!) তাই কি হয়?

কত যত্ন নিয়ে মুখের ওপর টোনার, ক্লিনজার এবং ময়েশ্চারাইজার আলতোভাবে ম্যাসেজ করেন। অথচ কোরিয়ান সুন্দরীরা অদ্ভুত এক পদ্ধতিতে তাদের ত্বকের যত্ন নেন। জেনে অবাক হবেন তারা সত্যি সত্যি নিজের ত্বকে চড় দেন।

ত্বক বিশেষজ্ঞদের দেওয়া কোরিয়ান তরুণীদের সেই সুন্দর ত্বকের রহস্য আপনিও জেনে নিতে পারেন। হয়ত নিজেই ত্বককে চড় দিতে শুরু করবেন।

কারণ:
• মুখের ত্বকে ধীরে ধীরে আঙুল দিয়ে আঘাত করলে রক্ত চলাচল উন্নতি হয় এবং ত্বকের উজ্জ্বলতাও বাড়ে
• ত্বক ভেতর থেকে উজ্জীবিত হয়ে। নতুন কোষ তৈরি করে, ফলে দীর্ঘ দিন তারুণ্য ধরে রাখে। যা অনেক দামি ক্রিমও করতে পারে না
• ত্বককে নরম ও কোমল করে তোলে
• বিউটি সিস্টেম হিসেবে মুখে চড় মারতে বলা হয়
• এটি কোলাজেন উৎপন্ন করে বলিরেখা কমায়
• ত্বকে ক্রিম আরও ভালোভাবে শোষণ করে।

মনে রাখবেন, ত্বকে চড় দেয়ার মানে আসলে ধীরে আঘাত করা, কিছুতেই ত্বকে জোরে আঘাত করা যাবে না। যখনই সময় পান এটা করতে পারেন, যত বেশি করবেন উপকার ততই বেশি।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণেই স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সদ্য সাবেক উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক...

ডা. আরিফের উদ্যোগে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

দন্ত চিকিৎসক মো. আরিফুর রহমানের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার গ্রিনমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আয়োজন...

Related Articles

বিপাকক্রিয়া ঠিক রাখতে আপনার প্রতিদিনের জীবনযাপন কেমন হওয়া উচিত?

বিপাকক্রিয়া বা মেটাবলিজম শরীরের ভেতরের একটি চলমান প্রক্রিয়া। খাবার থেকে শক্তি তৈরি,...

নারীর নীরব ঘাতক এন্ডোমেট্রিওসিস: লক্ষণ, কারণ, রোগ নির্ণয় ও চিকিৎসা

আমাদের মেয়েদের জরায়ুর সবচেয়ে ভেতরের স্তরের নাম এন্ডোমেট্রিয়াম যেখানে ভ্রুন প্রতিস্থাপিত হয়ে...

01 August 2019

ত্বকের ভালোর জন্য নিজের মুখে চড় মারতে হবে!

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV