জেনে রাখুন, সুস্থ থাকুননির্বাচিত

ডেঙ্গু থেকে বাঁচতে পেঁপে পাতার রস ও নারিকেল তেল কতটা কার্যকরী

Share

রাজধানীসহ সাড়া দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলেছে। এতে দেশব্যাপী আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে সম্প্রতি রোগটির প্রতিরোধে নারিকেল তেল মাখা ও পেঁপে পাতার রস খাওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে। অনেকেই তাদের অভিমত তুলে ধরে বলেছেন, ‘নারিকেল তেল মশা তাড়ায় এবং তেল পায়ে মাখলে মশার কামড় থেকে বাঁচা সম্ভব। এছাড়া ডেঙ্গু রোগ নিরাময়ে নানা প্রাকৃতিক ও ঘরোয়া সমাধানের মধ্যে পেঁপে পাতার রস নিয়েও সম্প্রতি ফেসবুকে আলোচনা চলছে।

এ বিষয়ে সোমবার বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, নারিকেল তেলের সঙ্গে কর্পূর মেশালে মশা নিবরণে ভালো ভূমিকা রাখতে পারে।

মশা তাড়াতে নারিকেল তেল ব্যবহার প্রসঙ্গে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক তাহমিনা আখতার বিবিসি বাংলাকে বলেন, তিনি এ পদ্ধতির বিষয়ে পুরোপুরি একমত নন। তিনি মনে করেন, মশা যেহেতু চামড়া ভেদ করে রক্ত পান করে, তাই চামড়ার ওপর ঘন যেকোনো ধরনের তেলই মশাকে কিছুটা প্রতিহত করতে পারে। তবে এ ক্ষেত্রে নারিকেল তেলের সঙ্গে কীটনাশক জাতীয় কোনো দ্রব্য মিশিয়ে নিলে আরও বেশি কার্যকর হবে।
তাহমিনা বলেন, ন্যাপথলিন বা কর্পূরের গুঁড়া বেশ ভালো কীটনাশক। নারিকেল তেলের সঙ্গে কর্পূরের গুঁড়া মেশালে মশা নিবারণে তা আরও বেশি কার্যকর হতে পারে। তবে এ ছাড়া কড়া গন্ধ থাকায় নারিকেল তেলের বদলে সরিষার তেলও মশা দূরে রাখতে কার্যকর হতে পারে।

পেঁপে পাতার রস : অন্যদিকে, ডেঙ্গু রোগ নিরাময়ে নানা প্রাকৃতিক ও ঘরোয়া সমাধানের মধ্যে পেঁপে পাতার রসও নিয়ে সম্প্রতি ফেসবুকে আলোচনা চলছে। এ বিষয়ে ঢাকা মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের শিক্ষক মোহাম্মদ মুজিবুর রহমান বিবিসি বাংলার কাছে দাবি করেন, পেঁপে পাতার রস যে ডেঙ্গু নিরসনে ভূমিকা রাখে, এ দাবির কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।

মুজিবুর রহমান বলেন, ডেঙ্গু নিরসনে পেঁপে পাতার রসের ভূমিকা পরীক্ষা পৃথিবীর বিভিন্ন জায়গায় হয়েছে। কিন্তু পুরোপুরি প্রমাণিত হয়নি। পৃথিবীর বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে কিছু পরীক্ষা হলেও বৈজ্ঞানিক নীতি অনুসরণ করে কোনো ধরনের ‘র‌্যান্ডমাইজড কন্ট্রোলড ট্রায়াল’-এর মাধ্যমে এটি প্রমাণিত হয়নি। তিনি জানান, কোনো ওষুধের কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত হতে হলে র‌্যান্ডমাইজড কন্ট্রোলড ট্রায়াল হতে হবে। এ ছাড়া নিশ্চিতভাবে বলা যাবে না যে ওই ওষুধটি কোনো একটি নির্দিষ্ট রোগের বিরুদ্ধে কার্যকর।

তবে পৃথিবীর কয়েকটি দেশে ডেঙ্গু রোগীকে পেঁপে পাতার রস খাওয়ানোর উপদেশ দিয়ে থাকেন চিকিৎসকরা। যেমন ২০১৭ সালে ভারতে ৪০০ জন ডেঙ্গু রোগীর ওপর পরিচালিত এক গবেষণায় উঠে আসে, পেঁপে পাতার রস খাওয়া রোগীদের রক্তকণিকার পরিমাণ অন্য রোগীদের তুলনায় অপেক্ষাকৃত বেশি বেড়েছে এবং এর পার্শ্বপ্রতিক্রিয়াও অপেক্ষাকৃত কম। খবরটি তখন ‘টাইমস অব ইন্ডিয়ায়’ প্রকাশিত হয়েছিল।

এ ছাড়া পেঁপে পাতার রস খাওয়ানো ডেঙ্গুর রোগীদের মধ্যে রক্ত নেওয়ার প্রয়োজনীয়তার হারও কম হিসেবে পরিলক্ষিত হয়। ডেঙ্গুর তীব্রতা নিয়ন্ত্রণে রাখতে রোগীদের নির্দিষ্ট পরিমাণে পেঁপে পাতার রস খাওয়ার উপদেশ দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনের ওয়েবসাইটে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হয়েছেন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম। সোমবার (৩০ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের...

রাজধানীর ‘ডক্টরস কেয়ার’ হাসপাতাল সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

রাজধানীর শ্যামলী ও কলেজ গেট এলাকায় অবস্থিত ‘ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক’ অবিলম্বে সিলগালা করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার...

Related Articles

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে

সারাদেশের স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ‘ই-হেলথ কার্ড’ এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন...

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিয়ে এআই সমন্বিত গবেষণা কার্যক্রমের উদ্বোধন

দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা অবকাঠামোতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি অন্তর্ভুক্ত করার লক্ষ্যে “বাংলাদেশে...

রাজধানীতে ৫ দিনব্যাপী ঠোঁট-তালুকাটা রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার শুরু

রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতালে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বিশেষ চিকিৎসা ক্যাম্প। ‘নতুন...

কার্ডিয়াক স্টেন্টের দাম কমাল সরকার, নতুন মূল্যতালিকা প্রকাশ

সংশোধিত মূল্যতালিকায় দেখা গেছে, বহুল ব্যবহৃত কয়েক ধরনের স্টেন্টের দাম প্রায় ৩...

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির এমডি হলেন আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক...

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে রাজধানীর মিরপুরে নারী ও বন্ধ্যাত্ব রোগীদের...

ঔষধ প্রশাসনের অনুমতি ছাড়া সাপ্লিমেন্ট পণ্য আমদানির এলসি না খোলার নির্দেশ

ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমতি ছাড়া কোনো প্রতিষ্ঠানের সাপ্লিমেন্ট জাতীয় পণ্য আমদানির ক্ষেত্রে...

30 July 2019

ডেঙ্গু থেকে বাঁচতে পেঁপে পাতার রস ও নারিকেল তেল কতটা কার্যকরী

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV