স্বাস্থ্য সংবাদ

পানিনীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান

Share
Share

নিজস্ব প্রতিবেদক: পানি সম্পদ খাতে সুশাসনের ঘাটতি ও অবৈধ দখলসহ দুর্নীতির কারণে দেশে সুপেয় পানির উৎস সংকুচিত ও দূষিত হওয়ায় উদ্বোগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তারা সরকারের পানিনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সবাইকে সোচ্চার হওয়ার আহবান জানিয়েছেন।

 

 

২২ মার্চ বিশ্ব পানি দিবস উদযাপন উপলক্ষে সাতটি প্রতিষ্ঠান যৌথভাবে বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে।

 

 

‘জীবন ও জীবিকার জন্য পানি: পশুর নদীসহ সকল পানিসম্পদ রক্ষায় চাই স্বচ্ছতা ও জবাবদিহিতা’ এই প্রতিপাদ্য নিয়ে মানববন্ধনে যোগ দেয় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), বাংলাদেশ ওয়াটার ইন্টিগ্রিটি নেটওয়ার্ক (বাউইন), সেভ দ্য সুন্দরবন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ ওয়াটার পার্টনারশীপ, এনজিও ফোরাম ও সেন্টার ফর হিউম্যান রাইটস মুভমেন্ট।

 

 

 

মানবন্ধনে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির কেন্দ্রীয় সংগঠক ও সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স বলেন, “বাংলাদেশে পানির স্তর যেভাবে কমে যাচ্ছে তাতে অদূর ভবিষ্যতে পানি সংগ্রহ করা যাবে কি না সে ব্যাপারে বিশেষজ্ঞরা সন্দেহে রয়েছেন।”

 

 

তিনি আরো বলেন, “ভারত পানির অধিকার থেকে বাংলাদেশকে বঞ্চিত করছে। সরকার পানির ন্যায্যহিস্যা ভারতের কাছ থেকে আদায় করতে পারছে না। ভবিষ্যতে বিদেশ থেকে পানি আমদানি করা লাগতে পারে। সরকারের এসব দেশবিরোধী নীতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।” 

 

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক মনিরুজ্জামান মিয়া বলেন, “ভারতের পানিনীতিতে পরিষ্কারভাবে উল্লেখ আছে- তাদের (ভারতের) ওপর দিয়ে যে নদী গেছে সেটি যে দেশেরই হোক ভারত পানি নিবেই।”

 

 

 

বাংলাদেশের প্রতি ভারতীয় আগ্রাসনের সমালোচনা করে তিনি বলেন, “খালেদা জিয়াও তার সরকারের সময় ভারতের প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশের পানি সমস্যাটি তুলে ধরেছেন। তারা বলেছিল- এমন কিছু করবে না যাতে বাংলাদেশের ক্ষতি হয়। এখনো শেখ হাসিনাকে মনমোহন সিংহ একই কথা বলছেন। কিন্তু তাদের আগ্রাসী মনোভাব মোটেই দূর হয়নি। ভারতের এমন বন্ধুত্বের দরকার নাই।”

 

 

তিনি বলেন, “দেশের যে সম্পদ আছে সেগুলোর যদি সঠিক ব্যবহার হয়, তাহলে বিদ্যমান সমস্যাগুলো অনেক কমে যাবে।”

 

 

বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, “পানি নিয়ে অনেক রাজনীতি ও বাণিজ্য হয়, কিন্তু দেশের স্বার্থে কার্যকর কোনো পদক্ষেপ নেয়া হয় না।”

 

 

তিনি বলেন, “সব দেশের মতো বাংলাদেশেও পানিনীতি আছে। আমাদের এই পানিনীতি হলো বড় লোকদের জন্য, গরীবদের জন্য নয়। এই নীতি আমরা চাই না।”

 

 

পানি সমস্যাকে দেশের এক নম্বর সমস্যা ঘোষণা এবং এর সমাধান করতে সরকার ও বিরোধী দলের প্রতি আহবান জানান তিনি। একইসঙ্গে যেসব শক্তি বাংলাদেশকে পানির ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে অনুরোধ জানান।

 

 

টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “পানি ব্যবস্থাপনা ও পানিস্পদ রক্ষণাবেক্ষণে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবে নদী ও খাল-বিল দখল হচ্ছে এবং নদীতে প্রাণঘাতি বর্জ্য নিঃসরণের ফলে মানুষের খাদ্য নিরাপত্তা ও জীবিকার উৎস হুমকির মুখে পড়েছে। অন্যদিকে জলবায়ূ পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চলে জমির লবণাক্ততা বেড়ে যাওয়ায় খাদ্য নিরাপত্তাও হুমকির সম্মুখিন।”

 

পানিসম্পদ ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে জনগণের পানির অধিকার ও নিরাপত্তা দেয়ার জোর দাবি জানান বক্তারা।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত

অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যবৃন্দ...

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির এমডি হলেন আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক...

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধে সর্বোচ্চ চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার...

২২ মার্চ ২০১২

পানিনীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV