প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

অধ্যাপক ডা. মামুন আল মাহতাব ইজিএ’র সহ-সভাপতি নির্বাচিত

Share

অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) ইউরোএশিয়ান গ্যাস্ট্রোএন্টারোলজিক্যাল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। সম্প্রতি ক্রোয়েশিয়ার স্প্লিটে অনুষ্ঠিত এসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে তিনি এই পদে নির্বাচিত হন।

ইউরোএশিয়ান গ্যাস্ট্রোএন্টারোলজিক্যাল অ্যাসোসিয়েশনের ইউরোপ এবং এশিয়া মহাদেশের লিভার ও গ্যাস্ট্রোএন্টারোলজি বিশেষজ্ঞদের প্রতিনিধিত্ব করে থাকে। অধ্যাপক স্বপ্নীল বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান হিসাবে কর্মরত আছেন। পাশাপাশি তিনি জাপানের এহিমে বিশ্ববিদ্যালয়ের গ্যাস্ট্রোএন্টারোলজি ও মেটাবোলজি বিভাগের ভিজিটিং রিসার্চার।

অধ্যাপক স্বপ্নীল বাংলাদেশে লিভার ক্যান্সার চিকিৎসায় সর্বাধুনিক পদ্ধতি ট্রান্স-আর্টারিয়াল কেমো-এম্বোলাইজেশন (টেইস)-এরও পুরোধা এবং এদেশে নিয়মিতভাবে এই পদ্ধতিতে লিভার ক্যান্সারের চিকিৎসা করে থাকেন

অধ্যাপক স্বপ্নীল ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে ১৯৯৫ সালে এমবিবিএস, লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৮ সালে গ্যাস্ট্রোএন্টারোলজিতে এমএসসি এবং ২০০৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে হেপাটোলজিতে এমডি ডিগ্রি অর্জন করেন। তিনি আমেরিকান কলেজ অব গ্যাস্ট্রোএন্টারোলজি, ইন্ডিয়ান কলেজ অব ফিজিসিয়ানস, রয়েল কলেজ অব ফিজিশিয়ানস অব আয়ারল্যান্ড এবং রয়েল কলেজ অব ফিজিশিয়ানস অব লন্ডনের ফেলো।

বাংলাদেশের লিভার বিশেষজ্ঞদের জাতীয় সংগঠন ‘অ্যাসোসিয়েশন ফর দি স্টাডি অব লিভার ডিজিজেজ বাংলাদেশ’-এর তিনি জেনারেল সেক্রেটারি এবং ‘সাউথ এশিয়ান এসোসিয়েশন ফর দি স্টাডি অব দি লিভার’-এরও সাধারণ সম্পাদক। তিনি এশীয়-প্রশান্তমহাসাগরীয় লিভার এসোসিয়েশনের হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, একিউট অন ক্রনিক লিভার ফেইলিউর এবং লিভার ফাইব্রোসিস সংক্রান্ত গাইডলাইন কমিটিরগুলোর সদস্য।

এ পর্যন্ত তিনি লিভার বিষয়ক বেশ কয়েকটি টেক্সট বই সম্পাদনা করেছেন। এর মধ্যে ‘লিভার’ প্রকাশ করেছে এলসেভিয়ের, ‘টেক্সট বুক অব হেপাটাইটিস বি’, ‘টেক্সট বুক অব হেপাটোগ্যাস্ট্রোএন্টারোলজি’ ও ‘হেপাটোগ্যাস্ট্রোএন্টারোলজি প্রেসক্রাইবার’-এর প্রকাশক জেপি ব্রাদার্স, ইন্ডিয়া আর ‘ফ্যাটি লিভার ডিজিজ’ ও ‘হেপাটাইটিস ম্যানেজমেন্ট আপডেট’ বই দুটি প্রকাশিত হয়েছে ম্যাকমিলান পাবলিশার্স থেকে। বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় বৈজ্ঞানিক জার্নালে তার দুই শতাধিক প্রকাশনা রয়েছে। তিনি ইউরোএশিয়ান জার্নাল অব হেপাটোগ্যাস্ট্রোএন্টারোলজির কো-এডিটর-ইন-চিফ। এছাড়াও জার্নাল অব ক্লিনিক্যাল এন্ড এক্সপেরিমেন্টাল হেপাটোলজিসহ লিভার বিষয়ক বেশ কয়েকটি আন্তর্জাতিক জার্নালের এডিটোরিয়াল বোর্ডের তিনি সদস্য।

হেপাটাইটিস বি চিকিৎসায় নতুন ওষুধ ন্যাসভেক নিয়ে গবেষণা অধ্যাপক স্বপ্নীলের অন্যতম কৃতিত্ব। এ দেশে ন্যাসভেকের ফেইজ ১/২ ও ফেইজ ৩ ক্লিনিক্যাল ট্রায়ালের তিনি প্রিন্সিপ্যাল ইনভেস্টিগেটর। তার গবেষণালব্ধ ফলাফলের ভিত্তিতে ওষুধটি এরই মধ্যে কিউবা, নিকারাগুয়া, ইকুয়েডর, বেলারুশ ও এ্যাঙ্গোলায় রেজিষ্ট্রেশন পেয়েছে এবং বাংলাদেশের ওষুধ প্রশাসন অধিদপ্তর ওষুধটির রেসিপি অনুমোদন করেছে।

অধ্যাপক স্বপ্নীল বাংলাদেশে লিভার ক্যান্সার চিকিৎসায় সর্বাধুনিক পদ্ধতি ট্রান্স-আর্টারিয়াল কেমো-এম্বোলাইজেশন (টেইস)-এরও পুরোধা এবং এদেশে নিয়মিতভাবে এই পদ্ধতিতে লিভার ক্যান্সারের চিকিৎসা করে থাকেন। পাশাপাশি লিভার ফেইলিওরে অটোলোগাস হেমোপয়েটিক স্টেম সেল ট্রান্সপ্ল্যান্টেশন ও লিভার ডায়ালাইসিসেরও পথিকৃত অধ্যাপক স্বপ্নীল। এই চিকিৎসা পদ্ধতিগুলো এরই মধ্যে আর্ন্তজাতিক অঙ্গনে আলোচিত হচ্ছে। ভয়েস অব আমেরিকা ও বিবিসি বাংলা এ নিয়ে তার সাক্ষাৎকারও সম্প্রচার করেছে।

তিনি ২০১৩ সালে ‘আমেরিকান এসোসিয়েশন ফর দা স্টাডি অব দা লিভার’-এর ‘প্রেসিডেন্সিয়াল ডিস্টিংশন’ অর্জন করেন আর ২০১৪ সালে ‘ইউরোএশিয়ান গ্যাস্ট্রোএন্টারোলজিক্যাল এসোসিয়েশন’ কর্তৃক ‘অর্ডার অব মেরিট’-এ ভূষিত হন। ভারতের’ কলিঙ্গ গ্যাস্ট্রোএন্টারোলজিক্যাল ফাউন্ডেশন’ তাকে ২০১৫ সালে সম্মানসূচক ‘ব্লুমবার্গ ওরেশন’ প্রদান করে। ২০১৬ সালে তিনি ভারতের চেন্নাই-এর ‘ভেনাস রিসার্চ ফাউন্ডেশন’ থেকে ’ডিসটিংগুইশড সাইন্টিস্ট (হেপাটোলজি)’ পদক লাভ করেন। ২০১৭ সালের ‘হুজ হু-তে তার জীবনী অন্তর্ভুক্ত হয়েছে। তিনি ২০১৮-তে ‘মার্ক্ইুস হুজ হু’ কর্তৃক ‘এলবার্ট নেলসন মার্কুইস লাইফ টাইম এচিভমেন্ট এওয়ার্ড’ এ ভূষিত হন। ‘বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ’ তাকে ‘বিশুদ্ধানন্দ মহাথেরো স্বর্ণ পদক ২০১৮’ প্রদান করেছে।

এছাড়াও তার গবেষণার স্বীকৃতি হিসেবে তিনি ‘ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দি স্টাডি অব দি লিভার’, ‘ওয়ার্ল্ড গ্যাস্ট্রোএন্টারোলজি অর্গানাইজেশন’, ‘এশিয়ান-প্যাসিফিক এসোসিয়েশন ফর দি স্টাডি অব দি লিভার’, ‘এশিয়া-প্যাসিফিক প্রাইমারি লিভার ক্যান্সার এক্সপার্ট গ্রুপ’, ‘জাপান সোসাইটি অব হেপাটোলজি’, ‘টার্কিশ সোসাইটি অব হেপটো-বিলিয়ো-প্যানক্রিয়াটোলজি’ এবং ‘ইন্ডিয়ান ন্যাশনাল এসোসিয়েশন ফর দি স্টাডি অব দি লিভার’ কর্তৃক পুরস্কৃত হয়েছেন।

ডা. স্বপ্নীল নিয়মিত লেখালেখিও করছেন। তার স্ত্রী ডা. নুজহাত চৌধুরীও একজন চিকিৎসক। ডা. নুজহাত বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। উল্লেখ্য, ডা. নুজহাত চৌধুরী শহীদ বুদ্ধিজীবী ডা. আব্দুল আলীম চৌধুরী এবং শহীদ জায়া বেগম শ্যামলী নাসরিন চৌধুরী (একুশে পদক প্রাপ্ত)-এর কনিষ্ঠ কন্যা।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

বিএমইউতে যোগ দিলেন নবনিযুক্ত ভিসি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী দায়িত্ব গ্রহণ করেছেন। রোববার (৫ এপ্রিল) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন...

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

Related Articles

বিসিপিএসের সাইকিয়াট্রি অনুষদের নতুন মেম্বার সেক্রেটারি ডা. সাইফুন নাহার

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) ফ্যাকাল্টি অব সাইকিয়াট্রির মেম্বার সেক্রেটারি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

02 April 2019

অধ্যাপক ডা. মামুন আল মাহতাব ইজিএ'র সহ-সভাপতি নির্বাচিত

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV