স্বাস্থ্য সংবাদ

নতুন ওষুধনীতি করতে যাচ্ছে সরকার

Share
Share

নতুন ওষুধনীতি প্রণয়ন করতে যাচ্ছে সরকার। এলক্ষে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি এরই মধ্যে কাজও শুরু করেছে।

নতুন ওষধনীতি সম্পর্কে স্বাস্থ্যসচিব হুমায়ুন কবীর বাংলানিউজকে বলেন, স্বাস্থ্যসংশ্লিষ্ট নীতি ও আইনগুলোকে পর্যালোচনা করতে বিভিন্ন দপ্তরকে বলা হয়েছে। এরই ধারাবাহিকতায় ওষুধনীতিও পর্যালোচনা করা হচ্ছে।

তিনি বলেন, নীতিতে মূলত প্রয়োজনীয় ওষুধ নিশ্চিত করতে এবং ওষুধের মান রক্ষার বিষয়টি গুরুত্ব পাবে। পাশাপাশি দেশীয় শিল্পকে কিভাবে আরো সহায়তা করা যায় সেই বিষয়টিও থাকবে।  

নতুন নীতিমালায় ওষুধের গুণগত মানের বিষয়টি নিশ্চিত করার ব্যবস্থা থাকবে। জনগণ যেন ভালোমানের ওষুধ পেতে পারেন, সে বিষয়টির প্রতি অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। কোনো প্রতিষ্ঠান যেন নিম্নমানের ওষুধ বাজারজাত করে জনস্বাস্থ্যকে হুমকির মধ্যে না ফেলতে পারে সে ব্যাপারেও নির্দেশনা থাকবে।

২০০৫ সালে সরকার জাতীয় ওষুধনীতি প্রণয়ন করে। ওই নীতিটি পর্যালোচনা করে নতুন ভাবে করা হচ্ছে ওষুধনীতি। প্রথমবারের মতো ওষুধনীতি প্রণয়নের পর ২০০৫ সালেই ১৯৮২ সালের ওষুধ নিয়ন্ত্রণ আইনে সংশোধনী আনা হয়। অবশ্য সংশোধিত ওই আইনে বিদেশি ওষুধ শিল্পকে পরোক্ষভাবে উৎসাহ দেওয়া হয়েছিলো। শুধু তাই নয়, সে সময় অবশ্য সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের পরামর্শ মানা হয়নি।

সংশ্লিষ্টরা বলছেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন ওষুধ অধিদপ্তর আইনটি যুগপোযোগী করতেও কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। তবে একই সঙ্গে প্রণীত নীতির অনেক ক্ষেত্রে কার্যকর প্রয়োগ লক্ষ করা যায়নি।

এ অবস্থায় আবার ওষুধনীতি হালনাগাদ করার উদ্যোগ নিয়েছে অধিদপ্তর। স্বাস্থ্য সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে এই শিল্প এখন অনেক গুরুত্বপূর্ণ হলেও নীতি প্রণয়নের পর থেকে গত ছয় বছরে তেমন কোনো কার্যকর ব্যবহার লক্ষ করা যায়নি।    

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৫ সালে যখন নীতিমালাটি প্রণয়ন করা হয়, তখন দু’টি প্রধান বিষয় সেখানে প্রাধান্য পেয়েছিলো। এক, নতুন আইন প্রণয়ন এবং ওষুধ প্রশাসন কর্তৃপক্ষ (ডিআরএ) কে কার্যকর ও সক্রিয় করতে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা। সঙ্গে এই শিল্পের জন্য সহায়তা নিশ্চিত করা।  

বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত প্রসারমান ওষুধ শিল্পের উৎপাদিত ওষুধের মান নিয়ন্ত্রণ করতে নীতিমালা থাকাটা জরুরি। কিন্তু তা মানা হচ্ছে না বলে অনেক ক্ষেত্রে মান রক্ষা হচ্ছে না।

এমন অবস্থায় নীতিমালা হালনাগাদের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষে গত ফেব্রুয়ারি মাসে একটি কমিটিও গঠন করা হয়েছে।

এই কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে, বিশেষজ্ঞ ও সুশীল সমাজের সঙ্গে আলোচনা করে নতুন খসড়া তৈরি করতে হবে।

কমিটি সূত্রে জানা গেছে, এরই মধ্যে খসড়া তৈরি করতে নতুন কমিটি কাজ শুরু করেছে। খসড়া তৈরি করে ওয়েব সাইটে দেওয়া হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক আ ব ম ফারুক বাংলানিউজকে বলেন, ওষুধ শিল্প খুবই গুরুত্বপূর্ণ একটি শিল্প। বর্তমানে প্রায় ৮৬টি দেশে আমরা ওষুধ রপ্তানি করছি। তবে এই খাত থেকে আয় খুব একটা বাড়ছে না। কারণ অনেক ওষুধের মান নিয়ে বিদেশি ক্রেতাদের প্রশ্ন থাকে।

তিনি বলেন, শিল্পের সহায়তার জন্য অবশ্যই নতুন নীতিমালা দরকার। একই সঙ্গে তার বাস্তবায়ন। তবে খেয়াল রাখতে হবে নীতিমালা ও আইন যাতে দেশীয় শিল্পবান্ধব হয়।

ওষুধনীতি প্রতি দু’বছর পর পর হালনাগাদ করা উচিত বলে মত দেন এই বিশেষজ্ঞ।

বর্তমানে বাংলাদেশের ওষুধের নিবন্ধন, উৎপাদন, বিতরণ, বিক্রয়, আমদানি ও রপ্তানি প্রক্রিয়া নিয়ন্ত্রিত হয় ১৯৪০ সালের ওষুধ আইন ও ১৯৮২ সালের ওষুধ নিয়ন্ত্রণ আইন দ্বারা। ১৯৮২ সালের আইনটি ওই সময় সবার প্রশংসা পেয়েছিলো। কিন্তু সেই আইনটি সরকার বাস্তবায়ন করেনি।
সুত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত

অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যবৃন্দ...

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির এমডি হলেন আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক...

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধে সর্বোচ্চ চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার...

১৮ মার্চ ২০১১

নতুন ওষুধনীতি করতে যাচ্ছে সরকার

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV