জেনে রাখুন, সুস্থ থাকুন

শীতে ভ্রমণকালীন স্বাস্থ্য সচেতনতা

Share
Share

আসছে শীত। ভ্রমণ পিপাসুরা পরিকল্পনা করতে শুরু করেছেন এই শীতে কোথায় ঘুরতে যাবেন। দূরে কোথাও ভ্রমণের পরিকল্পনা থাকলে ভ্রমণকালীন সময়ে স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কিত বিষয়ে চিকিৎসকের পরামর্শ নিন। ভ্রমণকালীন সময়ে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা মেনে চলুন।
পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন : হাত ধুয়ে সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। মনে রাখতে হবে, কোনো খাদ্যদ্রব্য পরিবেশনের আগে, পরিবেশনের সময় এবং হাত দিয়ে খাবার খাওয়ার সময় দু’হাত ভালোভাবে ধুয়ে পরিষ্কার করতে হবে।

কাঁচা ও প্রস্তুতকৃত খাবার খান : বিভিন্ন শহরের রেস্টুরেন্ট ও হোটেলে সাধারণত খোলাভাবে খাবার পরিবেশন করা হয় ভ্রমণ পিপাসুদের আকৃষ্ট করার জন্য। মনে রাখতে হবে, হোটেল-রেস্টুরেন্টে যাতে কাঁচা খাবারের সংস্পর্শে প্রস্তুতকৃত খাবার না থাকে। কারণ কাঁচা খাবারে অনেক প্রাণঘাতী রোগজীবাণু থাকে যা প্রস্তুতকৃত খাবারকে দূষিত করতে পারে।

নিরাপদ পানি ও খাদ্য গ্রহণ করুন : পানি ও বরফসহ কাঁচা খাদ্য উপকরণ মারাত্মক জীবাণু ও রাসায়নিক পদার্থ দ্বারা দূষিত হতে পারে। বাসি ও ছাতা পড়া খাদ্যে বিষাক্ত রাসায়নিক পদার্থ সৃষ্টি হতে পারে। কাঁচা খাদ্য ভালোভাবে ধুয়ে ও খোসা ছাড়িয়ে নিলে খাদ্য বাহিত রোগের ঝুঁকি কমে যায়।

ভ্রমণে সাধারণত পানি বা খাদ্যবাহিত জীবাণুর কারণে ডায়রিয়া হয়ে থাকে। ভ্রমণে ডায়রিয়া হঠাৎ করে বমি, জ্বর এবং তীব্র পেট ব্যথার মাধ্যমে শুরু হয়। ভ্রমণে যদি প্রচণ্ড গরম অনুভব হয় তবে প্রচুর পরিমাণ পরিষ্কার বিশুদ্ধ পানি পান করতে হবে। ভ্রমণে বাচ্চাদের বিশেষ করে পরিষ্কার পানি খাওয়ানোর প্রতি খেয়াল রাখতে হবে। কারণ যেহেতু বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাই বাচ্চাদের খুব সহজে পানিবাহিত ও খাদ্যবাহিত অসুস্থতা যেমন ডায়রিয়া, কলেরা, আমাশয়, টাইফয়েড ইত্যাদি দেখা যেতে পারে। যদি কোনো কারণে বাচ্চাদের ডায়রিয়া, কলেরা বা আমাশয় দেখা দেয় তবে তাকে তাৎক্ষণিকভাবে প্রচুর পরিমাণ ওর স্যালাইন খাওয়াতে হতে। মনে রাখতে হবে, কোনোভাবেই যেন বাচ্চার পানিশূন্যতা তৈরি না হয়। বাচ্চার শারীরিক অবস্থার পরিবর্তন না হলে বাচ্চাকে অবশ্যই চিকিৎসকের কাছে নিতে হবে। ভ্রমণকে দুশ্চিন্তামুক্ত, আনন্দময় করে তোলার জন্য প্রয়োজনীয় কিছু ওষুধ সঙ্গে নিতে ভুলবেন না। বিশেষ করে ওরস্যালাইন, সিপ্রোফ্লক্সাসিন ট্যাবলেট, প্যারাসিটামল ট্যাবলেট, এন্টিসেপটিক ক্রিম, কিছু ব্যান্ডেজ, গজ ইত্যাদি। আসন্ন শীতে আপনার ভ্রমণ আনন্দদায়ক হোক।

মো. মাছুম চৌধুরী, ফার্মাসিস্ট

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

জিন নয়, দীর্ঘায়ু নির্ধারণে বেশি প্রভাব ফেলে খাদ্যাভ্যাস: গবেষণা

দীর্ঘজীবন অনেকেই ভাগ্য বা বংশগত জিনের ওপর নির্ভরশীল বলে মনে করেন। অনেকে বলেন, ‘আমাদের পরিবারে সবাই আগে মারা গেছে, তাই আমারও তাড়াতাড়ি যাওয়ার...

বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বিএমইউতে সচেতনতামূলক র‍্যালি ও সেমিনার

‘সুস্থ কিডনি সকলের তরে, মানুষের যত্নে বাঁচাও ধরণীরে’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব কিডনি দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীতে কিডনি রোগ সচেতনতামূলক র‍্যালি ও সেমিনার অনুষ্ঠিত...

Related Articles

ঘুমের সমস্যা: ম্যাগনেসিয়াম ঘাটতি কি আসল কারণ?

বর্তমান ব্যস্ত জীবনে ঘুমের সমস্যা অনেকের কাছেই খুব সাধারণ একটি বিষয় হয়ে...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক...

নারীর নীরব ঘাতক এন্ডোমেট্রিওসিস: লক্ষণ, কারণ, রোগ নির্ণয় ও চিকিৎসা

আমাদের মেয়েদের জরায়ুর সবচেয়ে ভেতরের স্তরের নাম এন্ডোমেট্রিয়াম যেখানে ভ্রুন প্রতিস্থাপিত হয়ে...

নারীর যোনিপথে শুষ্কতা: নীরব কিন্তু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা

যোনিপথের শুষ্কতা (Vaginal Dryness) নারীদের একটি সাধারণ কিন্তু প্রায়ই উপেক্ষিত স্বাস্থ্যসমস্যা। এটি...

খাদ্য নিওফোবিয়া: নতুন খাবারের ভয়ে পুষ্টিহীনতার ঝুঁকি

খাদ্য নিওফোবিয়া (Food Neophobia) হলো নতুন বা অপরিচিত খাবার খেতে ভয় পাওয়া,...

নিম্ন রক্তচাপের রোগীদের রোজায় যে সতর্কতা জরুরি

যাদের লো ব্লাড প্রেশার কিংবা নিম্ন রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের জন্য দীর্ঘ...

ওষুধ খাওয়ার ভুলে অসুস্থতা

জ্বর বা মাথাব্যথা হলেই প্যারাসিটামল, অ্যালার্জির জন্য হিস্টাসিন কিংবা গ্যাসের ট্যাবলেট- এই...