স্বাস্থ্য সংবাদ

এইডস আক্রান্তের সংখ্যা বেড়েছে কমেছে মৃত্যু

Share
Share

বাংলাদেশে গত বছরের তুলনায় এবার এইচআইভি ও এইডসে আক্রান্তের সংখ্যা বেড়েছে। তবে এইডসে মৃত্যুর সংখ্যা কমেছে। গতকাল বিশ্ব এইডস দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক। মন্ত্রী জানান, এ বছর দেশে ৩৪৩ জন এইচআইভি আক্রান্ত হন। তাদের মধ্যে এইডস ধরা পড়ে ২৩১ জনের। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৭ জনের।
অন্যদিকে ২০০৯ সালে ২৫০ জন এইচআইভিতে আক্রান্ত হন। তাদের মধ্যে ১৪৩ জনের এইডস ধরা পড়ে এবং মারা যান ৩৯ জন। এ হিসাবে গত বছরের তুলনায় এ বছর এইচআইভি আক্রান্তের সংখ্যা ৯৩ জন এবং এইডস ধরা পড়ার সংখ্যা ৮৮ জন বেশি। এ বছর বিশ্ব এইডস দিবসের প্রতিপাদ্য ‘সবার জন্য সুযোগ ও মানবাধিকার’। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়। ১৯৮৯ সালে বাংলাদেশে প্রথম এইচআইভি ভাইরাস ধরা পড়ে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জানান, ২১ বছরে দেশে এইচআইভি আক্রান্ত ব্যক্তির সংখ্যা দুই হাজার ৮৮ জন। এর মধ্যে এইডস হয় ৮৫০ জনের এবং মারা গেছেন ২৪১ জন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ওই সেমিনার শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এইডস আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলেও আমরা সফল হয়েছি। কারণ আমরা উদ্বেগজনক পরিস্থিতিতে নেই। ১৬ কোটি মানুষের মধ্যে এ সংখ্যা খুবই কম। যৌনকর্মীদের মধ্যে এইচআইভি আক্রান্তের সংখ্যা বেড়েছে জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে এইডস আক্রান্তের সংখ্যা শূন্যের কোঠায় নিয়ে আসার চেষ্টা হচ্ছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব এ কে এম আমির হোসেনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির। এ ছাড়া বিএমএর মহাসচিব অধ্যাপক ডা. মো. শারফুদ্দীন আহমেদ, বাংলাদেশে ইউএনএফপির আবাসিক প্রতিনিধি আর্থার আরকেন, সেভ দ্য চিলড্রেন-ইউএসএ’র ভারপ্রাপ্ত পরিচালক বারবারা বরজোন, এসআইটি-এইডস নেটওয়ার্ক চেয়ারম্যান আবু ইউসুফ চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

জিন নয়, দীর্ঘায়ু নির্ধারণে বেশি প্রভাব ফেলে খাদ্যাভ্যাস: গবেষণা

দীর্ঘজীবন অনেকেই ভাগ্য বা বংশগত জিনের ওপর নির্ভরশীল বলে মনে করেন। অনেকে বলেন, ‘আমাদের পরিবারে সবাই আগে মারা গেছে, তাই আমারও তাড়াতাড়ি যাওয়ার...

বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বিএমইউতে সচেতনতামূলক র‍্যালি ও সেমিনার

‘সুস্থ কিডনি সকলের তরে, মানুষের যত্নে বাঁচাও ধরণীরে’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব কিডনি দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীতে কিডনি রোগ সচেতনতামূলক র‍্যালি ও সেমিনার অনুষ্ঠিত...

Related Articles

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক...

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধে সর্বোচ্চ চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার...

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে...

হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৫০

প্রতিদিনই বাড়ছে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। চলতি বছরে রাজশাহী মেডিকেল কলেজ...

৬৬ শতাংশ যুবক জানেনই না শরীরে ডায়াবেটিস বহন করছেন

প্রথাগতভাবে ডায়াবেটিসকে প্রাপ্তবয়স্কদের রোগ হিসেবে দেখা হতো, কিন্তু এখন এটি শিশু, কিশোর...