প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

অ্যান্টিবায়োটিকের অপব্যবহার ‘উদ্বেগজনক’, সমন্বিত পদক্ষেপের পরামর্শ

Share

বাংলাদেশে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার মারাত্মক হুমকিতে পরিণত হয়েছে। নবজাতক থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক– সব বয়সী রোগীর শরীরে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়ার ব্যাপক উপস্থিতি শনাক্ত হয়েছে, যা চিকিৎসা ব্যবস্থার জন্য ভয়াবহ সংকেত বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

তারা বলছেন, জীবনরক্ষাকারী ওষুধ কার্যকর রাখতে এখনই সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন, না হলে ভবিষ্যৎ প্রজন্ম ভয়াবহ সংকটে পড়বে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালীর আইসিডিডিআর,বিতে অনুষ্ঠিত ‘বাংলাদেশে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মোকাবিলা: আর্চ গবেষণার ফলাফল’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

বক্তারা বলেন, নিয়ন্ত্রণহীন অ্যান্টিবায়োটিক ব্যবহার, হাসপাতালের সংক্রমণ এবং জনসচেতনতার ঘাটতি একত্রে পরিস্থিতি জটিল করছে। তারা অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহার নিশ্চিত করতে সমন্বিত পদক্ষেপ গ্রহণ, কঠোর নীতি বাস্তবায়ন এবং জনগণকে সচেতন করার উপর জোর দেন।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদার) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, আমি এ গবেষণার ফলাফলগুলোকে অত্যন্ত উদ্বেগজনক এবং একই সঙ্গে মূল্যবান হিসেবে দেখছি। এগুলো আমাদের কৌশল ও ভবিষ্যৎ কর্মপন্থাকে আরও সূক্ষ্মভাবে সাজাতে সাহায্য করবে।

তিনি আরও যোগ করেন, আমরা অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।

আইসিডিডিআর,বি-র নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ বলেন, প্রেসক্রিপশন ছাড়া ঘুমের ওষুধ বিক্রি নিয়ন্ত্রণে আনার মতোই অ্যান্টিবায়োটিক বিক্রিতেও কঠোর নীতি প্রণয়ন জরুরি। তার মতে, এটি একটি বহু-খাতীয় সমস্যা যার সমাধান সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থাভিত্তিক পদক্ষেপ ছাড়া সম্ভব নয়।

ইউএস সিডিসির ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ব্রায়ান হুইলার বলেন, অ্যান্টিবায়োটিক প্রতিরোধ একটি বৈশ্বিক সংকট এবং এর সমাধান বহুমাত্রিক। তিনি সতর্ক করেন, প্রতিটি সমাধানেরই একটি খরচ আছে, যা এটিকে কেবল বৈজ্ঞানিক নয়, স্বাস্থ্য অর্থনীতি ও নীতির বিষয়েও রূপ দিয়েছে।

এছাড়া আইইডিসিআর-এর পরিচালক অধ্যাপক ড. তাহমিনা শিরিন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ড. শেখ সায়িদুল হক এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো. শিব্বির আহমেদ ওসমানীও বক্তব্য রাখেন। তারা বলেন, হাসপাতাল-সংক্রমণ নিয়ন্ত্রণ, নজরদারি শক্তিশালীকরণ এবং যুক্তিসংগত অ্যান্টিবায়োটিক ব্যবহারের বিষয়ে এখনই কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

সেমিনারে সরকারি কর্মকর্তা, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, চিকিৎসক, হাসপাতাল ব্যবস্থাপক ও উন্নয়ন সহযোগীরা অংশ নেন। আলোচনায় উঠে আসে—শুধু চিকিৎসক নয়, রোগী ও সমাজকেও সচেতন হতে হবে, কারণ অ্যান্টিবায়োটিকের অপব্যবহার ঠেকানো এখন জাতীয় ও বৈশ্বিক অগ্রাধিকার।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

গত ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে সারা দেশে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে ল্যাবরেটরি পরীক্ষায় এখন পর্যন্ত হামের কারণে...

ঢাকায় বাড়ছে গরম, তাপমাত্রা ছুঁয়েছে ৩৬ ডিগ্রি

ঢাকায় গরমের তীব্রতা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় নগরজীবনে বেড়েছে অস্বস্তি। আংশিক মেঘলা আকাশ ও বৃষ্টির...

Related Articles

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির ‘পরিচ্ছন্নতা কার্যক্রম’ দেখলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতা...

সফল কর্পোরেট ক্যারিয়ার ছেড়ে উদ্যোক্তা, ভাঙতে চান সামাজিক ট্যাবু

শারীরিক অসুস্থতার মতোই মানসিক অসুস্থতাও অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়। কিন্তু সামাজিক ট্যাবু...

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে

সারাদেশের স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ‘ই-হেলথ কার্ড’ এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন...

18 September 2025

অ্যান্টিবায়োটিকের অপব্যবহার ‘উদ্বেগজনক’, সমন্বিত পদক্ষেপের পরামর্শ

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV