‘হাসপাতালে না আসায় শিশু ও মাতৃমৃত্যু বাড়ছে’

ডা. গুলশান আরা বলেন, সিজারিয়ান ডেলিভারি রোধে সেবাদাতাদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি তাদেরকে পর্যবেক্ষণের আওতায় আনাতে হবে।
Share

দেশে শিশু ও মাতৃমৃত্যুর হার কমাতে গর্ভবতী মায়েদের হাসপাতালে আসার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের দাবি, দেশে এখনো ৫০ শতাংশের অধিক ডেলিভারি বাসায় হচ্ছে। ফলে অনেক মা ও নবজাতক শিশু জরুরি মুহূর্তে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

শুক্রবার (৪ মার্চ) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি) আয়োজিত স্বাভাবিক ডেলিভারি বিষয়ক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।

বিশেষজ্ঞরা আরো বলেছেন, হাসপাতালে না আসায় শিশু ও মাতৃমৃত্যুর হার বাড়ছে দেশে। বিশেষজ্ঞদের দাবি, এখনো ৫০ শতাংশের অধিক ডেলিভারি বাসায় হচ্ছে। ফলে নবজাতক শিশু ও মা জরুরি মুহূর্তে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

ওজিএসবি সাবেক সভাপতি অধ্যাপক ডা. রওশন আরা বেগম এসময়ে বলেন, সিজারিয়ান ডেলিভারি নিয়ে রোগীদের মধ্যে নানা ধরনের সংশয় ও ভুল ধারণা রয়েছে। শিশু ও মাতৃমৃত্যুর হার কমাতে যাদের সিজারিয়ান ডেলিভারি প্রয়োজন, তাদেরকে অবশ্যই সেটি করতে হবে। অন্যথায় বিপদের শঙ্কা রয়েছে। এ ক্ষেত্রে স্বাভাবিক ডেলিভারির বিষয়েও সংশ্লিষ্টদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি। সংগঠনটির সেক্রেটারি অধ্যাপক ডা. গুলশান বলেন, সিজারিয়ান ডেলিভারি রোধে সেবাদাতাদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি তাদেরকে পর্যবেক্ষণের আওতায় আনাতে হবে।

এ ছাড়া ওজিএসবির অধ্যাপক ডা. ফেরদৌসী বেগম বলেন, সিজারিয়ান ডেলিভারি কমাতে সচেতনতা বাড়াতে হবে।

সংগঠনটির সেক্রেটারি অধ্যাপক ডা. গুলশান আরা বলেন, সিজারিয়ান ডেলিভারি রোধে সেবাদাতাদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি তাদেরকে পর্যবেক্ষণের আওতায় আনাতে হবে। পাশাপাশি তাদেরকে পর্যবেক্ষণের আওতায় আনাতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাধীনতা পদকপ্রাপ্ত গাইনি বিশেষজ্ঞ ও ওজিএসবির সাবেক সভাপতি অধ্যাপক ডা. টি এ চৌধুরী, অধ্যাপক ডা. লায়লা আনজুমান্দ বানু, অধ্যাপক ডা. সায়েবা আক্তার প্রমুখ।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণেই স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সদ্য সাবেক উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক...

ডা. আরিফের উদ্যোগে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

দন্ত চিকিৎসক মো. আরিফুর রহমানের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার গ্রিনমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আয়োজন...

Related Articles

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

04 March 2022

'হাসপাতালে না আসায় শিশু ও মাতৃমৃত্যু বাড়ছে'

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV