গরমে ত্বকের সমস্যায় করণীয়

Share

গরম প্রায় এসেই গেছে। আর এই সময়ে ত্বকের বাড়তি যত্ন নেওয়া অনেক জরুরী। বেশির ভাগ মানুষই নিজের মুখ নিয়ে অনেক বেশি সচেতন। আর মুখের সৌন্দর্য ধরে রাখতে ত্বকের যত্ন নেওয়া অনেক জরুরী। পাশাপাশি গলা,ঘাড় ও হাতের ত্বকের যত্ন নেওয়াও জরুরী। সেক্ষেত্রে ত্বকের যত্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দুধ।

১) শুষ্ক ত্বকের সমস্যায়: দুধের সঙ্গে কলা দিয়ে প্যাক তৈরি করুন। মুখে, হাতে, ঘাড়ে, গলায় এই প্যাক মেখে ৩০ মিনিট রেখে গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত দু’দিন এই প্যাক ব্যবহার করতে পারলে শুষ্ক ত্বক থেকে মুক্তি পাওয়া যাবে।

২) ত্বকের ট্যান কাটাতে: আধা কাপ দুধের সঙ্গে সম পরিমাণ গ্রিন টি মিশিয়ে মুখ, হাত, ঘাড়, গলার ট্যান পড়া অংশ তুলো দিয়ে মাখুন। ১৫ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩ দিন গোসলের আগে এই প্যাক ব্যবহার করলে উপকার পাবেন।

৩) ক্লিনজার : ক্লিনজার হিসেবে দুধ খুবই কার্যকরী। এক কাপ দুধ তুলো ভিজিয়ে সারা মুখে মাখুন।  মিনিট পাঁচেক মালিশ করে উষ্ণ পানিতে মুখ ধুয়ে নিন। ফল পাবেন হাতেনাতে।

৪) স্ক্রাব : ত্বকের মরা চামড়া তুলতে দু’চামচ দুধ আর সম পরিমাণ মধুর সঙ্গে এক চামচ চিনি মিশিয়ে অন্তত ১৫ মিনিট স্ক্রাব করুন। তারপর হালকা উষ্ণ পানিতে মুখ ধুয়ে নিন। উপকার পাবেন।

৫) পায়ের পাতার ডেড সেল তুলতে: দু’চামচ দুধ আর সম পরিমাণ মধু মিশিয়ে পায়ের পাতা আর গোড়ালিতে মিনিট দশেক মাখিয়ে রাখুন। এরপর বড় কোনও পাত্রে গরম পানি দিয়ে তাতে ১৫ মিনিট পা ডুবিয়ে রেখে পিউমিস স্টোন দিয়ে ঘষে নিন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা দেওয়া গেলে হাম রোগ নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

Related Articles

শুধু হাঁটলেই হবে না, সঠিকভাবে হাঁটাও জরুরি

ওজন কমানোর অন্যতম সহজ ও কার্যকর উপায় হলো নিয়মিত হাঁটা। এটি ক্যালোরি...

শিশুর পুষ্টি শিক্ষা: শুধু বই নয়, রান্নাঘরও হোক শ্রেণিকক্ষ

শিশুকে স্বাস্থ্যকর খাবার সম্পর্কে শেখানোর প্রচলিত পদ্ধতিতে ‘কী খেতে হবে’ এই প্রশ্নটিই...

বিপাকক্রিয়া ঠিক রাখতে আপনার প্রতিদিনের জীবনযাপন কেমন হওয়া উচিত?

বিপাকক্রিয়া বা মেটাবলিজম শরীরের ভেতরের একটি চলমান প্রক্রিয়া। খাবার থেকে শক্তি তৈরি,...

01 March 2021

গরমে ত্বকের সমস্যায় করণীয়

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV