জেনে রাখুন, সুস্থ থাকুনরোগ ও সমস্যা

কেন রয়ে যাচ্ছে জ্বর ও ঠান্ডার সমস্যা?

Share
Share

জ্বরজারি ও ঠান্ডার সমস্যাটি হলো সবচেয়ে কমন শারীরিক অসুস্থতা। অনিয়ম, ঠান্ডার প্রাদুর্ভাবসহ যেকোন কারণেই দেখা দিতে পারে এই সমস্যা দুইটি। তবে সাধারণত ঠান্ডা ও জ্বরের সমস্যা নির্দিষ্ট একটি সময়ের মাঝেই সেরে যায়। যদি এই সমস্যাগুলো দীর্ঘদিন যাবত রয়ে যায় তবে বুঝতে হবে এর পেছনে রয়েছে অন্য কোন লুকায়িত অসুস্থতা অথবা কারণ।

নিউমোনিয়ার সমস্যা

ঘনঘন জ্বর আসা, জ্বর রয়ে যাওয়া, কফ ওঠা, নিঃশ্বাসে সমস্যা দেখা দেওয়ার মতো লক্ষণগুলো দীর্ঘদিন রয়ে গেলে বুঝতে হবে নিউমোনিয়ার সমস্যা রয়েছে। এমনটাই জানাচ্ছেন ক্যালিফোর্নিয়ার মেমোরিয়াল কেয়ার অরেঞ্জ কোস্ট মেডিক্যাল সেন্টারের চিকিৎসক ক্রিস্টিন আর্থার। তিনি আরও জানান, এমন ক্ষেত্রে বেশিরভাগ রোগী ফুসফুসে ব্যথা অনুভব করেন। ভেবে থাকেন সাধারণ শ্বাসকষ্টের সমস্যা দেখা দিয়েছে। কিন্তু ভেতরে ভেতরে প্রবল ঠান্ডার সমস্যা থেকে নিউমোনিয়া হয়ে যায়। দ্রুততম সময়ে চিকিৎসা শুরু না করলে গুরুতর অবস্থা দেখা দিতে পারে।

অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা

মুখে বাজে স্বাদ দেখা দেওয়া, সাথে শুকনো কাশি ও গলায় ফ্যাসফ্যাসে ভাব দেখা দিলে বুঝতে হবে এর পেছনে রয়েছে পরিপাকজনিত সবচেয়ে কমন সমস্যা- অ্যাসিড রিফ্লাক্স। পরিসংখ্যান জানাচ্ছে, প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে এই সমস্যায় ভুক্তভোগীদের সংখ্যা। এই সমস্যার লক্ষণগুলো হলো- বুক জ্বালাপোড়া করা, মাথা ঘোরানো, ঢেঁকুর ওঠা, বমিভাব দেখা দেওয়া ও অন্যান্য। অ্যাসিড রিফ্লাক্সের সমস্যাটি বৃদ্ধি পেলে তা থেকে জ্বর ও এ ধরনের শারীরিক লক্ষণ দেখা দেয় অনেক সময়। ডাঃ আর্থার অ্যাসিড রিফ্লাক্সের সমস্যাটি প্রতিরোধে ঝাল খাবার থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন এবং অ্যাসিড রিফ্লাক্সের কারণে বুক জ্বালাপোড়ার সমস্যায় সোজা হয়ে শুয়ে বিশ্রাম করা ও ঘনঘন পানি পানের জন্য বলেছেন।

ইমিউনোডেফিসিয়েন্সি

ঠান্ডার সমস্যাটি দীর্ঘদিন যাবত রয়ে যাওয়ার অন্যতম বড় একটি কারণ হতে পারে দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা, যাকে বলা হচ্ছে ইমিউনোডেফিসিয়েন্সি (Immunodeficiency). শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা প্রয়োজন ও স্বাভাবিকের চাইতে দুর্বল হলে শরীর সাধারণ ইনফেকশনের বিরুদ্ধেও লড়ায় করার মতো শক্তিশালী থাকে না। যার ফলস্বরূপ দেখা দেয় পরিপাকের সমস্যা, ঘুমের সমস্যা, পানিশূন্যতা, মানসিক চাপ, জেনেটিক্যাল সমস্যা, ঠাণ্ডাজনিত সমস্যাসহ বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতার লক্ষণ। ডাঃ আর্থার জানান, এমন সমস্যায় বিশেষ যত্ন ও চিকিৎসা গ্রহণ করা জরুরি।

ব্যাকটেরিয়াল সাইনাসাইটিস
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিডার-সিনাই কেরলান-জব ইন্সটিটিউটের ফিজিশিয়ান জশয়া স্কট জানান, অনেক সমস্যা ভাইরাসজনিত ভাইরাল অসুস্থতা ভালো হয়ে গেলেও নতুন লক্ষণ দেখা দেয়। সাইনাসের সমস্যা, মাথাব্যথা ও ক্ষেত্র বিশেষে জ্বর। এমন সমস্যা তখনই হয়, যখন ঠাণ্ডার সমস্যা থেকে মানবশরীরে উপযুক্ত পরিবেশে সাইনাসাইটিসের ব্যাকটেরিয়া জন্মাতে পারে।

অ্যালার্জিজনিত সমস্যা

সাধারণ ঠান্ডার সমস্যা, নাক থেকে পানি পড়া, কাশির উপদ্রবকে খুব সহজেই ঠাণ্ডাজনিত সমস্যার লক্ষণ বলে মনে হতে পারে। কিন্তু এই লক্ষণগুলো অ্যালার্জিজনিত সমস্যা থেকেও দেখা দিতে পারে। আবহাওয়া ও মৌসুমের উপর ভিত্তি করে এই সমস্যা থাকতে পারে লম্বা সময়ের জন্য। ঠান্ডার লক্ষণ সমূহের সাথে অ্যালার্জিজনিত সমস্যায় চোখ চুলকানো ও চোখে পানি আসার সমস্যাও দেখা দিতে পারে।

ওষুধের সাইড ইফেক্ট

ঠান্ডাজনিত সমস্যার মাঝে সবচেয়ে দেরীতে সাড়ে কাশি ও কফের সমস্যা। যার অন্যতম কারণ হতে পারে ওষুধ। বেশ কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া স্বরূপ কাশির সমস্যা দেখা দেয়। তবে এর সাথে গলাব্যথা, বন্ধ নাক বা সাইনাসের সমস্যা থাকবে না।

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ডেন্টাল হেলথ সোসাইটির পক্ষ থেকে নতুন মহাপরিচালককে ফুলের শুভেচ্ছা

বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ নবনিযুক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। গত ১২ মার্চ...

জিন নয়, দীর্ঘায়ু নির্ধারণে বেশি প্রভাব ফেলে খাদ্যাভ্যাস: গবেষণা

দীর্ঘজীবন অনেকেই ভাগ্য বা বংশগত জিনের ওপর নির্ভরশীল বলে মনে করেন। অনেকে বলেন, ‘আমাদের পরিবারে সবাই আগে মারা গেছে, তাই আমারও তাড়াতাড়ি যাওয়ার...

Related Articles

ঘুমের সমস্যা: ম্যাগনেসিয়াম ঘাটতি কি আসল কারণ?

বর্তমান ব্যস্ত জীবনে ঘুমের সমস্যা অনেকের কাছেই খুব সাধারণ একটি বিষয় হয়ে...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক...

নারীর নীরব ঘাতক এন্ডোমেট্রিওসিস: লক্ষণ, কারণ, রোগ নির্ণয় ও চিকিৎসা

আমাদের মেয়েদের জরায়ুর সবচেয়ে ভেতরের স্তরের নাম এন্ডোমেট্রিয়াম যেখানে ভ্রুন প্রতিস্থাপিত হয়ে...

নারীর যোনিপথে শুষ্কতা: নীরব কিন্তু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা

যোনিপথের শুষ্কতা (Vaginal Dryness) নারীদের একটি সাধারণ কিন্তু প্রায়ই উপেক্ষিত স্বাস্থ্যসমস্যা। এটি...

খাদ্য নিওফোবিয়া: নতুন খাবারের ভয়ে পুষ্টিহীনতার ঝুঁকি

খাদ্য নিওফোবিয়া (Food Neophobia) হলো নতুন বা অপরিচিত খাবার খেতে ভয় পাওয়া,...

নিম্ন রক্তচাপের রোগীদের রোজায় যে সতর্কতা জরুরি

যাদের লো ব্লাড প্রেশার কিংবা নিম্ন রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের জন্য দীর্ঘ...

ওষুধ খাওয়ার ভুলে অসুস্থতা

জ্বর বা মাথাব্যথা হলেই প্যারাসিটামল, অ্যালার্জির জন্য হিস্টাসিন কিংবা গ্যাসের ট্যাবলেট- এই...