এই গাছের পাতা পানিতে ফুটিয়ে পান করলেই মেদ উধাও!

Share

আমলকীর মতোই তবে আকারে একটু ছোট ও হলুদ-সবুজ রঙের একটি ফল। স্বাদটা অনেকটা কামরাঙ্গা বা বিলম্বির মতো। দেশের বিভিন্ন অঞ্চলে এর অনেক প্রকার নাম রয়েছে। যেমন- নলতা, লেবইর, ফরফরি, নইল, নোয়েল, রয়েল, আলবরই, অরবরি, অড়বড়ই ইত্যাদি নাম।

তবে অড়বড়ইয়ের পাশাপাশি রয়েল নামটাই বেশি প্রচলিত। অড়বড়ই দিয়ে আঁচার, জুস, জেলি, চাটনি ইত্যাদিও তৈরি করা হয়। অনেকে এটা দিয়ে টক রান্না করেন বা ভর্তা তৈরি করেন। অড়বড়ইয়ের রয়েছে অনেক পুষ্টিগুণ। সেইসঙ্গে ওষুধিগুণেও ভরপুর এই ছোট ফলটি।

অড়বড়ইয়ের ওষুধিগুণ সম্পর্কে জেনে নিন:

> কোষ্ঠকাঠিন্যের সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য অড়বড়ই বেশ কার্যকরী এক দাওয়াই। এজন্য ৩ থেকে ৪ চামচ অড়বড়ইয়ের বীজ গুঁড়া করে নিন। এরপর হালকা গরম পানিতে মিশিয়ে এক চামচ মধু দিয়ে পান করুন। দিনে অন্তত দু’বার এই পানীয়টি পান করলে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি মিলবে। এছাড়াও অড়বড়ই গাছের সতেজ পাতা ধুয়ে পাঁচ মিনিট পানিতে ফুটিয়ে ঠাণ্ডা করে পান করলেও এ সমস্যা থেকে রেহাই পাবেন।

> অ্যাজমায় আক্রান্তদের স্বস্তি মিলবে অড়বড়ইয়ের বীজে। এজন্য ৬টি বীজ ও একটি পেঁয়াজ কেটে পানিতে ফুটিয়ে নিন। এরপর ঠাণ্ডা করে সামান্য মধু মিশিয়ে খেলেই মিলবে উপকার।

> ওজন কমাতেও অড়বড়ই বেশ কার্যকরী এক ফল। এজন্য অবশ্যই অড়বড়ই গাছের কচি পাতা পানিতে ফুটিয়ে হালকা গরম অবস্থায় পান করুন। সকালে খালি পেটে ও রাতে ঘুমানোর পূর্বে নিয়মিত এটি পান করলে ওজন কমতে বাধ্য!

> লিভারের সমস্যায় অড়বড়ইয়ের বীজ খুব উপকারী। লিভারে জমে থাকা ফ্যাট গলাতে পারে এই ফলটি। নিয়মিত অড়বড়ইয়ের জুস খেলে এ সমস্যার সমাধান হবে।

> জ্বর প্রতিরোধে ও মুখের রুচি ফিরিয়ে আনতে অড়বড়ই অত্যন্ত সহায়ক।

> অকাল বার্ধক্য রোধে ও ত্বকের রোগ প্রতিরোধে নিয়মিত অড়বড়ই খেতে পারেন।

> অড়বড়ইয়ের রস চুলের গোড়ায় লাগালে চুল মজবুত হয় ও খুশকিমুক্ত হয়।

> অড়বড়ইয়ের বীজ পেটের সমস্যায় ও কৃমিনাশক হিসেবে ব্যবহার করা হয়।

> অড়বড়ইয়ের পাতার নির্যাস কফ-কাশি নিরাময়ে সহায়ক।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা দেওয়া গেলে হাম রোগ নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

Related Articles

শুধু হাঁটলেই হবে না, সঠিকভাবে হাঁটাও জরুরি

ওজন কমানোর অন্যতম সহজ ও কার্যকর উপায় হলো নিয়মিত হাঁটা। এটি ক্যালোরি...

শিশুর পুষ্টি শিক্ষা: শুধু বই নয়, রান্নাঘরও হোক শ্রেণিকক্ষ

শিশুকে স্বাস্থ্যকর খাবার সম্পর্কে শেখানোর প্রচলিত পদ্ধতিতে ‘কী খেতে হবে’ এই প্রশ্নটিই...

বিপাকক্রিয়া ঠিক রাখতে আপনার প্রতিদিনের জীবনযাপন কেমন হওয়া উচিত?

বিপাকক্রিয়া বা মেটাবলিজম শরীরের ভেতরের একটি চলমান প্রক্রিয়া। খাবার থেকে শক্তি তৈরি,...

21 January 2020

এই গাছের পাতা পানিতে ফুটিয়ে পান করলেই মেদ উধাও!

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV