Share

শীতকালীন সবচেয়ে জনপ্রিয় সবজি হলো বাঁধাকপি। সবজি ও সালাদ হিসেবে খেতে আমরা সবাই পছন্দ করি। বাঁধাকপির রয়েছে অনেক পুষ্টিগুণ। প্রচুর পরিমাণে ফাইবার থাকায় এবং ক্যালরি অনেক কম থাকায় ওজন কমাতে বাঁধাকপির জুড়ি নেই। সহজেই পেট ভরাতে সাহায্য করে। সালাদ হিসেবে কাঁচা বাঁধাকপি খেলে তা ওজন কমাতে খুবই কার্যকর।

আঁশ বেশি থাকায় কোষ্ঠকাঠিন্য দূর করে। হজমে সাহায্য করে। যাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা অনেক বেশি, তারা কোলেস্টেরল কমাতে চাইলে নিয়মিত বাঁধাকপি খেতে পারেন। এছাড়াও সম্প্রতি গবেষণায় প্রমাণিত আলসার সারাতে বাঁধাকপি সাহায্য করে। যাদের আলসার রয়েছে তারা বাঁধাকপির জুস খেতে পারেন।

ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট বেশি থাকায় রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। শীতকালে যাদের সর্দি-কাশি বেশি হয় তারা খাবার তালিকায় বাঁধাকপি রাখতেই পারেন। এছাড়াও বাঁধাকপি ক্যানসারের ঝুঁকি কমায়। বাঁধাকপিতে প্রচুর বিটা ক্যারোটিন থাকে যা দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। চুল কোমল ও মসৃণ করে।

ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। এতে প্রচুর সালফার থাকায় শরীর থেকে টক্সিন বের করে দিয়ে বডিকে ডিটক্সিফাই করে। ক্যালসিয়াম, ফসফরাস ও সোডিয়াম বেশি থাকায় নিয়মিত বাঁধাকপি খেলে হাড় মজবুত হয়। এছাড়া এতে বিদ্যমান আয়নর রক্তস্বল্পতা কমাতে সাহায্য করে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

নারীর নীরব ঘাতক এন্ডোমেট্রিওসিস: লক্ষণ, কারণ, রোগ নির্ণয় ও চিকিৎসা

আমাদের মেয়েদের জরায়ুর সবচেয়ে ভেতরের স্তরের নাম এন্ডোমেট্রিয়াম যেখানে ভ্রুন প্রতিস্থাপিত হয়ে...

জিন নয়, দীর্ঘায়ু নির্ধারণে বেশি প্রভাব ফেলে খাদ্যাভ্যাস: গবেষণা

দীর্ঘজীবন অনেকেই ভাগ্য বা বংশগত জিনের ওপর নির্ভরশীল বলে মনে করেন। অনেকে...

08 January 2020

বাঁধাকপি যে কারণে খাবেন

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV