জেনে রাখুন, সুস্থ থাকুননির্বাচিত

মাথাব্যথা বড় কোন রোগের সংকেত!

Share

আমাদের আশপাশের অনেকে মাথাব্যথার কথা প্রায়ই বলে থাকেন। এদের কেউ কেউ দিনের বেশির ভাগ সময় মাথাব্যথার কষ্টে ভোগেন। চা-কফি খেয়েও কোন উপকার পান না। আবার মাথাব্যথার কারণে কাজেও মন দিতে পারছেন না। তবে কেউ কেউ রোদে নামলে, ঘুম কম হলে এবং অনেকক্ষণ ধরে খালি পেটে থাকার কারণে মাথাব্যথায় ভোগেন। তবে যারা প্রায়ই মাথাব্যথায় ভোগেন তাদের জন্য এটি বিপদের!

মনে রাখবেন, প্রায়ই মাথাব্যথা বড় কোনো রোগের হাতছানিও হতে পারে। হয়তো সেই রোগের ঈঙ্গিত হিসেবেই মাথাব্যথায় এতটা কষ্ট পাচ্ছেন আপনি।

আসুন জেনে নেওয়া যাক কোন ধরনের মাথাব্যথায় কি রোগের ইঙ্গিত মেলে, সে সম্পর্কে…

অপটিক নিউরাইটিস

চোখের পিছনের দিক থেকে মাথাব্যথার রেশ থাকলে আপনার অপটিক নিউরাইটিসের সমস্যা হতে পারে। এতে অপটিক নার্ভ নষ্ট হয়ে যায়। চোখে ঝাপসা দেখা, কখনও কখনও দৃষ্টি হারানো আশঙ্কা থাকে। এরকম হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

মস্তিষ্কজনিত রোগ

মাথাব্যথার সঙ্গে জ্বর, বমি, ঘাড়ে আর গলায় ব্যথা হয়, তাহলে তা মস্তিষ্কে ইনফেকশন হওয়ার ইঙ্গিত হতে পারে। মাথাব্যথার সঙ্গে কেউ যদি অজ্ঞান হয়ে যায়, তবে তা মস্তিষ্কের রক্তক্ষরণের কারণ। দিনের পর দিন যদি মাথাব্যথ চলতে থাকে তবে তা ব্রেন টিউমার বা মস্তিষ্কের কোনো অসুখের সংকেত।

গ্রেভস ডিজিস

অতিসক্রিয় থাইরয়েড গ্ল্যান্ড থেকে এই সমস্যার সূত্রপাত হতে পারে। যদি হরমোন উৎপাদনের পরিমাণ বেড়ে যায়। তবে এটিও চোখের পিছনে ব্যথা থেকে শুরু হয়।

রক্ত চলাচল বাধাগ্রস্ত

মাথায় রক্ত চলাচল বাধাগ্রস্ত হলে মাথাব্যথা হতে পারে। যদি মাঝে মাঝেই তীব্র ব্যথার শিকার হন তবে কিন্তু শীঘ্রই চিকিৎসকের পরামর্শ নিন। এ থেকে স্ট্রোক পর্যন্ত হতে পারে।

তাই মাথাব্যথাকে অবহেলার দৃষ্টিতে না দেখে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

17 November 2019

মাথাব্যথা বড় কোন রোগের সংকেত!

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV